২০১১ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি-৫৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী মডেল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহীবহুনির্বাচনী প্রশ্নোত্তর  অংশ-৭প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি পরীক্ষায় পৌরনীতি বিষয় থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর থাকবে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর নৈর্ব্যক্তিক প্রশ্নের আকারে দেওয়া হলো। তোমরা মনোযোগ দিয়ে অনুশীলন করবে। অধ্যায়—৬ প্রশ্ন: দেশের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি ও অন্য বিচারপতিদের কে নিয়োগ করেন? উত্তর: রাষ্ট্রপতি।প্রশ্ন: ‘অর্থনৈতিক গণতন্ত্র ছাড়া রাজনৈতিক গণতন্ত্র পাওয়া সম্ভব নয়।’—উক্তিটি কার? উত্তর: লাস্কির।প্রশ্ন: সরকারের যে বিভাগ আইনানুযায়ী রাষ্ট্রের শাসন কাজ পরিচালনা করে তাকে কী বিভাগ বলে? উত্তর: শাসন।প্রশ্ন: দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং দেশের অভ্যন্তরে আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব কোন বিভাগের ওপর ন্যস্ত?উত্তর: শাসন বিভাগের।প্রশ্ন: বাংলাদেশের আইন সভার নাম কী? উত্তর: জাতীয় সংসদ।প্রশ্ন: কোনটির অনুমোদন ব্যতীত বাজেট পাস হয় না, কর ধার্য করা যায় না এবং কর আদায় করা যায় না?উত্তর: আইন সভা।প্রশ্ন: প্রতিরক্ষাসংক্রান্ত কাজ সরকারের কোন বিভাগের ওপর ন্যস্ত?উত্তর: শাসন বিভাগের।প্রশ্ন: ‘বিচারপতি যাকে সংবিধান বলেন, আমরা তার অধীনে বাস করি।’—কে বলেছেন?উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি হিউজেস।প্রশ্ন: কিসের সাহয্যে বিচার বিভাগ বিচার কাজ সম্পাদন করেন?উত্তর: দেশের প্রচলিত আইনের সাহায্যে।প্রশ্ন: আদালত কোন কোন ভাগে বিভক্ত?উত্তর: ফৌজদারি ও দেওয়ানি আদালত।প্রশ্ন: ‘ব্যক্তি স্বাধীনতার জন্য বিচার বিভাগের স্বাধীনতা অপরিহার্য।’— কথাটি কে বলেছেন? উত্তর: লাস্কি।প্রশ্ন: সংসদীয় সরকারব্যবস্থার মন্ত্রিপরিষদ কার কাছে দায়ী থাকে?উত্তর: প্রধানমন্ত্রীর কাছে।প্রশ্ন: গণতন্ত্রের ভিত কী? উত্তর: আইনের শাসন।প্রশ্ন: ‘আইন হলো সার্বভৌমের আদেশ।’—উক্তিটি কার?উত্তর: অস্টিন।প্রশ্ন: ‘জনমত আইনের অন্যতম উৎস।’—উক্তিটি কার?উত্তর: অপেনহেম। অধ্যায়—৭ প্রশ্ন: ‘সংবিধান হলো রাষ্ট্র কর্তৃক পছন্দকৃত জীবন প্রণালি।’—উক্তিটি কার?উত্তর: অ্যারিস্টটলের।প্রশ্ন: লিখিত সংবিধানের গুণ কী? উত্তর: সুস্পষ্টতা।প্রশ্ন: উত্তম সংবিধানের মূল বৈশিষ্ট্য কী? উত্তর: লিখিত ও সুস্পষ্ট।প্রশ্ন: সংবিধান কী? উত্তর: সংবিধান হলো রাষ্ট্রের দর্পণ।প্রশ্ন: রাষ্ট্র পরিচালনার লিখিত ও অলিখিত নিয়মাবলির সমষ্টিকে কী বলে?উত্তর: সংবিধান।প্রশ্ন: শাসক ও শাসিতের ক্ষমতার মধ্যে সামঞ্জস্য বিধান করে কে?উত্তর: সংবিধান।প্রশ্ন: ম্যাগনাকার্টা নামে অধিকার সনদ কে দান করেন?উত্তর: ইংল্যান্ডের রাজা জন (১২১৫ সালে)।প্রশ্ন: ‘সংবিধান হলো কতগুলো নিয়মের সমষ্টি যা দ্বারা শাসকের ক্ষমতা, শাসিতের অধিকার এবং উভয়ের মধ্যে সম্পর্কের সামঞ্জস্য বিধান করা হয়।’—উক্তিটি কার?উত্তর: সি এফ স্ট্রংয়ের।প্রশ্ন: লিখিত সংবিধান কী? উত্তর: এক বা একাধিক দলিল লিপিবদ্ধ থাকে।প্রশ্ন: বাংলাদেশের সংবিধান কোন শ্রেণীর?উত্তর: লিখিত ও দুষ্পরিবর্তনীয়।প্রশ্ন: কোনটিকে রাষ্ট্রের প্রতিচ্ছবি বলা হয়? উত্তর: সংবিধানকে।প্রশ্ন: ব্রিটিশ সংবিধান কোন শ্রেণীর?উত্তর: অলিখিত সংবিধান।প্রশ্ন: ম্যাগনাকার্টা কত সালে প্রতিষ্ঠিত হয়? উত্তর: ১২১৫ সালে।প্রশ্ন: ‘রাষ্ট্রের মৌলিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে পরস্পরের সম্বন্ধই হলো সংবিধান।’—উক্তিটি কার?উত্তর: অধ্যাপক ফাইনারের।প্রশ্ন: যে সংবিধান পরিবর্তন বা সংশোধন করতে জটিল পদ্ধতি অবলম্বন করতে হয় না তাকে কী বলে?উত্তর: সুপরিবর্তনীয় সংবিধান।প্রশ্ন: যে সংবিধানের অধিকাংশ ধারা লিখিত থাকে, তাকে কী বলা হয়?উত্তর: লিখিত সংবিধান।প্রশ্ন: ফ্রান্স, রাশিয়া, চীনের সংবিধান কোন পদ্ধতিতে তৈরি করা হয়েছে? উত্তর: বিপ্লবের মাধ্যমে।প্রশ্ন: উত্তম সংবিধান কী?উত্তর: লিখিত ও সুস্পষ্ট, সংক্ষিপ্ত, মৌলিক অধিকার সংযোজিত।প্রশ্ন: অলিখিত সংবিধান সহজে কী করা যায়?উত্তর: পরিবর্তন।প্রশ্ন: ক্রমবিবর্তনের ফসল কোন সংবিধান? উত্তর: ব্রিটিশ সংবিধান।প্রশ্ন: ‘দুষ্পরিবর্তনীয় সংবিধানের ব্যাখ্যা দিতে গিয়ে বিচার বিভাগ একে খেয়ালের সামগ্রীতে পরিণত করেন।—উক্তিটি কার?উত্তর: লর্ড ব্রাইসের।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল