সিনিয়র শিক্ষকআইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকাবহুনির্বাচনী প্রশ্নোত্তর অংশ-৫প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি পরীক্ষায় বাংলা ২য় পত্রে বহুনির্বাচনী প্রশ্নোত্তর থাকবে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর নৈর্ব্যক্তিক প্রশ্নের আকারে দেওয়া হলো। তোমরা মনোযোগ দিয়ে অনুশীলন করবে। সংখ্যাবাচক শব্দ প্রশ্ন: একাধিকবার একই একক গণনা করলে যে সমষ্টি পাওয়া যায় তাকে কী বলে?উত্তর: পরিমাণ বা গণনাবাচক সংখ্যা।প্রশ্ন: সংখ্যা গণনার মূল একক কোনটি?উত্তর: ‘এক’।প্রশ্ন: আধিক্যবাচক সংখ্যাশব্দ কোনগুলো?উত্তর: দেড়, সোয়া, সাড়ে, আড়াই।প্রশ্ন: বার, পনের-এর পূরণবাচক সংখ্যা কোনটি?উত্তর: দ্বাদশ, পঞ্চদশ।প্রশ্ন: বাংলা তারিখবাচক শব্দের শেষে সাধারণত কোন প্রত্যয় যুক্ত হয়?উত্তর: ই, এ (পাঁচই, ছয়ই, বিশে, একুশে)। বচন প্রশ্ন: বচন অর্থ কী?উত্তর: সংখ্যার ধারণা।প্রশ্ন: কেবল অপ্রাণিবাচক বহুবচনের প্রত্যয় কোনটি?উত্তর: মালা।প্রশ্ন: ‘সাহেব’ শব্দের বহুবচন কোনটি?উত্তর: সাহেবান।প্রশ্ন: একবচন ও বহুবচন ভেদে বিভক্তিগুলোর কী ধরনের পার্থক্য দেখা যায়?উত্তর: আকৃতিগত।প্রশ্ন: অপ্রাণী বা ইতর প্রাণিবাচক শব্দের বহুবচনে কোন বিভক্তি যুক্ত হয় না?উত্তর: রা।প্রশ্ন: অনেক সময় বিশেষ্য ও বিশেষণ পদের দ্বিত্ব প্রয়োগে কী সাধিত হয়?উত্তর: বহুবচন।প্রশ্ন: যে শব্দ দ্বারা কোনো প্রাণী, বস্তু বা ব্যক্তির একের অধিক অর্থাৎ বহু সংখ্যার ধারণা হয় তাকে— বলে।উত্তর: বহুবচন।প্রশ্ন: কেবল কোন কোন পদের বচনভেদ হয়?উত্তর: বিশেষ্য ও সর্বনাম।প্রশ্ন: কোন বহুবচনবোধক শব্দটি শুধু জন্তুর ক্ষেত্রে ব্যবহূত হয়?উত্তর: পাল।প্রশ্ন: কোন বহুবচন-বোধক শব্দগুলো কেবল অপ্রাণিবাচক শব্দে ব্যবহূত হয়?উত্তর: আবলি, পুঞ্জ, রাশি।প্রশ্ন: বিশেষ্য ও বিশেষণ পদের দ্বিত্ব প্রয়োগে বহুবচন সাধিত হয়েছে শব্দ কী?উত্তর: হাঁড়ি হাঁড়ি সন্দেশ।প্রশ্ন: কোন বহুবচন বাচক প্রত্যয়টি কেবল উন্নত প্রাণিবাচক শব্দের বহুবচনে ব্যবহূত হয়?উত্তর: বৃন্দ/মণ্ডলী।প্রশ্ন: ‘কমল’ শব্দটির শেষে কোন বহুবচন বোধক শব্দটি বসবে?উত্তর: নিকর।প্রশ্ন: কেবল অপ্রাণিবাচক শব্দে ব্যবহূত বহুবচন বোধক শব্দ কোনটি?উত্তর: মালা/রাজি।প্রশ্ন: পাল ও যূথ শব্দ দুটি কোথায় ব্যবহূত হয়?উত্তর: জন্তুদের একবচনে।প্রশ্ন: কোনটি কেবল উন্নত প্রাণিবাচক শব্দের বহুবচনে ব্যবহূত হয়?উত্তর: বর্গ। পদাশ্রিত নির্দেশক প্রশ্ন: পদাশ্রিত নির্দেশক সর্বনামের পর টা, টি যুক্ত হলে তা কী হয়?উত্তর: সুনির্দিষ্ট হয়।প্রশ্ন: কোন পদাশ্রিত নির্দেশকটি নির্দিষ্টতা ও অনির্দিষ্টতা উভয়ই বোঝায়?উত্তর: টো।প্রশ্ন: টা, টি, খানা, খানি— পদাশ্রিত নির্দেশকের কোন বচনে ব্যবহূত হয়?উত্তর: একবচনে।প্রশ্ন: ‘সারাটি সকাল তোমার আশায় বসে আছি।’— এখানে সারাটি কোন অর্থ প্রকাশ করেছে?উত্তর: নিরর্থক ভাব।প্রশ্ন: তা, পাটি প্রভৃতি কী অর্থে যুক্ত হয়?উত্তর: নির্দিষ্টতা জ্ঞাপনে।প্রশ্ন: যে প্রত্যয় নির্দিষ্ট করে বোঝায় তাকে কী বলে?উত্তর: পদাশ্রিত নির্দেশক।প্রশ্ন: ‘সারাটি বিকেল ওর অপেক্ষায় বসে আছি’— এখানে ‘টি’ কোন অর্থে ব্যবহূত হয়েছে?উত্তর: নিরর্থকভাবে।প্রশ্ন: ‘নির্দেশক সর্বনাম’-এর সঙ্গে টা, টি যুক্ত হলে তা কী হয়?উত্তর: সুনির্দিষ্ট।প্রশ্ন: ‘আমি অভাগা এনেছি বহিয়া নয়ন জলে ব্যর্থ সাধনখানি।’— এ বাক্যে ‘খানি’ পদাশ্রিত নির্দেশকটি কী অর্থে ব্যবহূত হয়েছে?উত্তর: বিশেষ অর্থে নির্দিষ্টার্থে।প্রশ্ন: নির্দিষ্টতা বুঝাতে সংখ্যাবাচক শব্দের সঙ্গে কোনটি যুক্ত হয়? উত্তর: টি।প্রশ্ন: বাংলায় পদাশ্রিত নির্দেশক ইংরেজিতে কী বলে?উত্তর: The-কে।প্রশ্ন: কোনটি বিশেষ্যের এক বচন নির্দেশ করে?উত্তর: টি।।প্রশ্ন: পদাশ্রিত নির্দেশকের অপর নাম কী?উত্তর: পদাশ্রিত অব্যয়। সমাস প্রশ্ন: সমাসযুক্ত পদের পরবর্তী অংশকে কী বলা হয়?উত্তর: উত্তরপদ বা পরপদ।প্রশ্ন: সমাসের রীতি কোন ভাষা হতে বাংলায় এসেছে?উত্তর: সংস্কৃত।প্রশ্ন: ব্যাসবাক্যের অপর নাম কী?উত্তর: বিগ্রহ বাক্য।প্রশ্ন: কর্মধারয় সমাস কত প্রকার?উত্তর: ৪ প্রকার।প্রশ্ন: বিশেষণের পদের সঙ্গে বিশেষ্যের পদের যে সমাস হয় তার নাম কী?উত্তর: কর্মধারয়।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল