২০১১ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি-৬৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী মডেল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহীবহুনির্বাচনী প্রশ্নোত্তর  অংশ-১৫প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি পরীক্ষায় পৌরনীতি বিষয় থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর থাকবে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর নৈর্ব্যক্তিক প্রশ্নের আকারে দেওয়া হলো। তোমরা মনোযোগ দিয়ে অনুশীলন করবে। ভাগ-৩ : অধ্যায়-১ প্রশ্ন: বিকল্প ফসল ও ভিন্ন ভিন্ন ফসল উৎপাদন পদ্ধতিটি কী?উত্তর: কৃষির বহুমূখীকরণ পদ্ধতির একটি অংশ।প্রশ্ন: জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে কী প্রয়োজন?উত্তর: নাগরিক সচেতনতা।প্রশ্ন: ‘যে প্রচলিত রীতি ভঙ্গ করলে শাস্তির বিধান করা হয়, তা ভঙ্গ করাই অপরাধ।’—এ উক্তিটি কার?উত্তর: র‌্যাডক্লিফ ব্রাউনের।প্রশ্ন: কৃষির বহুমুখীকরণ কী?উত্তর: কৃষিতে বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগ করা।প্রশ্ন: নিরক্ষর মানুষের দৃষ্টিভঙ্গি কেমন হয়?উত্তর: সংকীর্ণ।প্রশ্ন: বেকারত্ব থেকে মুক্তিলাভ কোন ধরনের কাম্য?উত্তর: অর্থনৈতিক।প্রশ্ন: কিসের অভাবে জমিতে অধিক ফসল ফলানো সম্ভব হচ্ছে না?উত্তর: বৈজ্ঞানিক ও প্রযুক্তিপদ্ধতির অভাবে।প্রশ্ন: দুর্নীতি কী?উত্তর: নীতিবিহীন কাজ।প্রশ্ন: জনসাধারণের স্বাস্থ্য উন্নত না হওয়ার কারণ কোনটি?উত্তর: খাদ্যঘাটতি।প্রশ্ন: কিসের অভাবে পুষ্টিহীনতা ব্যাপক বিস্তার লাভ করে?উত্তর: ভিটামিনের অভাবে।প্রশ্ন: সন্ত্রাস বেশি হয় কোন অঞ্চলে?উত্তর: গ্রীষ্মপ্রধান অঞ্চলে।প্রশ্ন: সন্ত্রাস কম হয় কোথায়?উত্তর: উন্নত দেশে।প্রশ্ন: শিক্ষাপ্রতিষ্ঠানে সন্ত্রাস দমনের জন্য কী প্রয়োজন?উত্তর: শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনীতি নিষিদ্ধ করা।প্রশ্ন: সন্ত্রাস দমনের জন্য কী প্রয়োজন?উত্তর: গণসচেতনতা।প্রশ্ন: বর্তমানে অন্যতম সামাজিক ব্যাধি কী?উত্তর: সন্ত্রাস।প্রশ্ন: কোন ব্যক্তি শারীরিক ও মানসিকভাবে অল্পদিনের মধ্যে দুর্বল হয়ে পড়ে?উত্তর: মাদকাসক্ত ব্যক্তি।প্রশ্ন: ‘পুলিশ’ শব্দের অর্থ কী? উত্তর: সাহায্যকারী।প্রশ্ন: পুলিশ তৎপর হলে সমাজ থেকে অপরাধ কী হবে?উত্তর: হ্রাস পাবে।প্রশ্ন: নিরক্ষরতা একটা বড়—উত্তর: সামাজিক সমস্যা।প্রশ্ন: বেকারত্ব কী ধরনের সমস্যা?উত্তর : জাতীয় সমস্যা।প্রশ্ন: খাদ্যের অভাবের অন্যতম কারণ কী?উত্তর: পুষ্টিহীনতা।