রাজশাহী মডেল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহীবহুনির্বাচনী প্রশ্নোত্তর অংশ-১২প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি পরীক্ষায় পৌরনীতি বিষয় থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর থাকবে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর নৈর্ব্যক্তিক প্রশ্নের আকারে দেওয়া হলো। তোমরা মনোযোগ দিয়ে অনুশীলন করবে। অধ্যায়-২: ভাগ-২ প্রশ্ন: সংবিধানের কোন সংশোধনীর দ্বারা সংসদীয় সরকারের পুনঃপ্রবর্তন করা হয়? উত্তর: দ্বাদশ।প্রশ্ন: বাংলাদেশের রাষ্ট্রপতি কী ধরনের? উত্তর: নামমাত্র রাষ্ট্রপ্রধান।প্রশ্ন: গণপরিষদের সংখ্যা কত ছিল? উত্তর: ৪৩০ জন।প্রশ্ন: মন্ত্রিপরিষদ সব কাজের জন্য কার কাছে দায়ী থাকে?উত্তর: জাতীয় সংসদের কাছে।প্রশ্ন: কে যেকোনো ব্যক্তির দণ্ড হ্রাস, মওকুফ বা মার্জনা করতে পারবেন? উত্তর: রাষ্ট্রপতি।প্রশ্ন: মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান কে? উত্তর: সচিব।প্রশ্ন: সুপ্রিম কোর্টের বিচারপতিরা কত বছর বয়স পর্যন্ত স্বীয় পদে বহাল থাকতে পারেন? উত্তর: ৬৫ বছর।প্রশ্ন: রাষ্ট্রপতির সুপারিশ ছাড়া কোন বিল সংসদে উত্থাপন করা যায় না? উত্তর: অর্থ বিল।প্রশ্ন: বাংলাদেশের সর্বোচ্চ আদালত কোনটি? উত্তর: সুপ্রিম কোর্ট।প্রশ্ন: জাতীয় সংসদের মোট সদস্যের মধ্যে কমপক্ষে কতজন উপস্থিত থাকলে সংসদের কাজ পরিচালনা করা যায়? উত্তর: ৬০ জন।প্রশ্ন: সুপ্রিম কোর্টের কয় প্রকার ক্ষমতা আছে? উত্তর: চার প্রকার।প্রশ্ন: কোন ব্যক্তি একাধারে দলের প্রধান, সংসদের প্রধান, মন্ত্রিপরিষদের প্রধান এবং সরকারপ্রধান? উত্তর: প্রধানমন্ত্রী।প্রশ্ন: কাদের মধ্য থেকে একজন স্পিকার ও একজন ডেপুটি স্পিকার নির্বাচিত হন? উত্তর: সংসদ সদস্যদের মধ্য থেকে।প্রশ্ন: ইউনিয়ন পরিষদের মহিলা সদস্যদের সংখ্যা কত?উত্তর: তিনজন।প্রশ্ন: মন্ত্রিসভায় কতজন মন্ত্রীকে সংসদের বাইরে থেকে নেওয়া যায়?উত্তর: এক-দশমাংশ।প্রশ্ন: অধস্তন আদালতের রায়ের বিরুদ্ধে কোন বিভাগ আপিল গ্রহণ করেন? উত্তর: হাইকোর্ট বিভাগ।প্রশ্ন: কোন সংশোধনীর মাধ্যমে রাষ্ট্র পরিচালনার মূল নীতির পরিবর্তন করা হয়? উত্তর: পঞ্চম।প্রশ্ন: ‘স্থানীয় সরকার গণতন্ত্রের সূতিকাগার। স্থানীয় সরকারই গণতন্ত্রের অন্যতম গ্যারান্টি।’—এটি কার উক্তি?উত্তর: লর্ড ব্রাইসের।প্রশ্ন: মন্ত্রিপরিষদশাসিত ব্যবস্থায় শাসনব্যবস্থার মধ্যমণি কে?উত্তর: প্রধানমন্ত্রী।প্রশ্ন: বাংলাদেশের ইউনিয়নের সংখ্যা কত? উত্তর: ৪৫৫৪টি।প্রশ্ন: পৌরসভার সদস্যদের কী বলা হয়? উত্তর: কমিশনার।প্রশ্ন: প্রশাসনের স্নায়ুকেন্দ্র বলা হয় কোন কার্যালয় কে?উত্তর: সচিবালয়কে।প্রশ্ন: বিভাগীয় প্রধানকে কী বলা হয়? উত্তর: বিভাগীয় কমিশনার।প্রশ্ন: সুপ্রিম কোর্টের বিচারক হওয়ার জন্য বাংলাদেশের বিচার বিভাগীয় পদে কত বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে?উত্তর: ১০ বছর।প্রশ্ন: বাংলাদেশের সামরিক বাহিনীর প্রধান কে? উত্তর: রাষ্ট্রপতি।প্রশ্ন: জরুরি অবস্থা জারি করেন কে? উত্তর: রাষ্ট্রপতি।প্রশ্ন: বাংলাদেশের সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে জাতীয় সংসদ গঠনের কথা বলা হয়েছে? উত্তর: ৬৫ নম্বর অনুচ্ছেদে।প্রশ্ন: ভোটার হতে হলে কত বছর বয়স প্রয়োজন? উত্তর: ১৮ বছর।প্রশ্ন: ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করতে হলে কী করতে হবে? উত্তর: দুই-তৃতীয়াংশ সদস্যের অনাস্থা দিতে হবে।প্রশ্ন: মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি কে ছিলেন?উত্তর: কর্নেল এম এ জি ওসমানী।প্রশ্ন: বাংলাদেশের জেলা প্রশাসনের প্রধান কে?উত্তর: জেলা প্রশাসক।প্রশ্ন: বাংলাদেশের সংসদের নেতা কে? উত্তর: প্রধানমন্ত্রী।প্রশ্ন: সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিয়োগ করেন কে?উত্তর: রাষ্ট্রপতি।প্রশ্ন: রাজস্ব আদায়ের জন্য জেলা প্রশাসক কী নামে পরিচিত?উত্তর: কালেক্টর।প্রশ্ন: জাতীয় সংসদের স্পিকার কীভাবে নিযুক্ত হন?উত্তর: সংসদ সদস্যের ভোটে।প্রশ্ন: বাংলাদেশের সংবিধানে কয়টি তফসিল আছে? উত্তর: চারটি।প্রশ্ন: বাংলাদেশ সংবিধানের কয়টি ভাগ আছে? উত্তর: ১১টি।প্রশ্ন: ইউনিয়ন পরিষদের মোট সদস্যসংখ্যা কত? উত্তর: ১৩ জন।প্রশ্ন: ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে হলে ন্যূনতম কত বছর বয়স প্রয়োজন? উত্তর: ২৫ বছর।প্রশ্ন: সংবিধানের কোন সংশোধনী বাংলাদেশের শাসনতান্ত্রিক ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা? উত্তর: দ্বাদশ।প্রশ্ন: কতজন সদস্য নিয়ে বাংলাদেশের খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়? উত্তর: ৩৪ জন।প্রশ্ন: বাংলাদেশের সংবিধানের পঞ্চম সংশোধনী কোন সময় পাস করা হয়? উত্তর: ১৯৭৯ সালের ৫ এপ্রিল।প্রশ্ন: সংবিধানের কোন দুটি মূলনীতি এখনো অপরিবর্তিত?উত্তর: গণতন্ত্র ও জাতীয়তাবাদ।প্রশ্ন: জাতীয় সংসদের এক অধিবেশন থেকে আরেক অধিবেশনের মধ্যে সর্বোচ্চ কত দিন বিরতি থাকতে পারে?উত্তর: ৬০ দিন। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল