২০১১ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি-৬৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনী প্রশ্নোত্তর  অংশ-৬প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি পরীক্ষায় রসায়ন বিষয় থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর থাকবে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর নৈর্ব্যক্তিক প্রশ্নের আকারে দেওয়া হলো। তোমরা মনোযোগ দিয়ে অনুশীলন করবে। অধ্যায়-৬ প্রশ্ন: সোডিয়াম পরমাণু ইলেকট্রন ত্যাগ করে কোন নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন কাঠামো অর্জন করতে চায়? উত্তর: নিয়ন।প্রশ্ন: কোন বন্ধন সর্বাপেক্ষা শক্তিশালী? উত্তর: আয়নিক বন্ধন।প্রশ্ন: রাসায়নিক বিক্রিয়ায় নিউক্লিয়াসের কী ধরনের বিন্যাস ঘটে?উত্তর: পুনর্বিন্যাস।প্রশ্ন: ধাতুগুলো এত ভালো বিদ্যুৎ পরিবাহী কেন?উত্তর: ধাতুতে বিমুক্ত ইলেকট্রন থাকার কারণে।প্রশ্ন: অক্সিজেন পরমাণুর ইলেকট্রন বিন্যাস কত? উত্তর: ২, ৬।প্রশ্ন: কার্বন পরমাণুর শেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকে?উত্তর: ৪টি। অধ্যায়-৭ প্রশ্ন: K, Zn, Cu, Hg কোন ধরনের সিরিজ?উত্তর: সক্রিয়তা সিরিজ।প্রশ্ন: নিষ্ক্রিয় গ্যাস পর্যায় সারণিতে কোন গ্রুপে স্থান পেয়েছে?উত্তর: শূন্য গ্রুপে।প্রশ্ন: পর্যায় সারণি উদ্ভাবনে কার অবদান সবচেয়ে বেশি?উত্তর: রুশ বিজ্ঞানী মেন্ডেলিফ।প্রশ্ন: একটি মৌলের ইলেকট্রন বিন্যাস ২, ৮, ১৮, ৮, ২ হলে পর্যায় সারণিতে মৌলটির অবস্থান কত? উত্তর: পঞ্চম পর্যায় ষষ্ঠ শ্রেণীতে।প্রশ্ন: VIIA গ্রুপের মৌলগুলোকে একত্রে কী নামে অভিহিত করা হয়?উত্তর: হ্যালোজেন।প্রশ্ন: চিনি বা গ্লুকোজ কী? উত্তর: তড়িৎ অবিশ্লেষ্য।প্রশ্ন: একটি মৌলের পরমাণুর সর্বশেষ কক্ষপথে আটটি ইলেকট্রন বিদ্যমান। মৌলটির অবস্থান পর্যায় সারণির কোন গ্রুপে?উত্তর: শূন্য গ্রুপে।প্রশ্ন: সোডিয়ামের সঙ্গে কোন মৌলটির ধর্মের মিল সবচেয়ে বেশি?উত্তর: পটাশিয়াম।প্রশ্ন: ২, ৮, ৮, ২ কার ইলেকট্রন বিন্যাস? উত্তর: ক্যালসিয়ামের।প্রশ্ন: পর্যায় সারণিতে AI-এর অবস্থান কোথায়? উত্তর: গ্রুপ III।প্রশ্ন: পর্যায় সারণির সত্যিকার ভিত্তি কী? উত্তর: ইলেকট্রন বিন্যাস।প্রশ্ন: পর্যায় সারণিতে হ্যালোজেনগুলোর অবস্থান কোন গ্রুপে?উত্তর: গ্রুপ VIIA তে।প্রশ্ন: কত খ্রিষ্টাব্দে মেন্ডেলিফ পর্যায় সারণির তালিকা প্রকাশ করেন? উত্তর: ১৮৬৯ সালে।প্রশ্ন: পর্যায় সারণিতে আনুভূমিক সারিগুলোকে কী বলে?উত্তর: পর্যায় বা পিরিয়ড।প্রশ্ন: পর্যায় সারণিতে খাড়া স্তম্ভগুলোকে কী বলে?উত্তর: শ্রেণী বা গ্রুপ।প্রশ্ন: প্রথম পর্যায়ে কয়টি মৌল আছে? উত্তর: ২টি।প্রশ্ন: তৃতীয় পর্যায়ে মৌলসংখ্যা কত? উত্তর: ৮টি।প্রশ্ন: ষষ্ঠ পর্যায়ে কয়টি মৌল আছে? উত্তর: ৩২টি।প্রশ্ন: পটাশিয়ামের পারমাণবিক ভর কত? উত্তর: ৩৯.১।প্রশ্ন: কে পারমাণবিক সংখ্যা আবিষ্কার করেন?উত্তর: হেনরি জি জে মোসলে।প্রশ্ন: আর্গনের পারমাণবিক সংখ্যা কত? উত্তর: ১৮।প্রশ্ন: টেলুরিয়ামের পারমাণবিক ভর কত? উত্তর: ১২৭.৬।প্রশ্ন: সালফারের পারমাণবিক সংখ্যা কত? উত্তর: ১৬।প্রশ্ন: অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা কত? উত্তর: ১৩।প্রশ্ন: রেডনের পারমাণবিক সংখ্যা কত? উত্তর: ৮৬।প্রশ্ন: ক্রিপটনের পারমাণবিক সংখ্যা কত? উত্তর: ৩৬।প্রশ্ন: আর্গনের পারমাণবিক ভর কত? উত্তর: ৪০।প্রশ্ন: হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত? উত্তর: ২। অধ্যায়-৮ প্রশ্ন: জ্যানাডিয়াম পেন্টোক্সাইড কী? উত্তর: একটি প্রভাবক।প্রশ্ন: CaO+CO2 = CaCO3 এটি কোন ধরনের বিক্রিয়া?উত্তর: সংযোজন।প্রশ্ন: NaOH+HCl = NaCl+H2O এটি কোন ধরনের বিক্রিয়া?উত্তর: প্রশমন।প্রশ্ন: পলিথিন তৈরিতে কোন ধরনের প্রভাবকটি ব্যবহার করা হয়?উত্তর: টাইটেনিয়ামের জৈব ধাতব যৌগ।প্রশ্ন: রাসায়নিক বিক্রিয়ার জন্য কী প্রয়োজন? উত্তর: সংস্পর্শ।প্রশ্ন: অসম্পৃক্ত তেলের মধ্যে হাইড্রোজেন চালনা করে কৃত্রিম ঘি তৈরিতে কোন প্রভাবক ব্যবহূত হয়? উত্তর: নিকেল চূর্ণ।প্রশ্ন: বেনজিন কী ধরনের দ্রাবক? উত্তর: অপোলার দ্রাবক।প্রশ্ন: 2FeCl3+Cl2 = 2FeCl3 বিক্রিয়ায় কী বৃদ্ধি পেয়েছে?উত্তর: আয়রণের যোজনী বৃদ্ধি পেয়েছে।প্রশ্ন: ক্যালসিয়াম পরমাণু সাধারণত কী ত্যাগ করে? উত্তর: ইলেকট্রন।প্রশ্ন: রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে কোনটি অবশ্যই প্রয়োজনীয়?উত্তর: বিক্রিয়াকগুলোর মধ্যে সংস্পর্শ।প্রশ্ন: CuO+C = Cu+CO এই বিক্রিয়াটি কী?উত্তর: জারণ বিজারণ।প্রশ্ন: Ca(OH)2+2HCl = CaCl2+2H2O এই বিক্রিয়াটি কোন ধরনের? উত্তর: প্রশমন।# পরবর্তীঅংশ ছাপা হবে আগামীকাল