২০১১ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি-৬৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী মডেল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহীবহুনির্বাচনী প্রশ্নোত্তর  অংশ-১৩প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি পরীক্ষায় পৌরনীতি বিষয় থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর থাকবে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর নৈর্ব্যক্তিক প্রশ্নের আকারে দেওয়া হলো। তোমরা মনোযোগ দিয়ে অনুশীলন করবে। অধ্যায়-২: ভাগ-২ প্রশ্ন: কোন সালের কত তারিখে সার্কের জন্ম হয়?উত্তর: ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর।প্রশ্ন: বাংলাদেশ কত সালে ওআইসির সদস্যপদ লাভ করে?উত্তর: ১৯৭৪ সালে।প্রশ্ন: বাংলাদেশ কমনওয়েলথের কততম সদস্য? উত্তর: ২৪তম।প্রশ্ন: জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যসংখ্যা কত?উত্তর: ১৫টি।প্রশ্ন: কতজন সদস্য নিয়ে আন্তর্জাতিক আদালত গঠিত? উত্তর: ১৫ জন।প্রশ্ন: জাতিসংঘের উদ্দেশ্য কী?উত্তর: আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা।প্রশ্ন: সনদ স্বাক্ষরের মাধ্যমে কোথায় সার্কের জন্ম হয়? উত্তর: ঢাকায়।প্রশ্ন: কখন বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে?উত্তর: ১৯৭৪ সালে।প্রশ্ন: কে প্রথম সার্ক গঠনের স্বপ্ন দেখেছেন?উত্তর: প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান।প্রশ্ন: ওআইসির সেক্রেটারিয়েট কোথায় স্থাপন করা হয়?উত্তর: জেদ্দায়।প্রশ্ন: সার্ক কোন অঞ্চলের আঞ্চলিক সহযোগিতা সংস্থা?উত্তর: দক্ষিণ এশিয়ার।প্রশ্ন: কমনওয়েলথের প্রধান কে? উত্তর: ব্রিটেনের রাজা বা রানি।প্রশ্ন: কোন দুটি দেশ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে সমর্থন ও সাহায্য করে?উত্তর: ভারত ও সোভিয়েত রাশিয়া।প্রশ্ন: সাধারণ পরিষদের কাজ কী? উত্তর: আলোচনা ও নির্বাহীসংক্রান্ত।প্রশ্ন: ওআইসির প্রথম সেক্রেটারি জেনারেল কে?উত্তর: টুংকু আবদুর রহমান।প্রশ্ন: জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর: নিউইয়র্কে।প্রশ্ন: কোনটিকে জাতিসংঘের আইনসভা বলা হয়?উত্তর: সাধারণ পরিষদ।প্রশ্ন: নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যসংখ্যা কত? উত্তর: পাঁচটি।প্রশ্ন: আন্তর্জাতিক আদালতের কাজ কী?উত্তর: বিবাদ মীমাংসা করে বিশ্বশান্তি রক্ষা করা।প্রশ্ন: কত সালের কত তারিখে সম্মিলিত জাতিসংঘের জন্ম হয়?উত্তর: ১৯৪৫ সালের ২৪ অক্টোবর।প্রশ্ন: কত সালের কত তারিখে সার্ক সনদ স্বাক্ষরিত হয়?উত্তর: ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর।প্রশ্ন: কোন পরিষদের সদস্যসংখ্যা স্থির নয়? উত্তর: অছি পরিষদ।প্রশ্ন: জাতিসংঘের প্রধান শাখা কয়টি? উত্তর: ছয়টি।প্রশ্ন: কত সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওআইসির লাহোর সম্মেলনে যোগ দেন? উত্তর: ১৯৭৪ সালে।প্রশ্ন: বিশ্বশান্তি ও নিরাপত্তা রক্ষার মূল দায়িত্ব কোনটির ওপর ন্যস্ত?উত্তর: নিরাপত্তা পরিষদের।প্রশ্ন: নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যসংখ্যা কত? উত্তর: ১০টি।প্রশ্ন: ওআইসি কত সালে প্রতিষ্ঠিত হয়? উত্তর: ১৯৬৯ সালে।প্রশ্ন: জাতিসংঘের সিদ্ধান্তের প্রতি আস্থাশীল হয়ে বাংলাদেশ বিশ্বের বিভিন্ন স্থানে কী পাঠিয়েছে?উত্তর: জাতিসংঘ সেনাবাহিনীতে বাঙালি সৈন্য পাঠিয়েছে।প্রশ্ন: কোনটিকে জাতিসংঘের প্রশাসনিক বিভাগ বলা হয়?উত্তর: সেক্রেটারিয়েট।প্রশ্ন: ওআইসির রাবাত সম্মেলনে কতটি দেশের রাষ্ট্রপ্রধান যোগদান করেন?উত্তর: ২৪টি।প্রশ্ন: ১৯৯১ সালের সোভিয়েত রাশিয়া ভেঙে যাওয়ার পর কিসের অবসান ঘটে?উত্তর: স্নায়ুযুদ্ধের।প্রশ্ন: অছি পরিষদের সদস্যসংখ্যা কত? উত্তর: ছয়টি।প্রশ্ন: কত সালে জেদ্দায় ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন অনুষ্ঠিত হয়?উত্তর: ১৯৭০ সালে।প্রশ্ন: কে জাতিসংঘের সকল শাখার কাজ বণ্টন করে দেন এবং সমন্বয় সাধন করেন? উত্তর: মহাসচিব।প্রশ্ন: আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায়?উত্তর: নেদারল্যান্ডের হেগ শহরে।প্রশ্ন: ওআইসির সদস্য কোন দেশগুলো? উত্তর: বিশ্বের সকল মুসলিম রাষ্ট্র।প্রশ্ন: জাতিসংঘ কয়টি রাষ্ট্র নিয়ে তার অভিযাত্রা শুরু করে?উত্তর: ৫১টি।প্রশ্ন: আন্তর্জাতিক আদালতের বিচারকদের নির্বাচিত করে কোন শাখা?উত্তর: সাধারণ ও নিরাপত্তা পরিষদ।প্রশ্ন: আন্তর্জাতিক আদালতে কোরাম হতে হলে কতজন বিচারক উপস্থিত থাকতে হবে? উত্তর: নয়জন।প্রশ্ন: কত সালে পাক-ভারত যুদ্ধ হয়? উত্তর: ১৯৬৫ সালে।প্রশ্ন: জাতিংঘের বাজেট তৈরি করেন কে?উত্তর: মহাসচিব।প্রশ্ন: কত সালে আরব-ইসরায়েল যুদ্ধ হয়? উত্তর: ১৯৬৭ সালে।প্রশ্ন: রোহিঙ্গা শরণার্থী কত সালে বাংলাদেশে আগমন শুরু করে?উত্তর: ১৯৯১ সালে।প্রশ্ন: জাতিসংঘ কখন গঠিত হয়? উত্তর: ২৪ অক্টোবর ১৯৪৫।প্রশ্ন: বাংলাদেশ কমনওয়েলথের কততম সদস্য? উত্তর: ৩২তম।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল