রাজশাহী মডেল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহীবহুনির্বাচনী প্রশ্নোত্তর অংশ-১১প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি পরীক্ষায় পৌরনীতি বিষয় থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর থাকবে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর নৈর্ব্যক্তিক প্রশ্নের আকারে দেওয়া হলো। তোমরা মনোযোগ দিয়ে অনুশীলন করবে। অধ্যায়-১: ভাগ-২ প্রশ্ন: ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্টের অন্তর্ভুক্ত কয়টি দল ছিল? উত্তর: চারটি।প্রশ্ন: ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানের কারণ কী? উত্তর: স্বাধিকার অর্জন।প্রশ্ন: যুক্তফ্রন্ট মন্ত্রিসভা কত দিন স্থায়ী ছিল? উত্তর: ৫৬ দিন।প্রশ্ন: কত সালে আইয়ুব খান রাজনৈতিক দলবিধি জারি করেন? উত্তর: ১৯৬২ সালের ১৫ জুলাই।প্রশ্ন: কত সালে পাকিস্তানের রাষ্ট্রপতি নির্বাচন ঘোষণা করা হয়? উত্তর: ১৯৬৪ সালে।প্রশ্ন: ‘বাঙালির তাজা রক্ত মাড়িয়ে আমি কোনো সম্মেলনে বসতে পারি না।’—উক্তিটি কার? উত্তর: শেখ মুজিবুর রহমানের।প্রশ্ন: কত সালে আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হয়? উত্তর: ১৯৬৮ সালে।প্রশ্ন: আওয়ামী লীগের ছয় দফা কর্মসূচি কোথায় সর্বপ্রথম পেশ করা হয়? উত্তর: লাহোরে।প্রশ্ন: ১৯৫৪ সালে পূর্ব পাস্তািনের নির্বাচনে কোন দল জয়ী হয়? উত্তর: যুক্তফ্রন্ট।প্রশ্ন: ১৯৪৮ সালে পাকিস্তানের গভর্নর জেনারেল কে ছিলেন? উত্তর: মুহম্মদ আলী জিন্নাহ।প্রশ্ন: কত সালে ভাষা আন্দোলন তীব্র আকার ধারণ করে? উত্তর: ১৯৫২ সালে।প্রশ্ন: ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানের সময় ডাকসুর সহসভাপতি কে ছিলেন? উত্তর: তোফায়েল আহমেদ।প্রশ্ন: কত সালে তৎকালীন পূর্ব বাংলায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল?উত্তর: ১৯৫৪ সালে।প্রশ্ন: কোনটিকে বাঙালি জাতির স্বাধিকার আদায়ের আন্দোলন বলা যায়?উত্তর: ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থান। প্রশ্ন: কখন বাংলাদেশের অস্থায়ী সরকার শপথ গ্রহণ করে? উত্তর: ১৯৭১ সালের ১৭ এপ্রিল।প্রশ্ন: ১৯৭১ সালে কেন সারা দেশে ১৪৪ ধারা জারি করা হয়? উত্তর: জনতাকে দমন করতে। অধ্যায়-২: ভাগ-২ প্রশ্ন: কত সালের কত তারিখে বাংলাদেশের প্রথম গণপরিষদের প্রথম অধিবেশন বসে?উত্তর: ১৯৭২ সালের ১০ এপ্রিল।প্রশ্ন: বাংলাদেশে রাষ্ট্রীয় মূলনীতি কোনটি? উত্তর: জাতীয়তাবাদ।প্রশ্ন: কোন সংশোধনী অনুযায়ী রাষ্ট্রপতিশাসিত সরকার প্রবর্তন করা হয়?উত্তর: চতুর্থ সংশোধনী।প্রশ্ন: বাংলাদেশের সরকারপ্রধান কে? উত্তর: প্রধানমন্ত্রী।প্রশ্ন: রাষ্ট্রপতি কীরূপে নির্বাচিত হন? উত্তর: সাংসদদের ভোটে।প্রশ্ন: প্রধানমন্ত্রী কীরূপে নির্বাচিত হন? উত্তর: সাংসদদের ভোটে।প্রশ্ন: জাতীয় সংসদের সদস্য কত? উত্তর: ৩০০ জন।প্রশ্ন: প্রধান বিচারপতি কে নিয়োগ করেন? উত্তর: রাষ্ট্রপতি।প্রশ্ন: ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কীভাবে নির্বাচিত হন?উত্তর: প্রত্যক্ষ ভোটে।প্রশ্ন: কোনটি পৌরসভার প্রধান কাজ? উত্তর: জনকল্যাণমূলক কাজ।প্রশ্ন: কত সালের কত তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান বলবৎ করা হয়? উত্তর: ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর।প্রশ্ন: কত সালের কত তারিখে গণপরিষদ আদেশ জারি করা হয়?উত্তর: ১৯৭২ সালের ২৩ মার্চ।প্রশ্ন: বাংলাদেশের সংবিধান সংশোধন করতে হলে সংসদের কত ভাগ ভোটের প্রয়োজন হয়?উত্তর: দুই-তৃতীয়াংশ সদস্যের।প্রশ্ন: বাংলাদেশের আইনসভা কত কক্ষবিশিষ্ট? উত্তর: এক কক্ষবিশিষ্ট।প্রশ্ন: বাংলাদেশে বর্তমানে কোন পদ্ধতি সরকারব্যবস্থা বিদ্যমান?উত্তর: সংসদীয়।প্রশ্ন: ন্যায়পাল কী? উত্তর: নিরপেক্ষ তদন্তে রাষ্ট্র কর্তৃক নিয়োজিত ব্যক্তি।প্রশ্ন: জাতীয় সংসদে প্রত্যক্ষভাবে নির্বাচিত সংখ্যা কত?উত্তর: ৩০০ জন।প্রশ্ন: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সব ক্ষমতার উৎস কে?উত্তর: জনগণ।প্রশ্ন: জাতীয় সংসদের কার্যকাল কত বছর? উত্তর: পাঁচ বছর।প্রশ্ন: প্রধানমন্ত্রীর কার্যকাল কত বছর? উত্তর: পাঁচ বছর।প্রশ্ন: রাষ্ট্রপতি কত দিনের মধ্যে বিলে সম্মতি দেবেন নতুবা বিবেচনার জন্য সংসদে ফেরত পাঠাবেন? উত্তর: ১৫ দিনের মধ্যে।প্রশ্ন: সংসদে বাজেট পেশ করেন কে? উত্তর: অর্থমন্ত্রী।প্রশ্ন: কার সঙ্গে পরামর্শক্রমে রাষ্ট্রপতি অন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের নিয়োগ করেন? উত্তর: প্রধানমন্ত্রীর সঙ্গে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল