২০১১ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি-৬০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী মডেল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহীবহুনির্বাচনী প্রশ্নোত্তর  অংশ-১০প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি পরীক্ষায় পৌরনীতি বিষয় থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর থাকবে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর নৈর্ব্যক্তিক প্রশ্নের আকারে দেওয়া হলো। তোমরা মনোযোগ দিয়ে অনুশীলন করবে। অধ্যায়-১: ভাগ-২ প্রশ্ন: ১৯৫৪ সালে পূর্ব বাংলার সাধারণ নির্বাচনে কার চরম পরাজয় ঘটে?উত্তর: মুসলিম লীগের।প্রশ্ন: বাংলাদেশের মুক্তিযুদ্ধ কত সময় ধরে চলেছিল? উত্তর: নয় মাস।প্রশ্ন: কে ১৯৫৬ সালের সংবিধান বাতিল করেন?উত্তর: আইয়ুব খান।প্রশ্ন: দেশের সব শ্রেণীর লোকদের নিয়ে কোন বাহিনী গঠন করা হয়?উত্তর: মুক্তিবাহিনী।প্রশ্ন: স্বাধীনতা যুদ্ধের সময় রণকৌশল হিসেবে সমগ্র বাংলাদেশকে কয়টি সেক্টরে বিভক্ত করা হয়েছিল? উত্তর: ১১টি।প্রশ্ন: কত সালে পাকিস্তানের দ্বিতীয় সংবিধান রচিত হয়?উত্তর: ১৯৬২ সালে।প্রশ্ন: কত সালে করাচিতে অনুষ্ঠিত শিক্ষা সম্মেলনে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রস্তাব গ্রহণ করা হয়? উত্তর: ১৯৪৭ সালে।প্রশ্ন: যুক্তফ্রন্টের নেতা ছিলেন কে?উত্তর: শেরেবাংলা এ কে ফজলুল হক।প্রশ্ন: ১৯৬৯ সালে ছাত্ররা কয় দফা কর্মসূচি পেশ করে? উত্তর: ১১ দফা।প্রশ্ন: মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা গ্রামের আম্রকাননে গঠিত সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন? উত্তর: সৈয়দ নজরুল ইসলাম।প্রশ্ন: ১৯৭১ সালের ৭ মার্চ কোথায় শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ভাষণ দেন? উত্তর: রেসকোর্স ময়দানে।প্রশ্ন: কত সালের কত তারিখে পাকিস্তান গণপরিষদের প্রথম অধিবেশন শুরু হয়? উত্তর: ১৯৪৮ সালের ২৩ ফেব্রুয়ারি।প্রশ্ন: হানাদার পাক বাহিনীর অধিনায়ক জেনারেল নিয়াজী তাঁর হাজার হাজার যোদ্ধা, বিপুল পরিমাণ রসদ ও আগ্নেয়াস্ত্রসহ কোথায় আত্মসমর্পণ করেন? উত্তর: সোহরাওয়ার্দী উদ্যানে।প্রশ্ন: কোন সালে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয়? উত্তর: ১৯৬৮ সালে।প্রশ্ন: কত সালের কত তারিখে পাকিস্তানের প্রথম গণপরিষদ ভেঙে দেওয়া হয়? উত্তর: ১৯৫৪ সালের ২৪ অক্টোবর।প্রশ্ন: মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি কে ছিলেন? উত্তর: মোহাম্মদ আতাউল গনি ওসমানী।প্রশ্ন: বাংলাদেশ কীভাবে স্বাধীনতা অর্জন করে? উত্তর: মুক্তিযুদ্ধ করে।প্রশ্ন: পাকিস্তান সৃষ্টির পর কত সাল পর্যন্ত সাংবিধানিক সংকট অব্যাহত থাকে? উত্তর: ১৯৫৫ সাল পর্যন্ত।প্রশ্ন: হানাদার পাক বাহিনীর অধিনায়ক কে ছিলেন? উত্তর: জেনারেল নিয়াজী।প্রশ্ন: দ্বিতীয় গণপরিষদ কত সালে গঠিত হয়? উত্তর: ১৯৫৫ সালে।প্রশ্ন: দ্বিতীয় গণপরিষদে পূর্ব বাংলা থেকে কতজন সদস্য ছিলেন? উত্তর: ৪০ জন।প্রশ্ন: বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের মুলভিত্তি কী ছিল? উত্তর: বাঙালি জাতীয়তাবাদ।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল