২০১১ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি-৫৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী মডেল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহীবহুনির্বাচনী প্রশ্নোত্তর  অংশ-৬প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি পরীক্ষায় পৌরনীতি বিষয় থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর থাকবে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর নৈর্ব্যক্তিক প্রশ্নের আকারে দেওয়া হলো। তোমরা মনোযোগ দিয়ে অনুশীলন করবে।অধ্যায়—৫প্রশ্ন: ‘মতামত প্রকাশের স্বাধীনতা রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের বাইরে থাকা উচিত।’—উক্তিটি কার? উত্তর: লাস্কির।প্রশ্ন: ‘গণতন্ত্র শ্রেষ্ঠ ও উৎকৃষ্ট শাসনব্যবস্থা।’—উক্তিটি কে করেছেন?উত্তর: মিল।প্রশ্ন: ‘সংসদীয় সরকার জনমত দ্বারা পরিচালিত শাসনব্যবস্থা।’ —উক্তিটি কার? উত্তর: জেনিংসের।প্রশ্ন: রাষ্ট্রপতি শাসিত সরকারের দোষ কী? উত্তর: স্বেচ্ছাচারী শাসন।প্রশ্ন: ফ্রান্সের লুই কী বলতেন? উত্তর: আমিই রাষ্ট্র।প্রশ্ন: বিচারকদের সিংহের মতো হতে হবে, তবে সিংহাসনের ছত্রছায়া তাদের ওপরে থাকবে।’—উক্তিটি কার? উত্তর: বেকন।প্রশ্ন: রাষ্ট্রের আদেশ-নিষেধ কার মাধ্যমে প্রকাশিত ও প্রতিফলিত হয়? উত্তর: সরকারের মাধ্যমে।প্রশ্ন: একনায়কতন্ত্রের আদর্শ কী? উত্তর: এক জাতি, এক নেতা, এক দেশ ।প্রশ্ন: রাষ্ট্র পরিচালনা করে কে? উত্তর: জাতীয় সংসদ।প্রশ্ন: বাংলাদেশের সর্বোচ্চ আদালত কোনটি? উত্তর: সুপ্রিম কোর্ট।প্রশ্ন: ‘সকল শাসনব্যবস্থার ত্রুটি আছে, তবে গণতন্ত্র অপেক্ষাকৃত কম ত্রুটিপূর্ণ।’—কথাটি কে বলেছেন?উত্তর: লর্ড ব্রাইস।প্রশ্ন: গণতন্ত্র হলো জনগণের, জনগণের দ্বারা এবং জনগণের কল্যাণার্থে পরিচালিত শাসনব্যবস্থা।’—এটি কার উক্তি?উত্তর: আব্রাহাম লিংকনের।প্রশ্ন: ‘যখন একই ব্যক্তির হাতে একাধিক ক্ষমতা থাকে তখন জনগণের হাতে স্বাধীনতা থাকতে পারে না।’—উক্তিটি কার? উত্তর: মন্টেস্কুর।প্রশ্ন: কোন দেশে বিচারকেরা আইনসভা কর্তৃক মনোনীত হন? উত্তর: সুইজারল্যান্ড।প্রশ্ন: সমাজতন্ত্রের আদর্শ কী?উত্তর: মার্কসবাদ ও লেনিনবাদের আদর্শ।প্রশ্ন: ‘আধুনিককালে সামরিক শাসন খাঁটি সামরিক নয়। সামরিক ও অসামরিকদের মিশ্রণের শাসন।’—কথাটি কে বলেছেন?উত্তর: আমোস পার্ল মুটার।প্রশ্ন: আইন বিভাগের কাজ কী? উত্তর: আইন প্রণয়ন করা।প্রশ্ন: যে সরকারে মন্ত্রীরা আইনসভার কাছে দায়ী থাকেন না তাকে কী বলে?উত্তর: রাষ্ট্রপতি শাসিত সরকার।প্রশ্ন: যেখানে দেশের সব নাগরিক সরাসরি শাসনকার্যে অংশগ্রহণ করে তাকে কী বলে? উত্তর: প্রত্যক্ষ গণতন্ত্র।প্রশ্ন: গণতন্ত্রের ভিত্তি কী? উত্তর: জনমত ও সাধারণ নির্বাচন।প্রশ্ন: ‘গণতন্ত্র দরিদ্র, অজ্ঞ ও অযোগ্যদের শাসন।’—উক্তিটি কার?উত্তর: লেকির।প্রশ্ন: ‘গণতন্ত্রকে সফল করার জন্য জনগণের মধ্যে ব্যাপক ধনবৈষম্য দূর করা দরকার।’—উক্তিটি কার?উত্তর: লাস্কির।প্রশ্ন: ‘গণতন্ত্রের সাফল্য শাসকের দক্ষতা এবং জনগণের সন্তুষ্টির ওপর নির্ভরশীল।’—কথাটি কে বলেছেন?উত্তর: গেটেল।প্রশ্ন: কোন শাসনব্যবস্থায় একাধিক রাজনৈতিক দল থাকা আবশ্যক?উত্তর: গণতন্ত্রে।প্রশ্ন: সংসদীয় সরকারব্যবস্থায় কে সংবিধানের যেকোনো অংশ সহজেই সংশোধন করতে পারে?উত্তর: সংসদ।প্রশ্ন: কোন সরকারব্যবস্থায় ক্ষমতাসীন ও বিরোধী দল তাদের কাজের জন্য জনগণের কাছে দায়ী?উত্তর: সংসদীয় সরকারব্যবস্থায়।প্রশ্ন: রাষ্ট্রপতি শাসিত সরকারে যিনি রাষ্ট্রপ্রধান তিনিই কী?উত্তর: প্রকৃত শাসক।প্রশ্ন: কোন সরকারব্যবস্থায় সংবিধান সহজে পরিবর্তন করা যায় না?উত্তর: রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থায়।প্রশ্ন: কোন সরকারব্যবস্থায় শাসন বিভাগ আইন বিভাগের কাছে দায়ী থাকে না?উত্তর: রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থায়।প্রশ্ন: ‘যেসব রাজ্য ও জনসাধারণ যুক্তরাষ্ট্র গঠন করতে চায়, তাদের অবশ্যই ওই ব্যবস্থাকে কার্যকর করার যোগ্য হতে হবে।’—উক্তিটি কে করেছেন?উত্তর: কে সি হুয়ার।প্রশ্ন: গণতন্ত্রের মূলমন্ত্র কী? উত্তর: সাম্য, স্বাধীনতা ও ভ্রাতৃত্বপ্রশ্ন: প্রাচীনকালে কোথায় প্রত্যক্ষ গণতন্ত্র প্রচলিত ছিল?উত্তর: গ্রিসের নগররাষ্ট্রেপ্রশ্ন: বাংলাদেশের আইনসভা কত সালে সংবিধান রচনা করে?উত্তর: ১৯৭২ সালে।প্রশ্ন: সামরিক শাসন জারি হলে মানুষের কী রহিত করা হয়?উত্তর: অধিকার ও স্বাধীনতা। অধ্যায়—৬ প্রশ্ন: সরকারের যে বিভাগ আইন প্রণয়ন, পুরোনো আইন সংশোধন ও পরিবর্তন করে তাকে কী বলে? উত্তর: আইন বিভাগ।প্রশ্ন: ‘যুক্তরাষ্ট্র গঠনের জন্য জনসাধারণের মধ্যে প্রবল ইচ্ছা বা বাসনা থাকবে, তবে তারা এক হয়ে যাবে না।’—উক্তিটি কার?উত্তর: ডাইসির।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল