২০১১ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি-৬৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনী প্রশ্নোত্তর  অংশ-৫প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি পরীক্ষায় রসায়ন বিষয় থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর থাকবে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর নৈর্ব্যক্তিক প্রশ্নের আকারে দেওয়া হলো। তোমরা মনোযোগ দিয়ে অনুশীলন করবে। অধ্যায়-৫ প্রশ্ন: যে শক্তির বলে অণুতে পরমাণুগুলো আবদ্ধ থাকে, তাকে কী বলে?উত্তর: বন্ধন।প্রশ্ন: একটি বস্তু কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবাহী নয়, কিন্তু তরল অবস্থায় ও দ্রবণে তা বিদ্যুৎ পরিবাহী। এতে কোন ধরনের বন্ধন বিদ্যমান?উত্তর: আয়নিক।প্রশ্ন: পানির অণুর আকৃতি কেমন? উত্তর: কৌণিক।প্রশ্ন: সালফিউরিক এসিডের একটি অণুতে মোট কতটি পরমাণু বিদ্যমান?উত্তর: ৭টি।প্রশ্ন: আর্গন কী ধরনের গ্যাস? উত্তর: নিষ্ক্রিয় গ্যাস।প্রশ্ন: নিয়নের কয়টি ইলেকট্রন আছে? উত্তর: ১০টি।প্রশ্ন: ক্রিপটনের কয়টি ইলেকট্রন আছে? উত্তর: ৩৬টি।প্রশ্ন: ম্যাগনেসিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাস কী?উত্তর: ২, ৮, ২।প্রশ্ন: সোডিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাস কী? উত্তর: ২, ৮, ১। অধ্যায়-৬ প্রশ্ন: মিথেনের গলনাঙ্ক কত? উত্তর: -১৮৩হ্ন সে.।প্রশ্ন: সোডিয়াম ক্লোরাইডের স্ফুটনাঙ্ক কত? উত্তর: ১৪৬৫হ্ন সে.।প্রশ্ন: পেলোরিটি নাই এমন যৌগ কী? উত্তর: পেট্রল।প্রশ্ন: Na+-এর ইলেকট্রন সংখ্যা কয়টি? উত্তর: ১০।প্রশ্ন: হাইড্রোজেন কী ধরনের পদার্থ? উত্তর: বিজারক পদার্থ।প্রশ্ন: ১৯১৬ সালে কোসেল কী সম্পর্কে ধারণা দেয়?উত্তর: আয়নিক বন্ধন।প্রশ্ন: C6H12O6 কী ধরনের যৌগ? উত্তর: সমযোগী যৌগ।প্রশ্ন: HClO4 কোন এসিডের সংকেত?উত্তর: পার ক্লোরিক এসিড।প্রশ্ন: NaOH+HCl = NaCl+H2O বিক্রিয়াটি কী রূপ?উত্তর: প্রশমন।প্রশ্ন: MgO কোন ধরনের যৌগ? উত্তর: আয়নিক যৌগ।প্রশ্ন: পরমাণুর চতুর্থ শেলে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারে?উত্তর: ৩২টি।প্রশ্ন: যেকোনো মৌলের স্বাতন্ত্র্য বা মৌলিক ধর্ম কী?উত্তর: প্রোটন সংখ্যা।প্রশ্ন: পরমাণুর কেন্দ্র হলো নিউক্লিয়াস এ ধারণা সর্বপ্রথম কে প্রদান করেন?উত্তর: রাদারফোর্ড।প্রশ্ন: কোনো মৌলের পরমাণুতে nটি ইলেকট্রন ও yটি নিউট্রন আছে। এর ভরসংখ্যা কত?উত্তর: x+y।প্রশ্ন: পরমাণুতে শক্তিস্তরের ধারণা কে দেন? উত্তর: নিলস বোর।প্রশ্ন: কোয়ান্টাম শব্দের অর্থ কী? উত্তর: প্রয়োজনীয় পরিমাণ।প্রশ্ন: পরমাণুর শেষ কক্ষপথের ইলেকট্রনকে কী বলে?উত্তর: যোজনী ইলেকট্রন।প্রশ্ন: টিট্রিয়ামের ভরসংখ্যা কত? উত্তর: ৩।প্রশ্ন: কোন কণিকাটি সবচেয়ে ভারী? উত্তর: নিউট্রন।প্রশ্ন: আইসোটোপগুলোর রাসায়নিক ধর্ম মূল ধর্মের সঙ্গে কেমন থাকে?উত্তর: একই রকম থাকে।প্রশ্ন: দুটি আইসোটোপের কোন জিনিসটি সমান নয়?উত্তর: ভরসংখ্যা।প্রশ্ন: ইলেকট্রনগুলো কক্ষপথে কিসের মতো আচরণ করে?উত্তর: কখনো কণা এবং কখনো তরঙ্গের মতো।প্রশ্ন: পোলার যৌগ কোন ধরনের? উত্তর: সমযোজী।প্রশ্ন: মৌলিক গ্যাসগুলোর অণুতে পরমাণুর সংখ্যা কয়টি?উত্তর: ২টি।প্রশ্ন: নিষ্ক্রিয় মৌলগুলো সাধারণ অবস্থায় কোন ধরনের পদার্থ?উত্তর: গ্যাসীয় পদার্থ।প্রশ্ন: বায়ুমণ্ডলে নিষ্ক্রিয় গ্যাসের শতকরা হার কত? উত্তর: ১%।প্রশ্ন: তড়িৎ প্রবাহ কী? উত্তর: ইলেকট্রনের প্রবাহ।প্রশ্ন: সোডিয়াম ক্লোরাইডের তড়িৎযোজী বন্ধন ছিন্ন করতে কত তাপের প্রয়োজন? উত্তর: ৮০১হ্ন সে.।প্রশ্ন: সোডিয়ামের নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের নাম কী?উত্তর: নিয়ন।প্রশ্ন: কোন নিষ্ক্রিয় গ্যাসের শেষ কক্ষপথে ৮টি ইলেকট্রন নেই? উত্তর: হিলিয়াম।প্রশ্ন: কে আয়নিক বন্ধনের ধারণা দেন? উত্তর: কোসেল।প্রশ্ন: চিনি পানিতে দ্রবীভূত হওয়ার কারণ কী?উত্তর: চিনির পোলারিটি ধর্ম আছে।প্রশ্ন: পানি কী ধরনের যৌগ? উত্তর: সমযোজী।প্রশ্ন: অ্যামোনিয়ার অণু কোন আকৃতির? উত্তর: পিরামিডীয়।প্রশ্ন: আয়নিক যৌগগুলো পানিতে দ্রবীভূত হয় কেন?উত্তর: পানি একটি পোলার যৌগ।প্রশ্ন: CH4 ও CCl4 অণুর আকৃতি কী ধরনের?উত্তর: সুষম চতুস্তলকীয়।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল