২০১১ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি-৫৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী মডেল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহীবহুনির্বাচনী প্রশ্নোত্তর  অংশ-৯প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি পরীক্ষায় পৌরনীতি বিষয় থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর থাকবে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর নৈর্ব্যক্তিক প্রশ্নের আকারে দেওয়া হলো। তোমরা মনোযোগ দিয়ে অনুশীলন করবে। অধ্যায়—৮ প্রশ্ন: রাজনৈতিক সচেতনতা ও দুর্নীতিমুক্ত নির্বাচনের জন্য কোন নির্বাচন পদ্ধতি উত্তম? উত্তর: প্রত্যক্ষ নির্বাচন।প্রশ্ন: রাজনৈতিক দলের মতাদর্শ কোথায় নিহিত? উত্তর: কর্মসূচিতে।প্রশ্ন: ভোট দেওয়ার অধিকার জনগণের কোন ধরনের অধিকার? উত্তর: রাজনৈতিক অধিকার।প্রশ্ন: বাংলাদেশে নির্বাচনী অপরাধ কোন আদেশে হয়ে থাকে?উত্তর: গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২।প্রশ্ন: কোন দেশের রাষ্ট্রপতি পরোক্ষভাবে নির্বাচিত হন?উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্র।প্রশ্ন: নির্বাচনে দুর্নীতিমূলক অপরাধের দণ্ড কী?উত্তর: জরিমানাসহ সর্বোচ্চ ১০ বছর বা কমপক্ষে দুই বছর সশ্রম কারাদণ্ড।প্রশ্ন: ‘নির্বাচকমণ্ডলী সরকারের শক্তিশালী ও স্বতন্ত্র চতুর্থ শাখা।’—উক্তিটি কার? উত্তর: অধ্যাপক গেটেল। অধ্যায়-১: ভাগ-২ প্রশ্ন: কোন সালের সংবিধানে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়? উত্তর: ১৯৫৬ সালের সংবিধানে।প্রশ্ন: কত সালে বাংলাদেশে গণ-অভ্যুত্থান সংঘটিত হয়?উত্তর: ১৯৬৯ সালে।প্রশ্ন: ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে কোন দল বিজয়ী হয়?উত্তর: আওয়ামী লীগ।প্রশ্ন: কত সালের কত তারিখে বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠন করা হয়?উত্তর: ১৯৭১ সালের ১০ এপ্রিল।প্রশ্ন: কবে পাকিস্তানের সামরিক বাহিনী আত্মসমর্পণ করে?উত্তর: ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর।প্রশ্ন : লাহোর প্রস্তাব কী?উত্তর: মুসলমানদের স্বতন্ত্র আবাসভূমি প্রতিষ্ঠার প্রস্তাব।প্রশ্ন: কোন সালের কত তারিখে বাংলাদেশের স্বাধীনতা ঘোষিত হয়?উত্তর: ১৯৭১ সালের ২৬ মার্চ।প্রশ্ন: কোন সালের কত তারিখে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে?উত্তর: ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর।প্রশ্ন: নেহরু রিপোর্ট কত সালে প্রণীত হয়?উত্তর: ১৯২৮ সালে।প্রশ্ন: কত সালে নবাব সিরাজউদ্দৌলার পতন হয়?উত্তর: ১৭৫৭ সালে।প্রশ্ন: কোনটি অখণ্ড ভারত তত্ত্বের মূলে কুঠারাঘাত হানে?উত্তর: ১৯৪০ সালের লাহোর প্রস্তাব।প্রশ্ন: ভারত শাসন আইন কত সালে প্রণয়ন করা হয়?উত্তর: ১৯৩৫ সালে।প্রশ্ন: কত সালে ব্রিটিশ ভারতের রাজনৈতিক ও শাসনতান্ত্রিক সংকটের অবসান ঘটে?উত্তর: ১৯৪৭ সালে।প্রশ্ন: উত্তর ভারতে আলীগড় আন্দোলনের নেতা কে ছিলেন?উত্তর: স্যার সৈয়দ আহমদ।প্রশ্ন: ভাষা আন্দোলনের সময় পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী কে ছিলেন?উত্তর: নূরুল আমিন।প্রশ্ন: কত সালে বঙ্গভঙ্গ কার্যকর হয়?উত্তর: ১৯০৫ সালে।প্রশ্ন: লাহোর প্রস্তাব কোন সালের কত তারিখে পাঠ করা হয়?উত্তর: ১৯৪০ সালের ২৩ মার্চ।প্রশ্ন: কোথায় বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়?উত্তর: মেহেরপুরে।প্রশ্ন: কত সালে মুসলিম লীগ প্রতিষ্ঠা লাভ করে?উত্তর: ১৯০৬ সালে।প্রশ্ন: কিসের মধ্যে বাংলাদেশের স্বাধীনতার বীজ নিহিত ছিল?উত্তর: লাহোর প্রস্তাবের মধ্যে।প্রশ্ন: ভাষা আন্দোলনের সূচনা হয় কত সালে?উত্তর: ১৯৪৮ সালে।প্রশ্ন: কত সালে কংগ্রেস প্রতিষ্ঠিত হয়? উত্তর: ১৮৮৫ সালে।প্রশ্ন: ভারত ও পাকিস্তান নামক দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয় কত সালে?উত্তর: ১৯৪৭ সালে।প্রশ্ন: ১৯৩৭ সালের নির্বাচনে কোন দল জয়ী হয়?উত্তর: ভারতীয় কংগ্রেস।প্রশ্ন: ১৯৭০ সালের জাতীয় পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ কতটি আসন লাভ করে? উত্তর: ১৬৭টি।প্রশ্ন: মৌলিক গণতন্ত্র কায়েম করেন কে? উত্তর: আইয়ুব খান।প্রশ্ন: লক্ষেৗ চুক্তি কাদের মধ্যে সম্পাদিত হয়?উত্তর: হিন্দু ও মুসলমানদের মধ্যে।প্রশ্ন: লাহোর প্রস্তাবের প্রধান বৈশিষ্ট্য কী?উত্তর: ভৌগোলিক অবস্থান অনুযায়ী সংলগ্ন স্থানগুলোকে অঞ্চল হিসেবে চিহ্নিতকরণ।প্রশ্ন: ১৯৬৫ সালে পাকিস্তানের রাষ্ট্রপতি নির্বাচনে সম্মিলিত বিরোধী দলের প্রার্থী কে ছিলেন? উত্তর: মিস ফাতেমা জিন্নাহ।প্রশ্ন: কত সালে ঐতিহাসিক মুক্তিযুদ্ধ সংঘটিত হয়?উত্তর: ১৯৭১ সালে।প্রশ্ন: কত সালে পাকিস্তানের প্রথম সংবিধান প্রণীত হয়?উত্তর: ১৯৫৬ সালে।প্রশ্ন: ছয় দফা কর্মসূচি কে পেশ করেন? উত্তর: শেখ মুজিবুর রহমান।প্রশ্ন: ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি পুলিশ ছাত্রদের ওপর গুলি করে কেন?উত্তর: ১৪৪ ধারা ভঙ্গের কারণে।প্রশ্ন: ভারত বিভাগ পরিকল্পনা মোতাবেক কখন ব্রিটিশ পার্লামেন্ট ভারত স্বাধীনতা আইন পাস করে?উত্তর: ১৯৪৭ সালের ১৮ জুলাই।প্রশ্ন: ১৯৬২ সালের আন্দোলন কোন বিষয়ে ছিল?উত্তর: শিক্ষা কমিশনের বিরুদ্ধে।প্রশ্ন: বাঙালি জাতির মুক্তির সনদ কোনটি? উত্তর: ছয় দফা।# বাকি অংশ ছাপা হবে আগামীকাল