২০১১ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি-৫৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী মডেল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহীবহুনির্বাচনী প্রশ্নোত্তর  অংশ-৮প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি পরীক্ষায় পৌরনীতি বিষয় থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর থাকবে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর নৈর্ব্যক্তিক প্রশ্নের আকারে দেওয়া হলো। তোমরা মনোযোগ দিয়ে অনুশীলন করবে। অধ্যায়—৭ প্রশ্ন: বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান কোন পদ্ধতিতে হয়েছে?উত্তর: গণপরিষদে বিস্তারিত আলাপ-আলোচনা দ্বারা।প্রশ্ন: কোনটি ব্রিটিশ শাসনতন্ত্রের এক উল্লেখযোগ্য অংশ জুড়ে আছে?উত্তর: ম্যাগনাকার্টা।প্রশ্ন: সংবিধানের সবচেয়ে সুন্দর ও গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছেন কে?উত্তর: সি এফ স্ট্রং।প্রশ্ন: সংবিধানের কোন সংশোধনী বাংলাদেশের শাসনতান্ত্রিক ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা? উত্তর: দ্বাদশ।প্রশ্ন: সংবিধানের কোন দুটি মূলনীতি এখনো অপরিবর্তিত?উত্তর: গণতন্ত্র ও জাতীয়তাবাদ। অধ্যায়—৮ প্রশ্ন: রাজনৈতিক দলের কার্যাবলি কী উদ্দেশ্যে ব্যবহূত হয়? উত্তর: দেশ ও জনগণের কল্যাণে।প্রশ্ন: বাংলাদেশের জাতীয় সংসদের সদস্যরা কীভাবে নির্বাচিত হন?উত্তর: প্রত্যক্ষ ভোটে।প্রশ্ন: নির্বাচন কী?উত্তর: নির্বাচন হচ্ছে প্রতিনিধি বাছাই এবং সরকার গঠনের প্রক্রিয়া।প্রশ্ন: রাজনৈতিক দলের কর্মসূচির মধ্যে কী দিকনির্দেশনা দেওয়া হয়? উত্তর: দেশের ভবিষ্যৎ উন্নয়নের।প্রশ্ন: নির্বাচন ও গণতন্ত্রের মধ্যে সম্পর্ক কেমন?উত্তর: গভীর সম্পর্কযুক্ত।প্রশ্ন: সর্বজনীন ভোটাধিকার কী?উত্তর: ভোটাধিকারপ্রাপ্ত সব নাগরিকের ভোটাধিকার।প্রশ্ন: উত্তম নির্বাচন পদ্ধতির বৈশিষ্ট্য কোনটি? উত্তর: গোপন ভোট।প্রশ্ন: প্রত্যক্ষ নির্বাচন কী? উত্তর: ভোটাররা প্রার্থীদের মধ্যে থেকে সরাসরি প্রতিনিধি নির্বাচন করে।প্রশ্ন: বিরোধী দল গণতন্ত্রের কী ধরনের সরকার। উত্তর: বিকল্প। প্রশ্ন: পরোক্ষ নির্বাচন কী?উত্তর: সাধারণ ভোটাররা ভোট দিয়ে মধ্যবর্তী নির্বাচনী সংস্থা তৈরি করে। সেই নির্বাচনী সংস্থা প্রতিনিধি অথবা রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধান নির্বাচন করে।প্রশ্ন: কোনটি সরকার ও জনগণের মধ্যে যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করে? উত্তর: রাজনৈতিক দল।প্রশ্ন: গোপন ভোটদান পদ্ধতি কী?উত্তর: ভোটকেন্দ্রে গিয়ে গোপন ব্যালটের মাধ্যমে ভোট দেওয়া।প্রশ্ন: কোনটি ছাড়া প্রকৃত রাজনৈতিক দলব্যবস্থা গড়ে উঠতে পারে না? উত্তর: গণতন্ত্র।প্রশ্ন: কোন নির্বাচনে ভোটাররা সরাসরি তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে?উত্তর: প্রত্যক্ষ নির্বাচনে।প্রশ্ন: নির্বাচনে রাজনৈতিক দলের ভূমিকা কী?উত্তর: প্রার্থী মনোনয়ন দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করা।প্রশ্ন: রাজনৈতিক দল কাদের কাছে দলীয় কর্মসূচি উপস্থাপন করে? উত্তর: নির্বাচকমণ্ডলীর কাছে।প্রশ্ন: নির্বাচিত জনপ্রতিনিধিরা কাকে গুরুত্ব দিতে বাধ্য?উত্তর: জনমতকে।প্রশ্ন: নির্বাচনের জয়-পরাজয়কে সামনে রেখে রাজনৈতিক দল কাদের মনোনয়ন দেয়? উত্তর: উপযুক্ত ও যোগ্য প্রার্থীকে।প্রশ্ন: কোন পদ্ধতিতে নির্বাচনের পবিত্রতা বজায় থাকে? উত্তর: গোপন ভোটদান পদ্ধতিতে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল