২০১১ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি-৬৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনী প্রশ্নোত্তর  অংশ-৭প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি পরীক্ষায় রসায়ন বিষয় থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর থাকবে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর নৈর্ব্যক্তিক প্রশ্নের আকারে দেওয়া হলো। তোমরা মনোযোগ দিয়ে অনুশীলন করবে। অধ্যায়-৮ প্রশ্ন: PCl3+3H2O = O(OH)2+ 3HCl বিক্রিয়াটি কী?উত্তর: পানি যোজন।প্রশ্ন: প্রভাবক কী ধরনের বস্তু?উত্তর: যা বিক্রিয়ার গতি বৃদ্ধি বা হ্রাস করে।প্রশ্ন: 2Na+F2 = 2NaF বিক্রিয়ায় কী ঘটে না?উত্তর: ইলেকট্রনের আদান-প্রদান ঘটে না।প্রশ্ন: N2+3H2 = 2NH3 বিক্রিয়াটিতে বিক্রিয়াগুলোর মোট ভর কত?উত্তর: ৩৪ গ্রাম।প্রশ্ন: H2SO4+Zn = ZnSO4+H2 বিক্রিয়াটিকে কী বলে?উত্তর: প্রতিস্থাপন বিক্রিয়া।প্রশ্ন: NH4CNONH2-CO-NH2 এটি কী ধরনের বিক্রিয়া?উত্তর: সমানুকরণ।প্রশ্ন: H2+Cl22HCl বিক্রিয়াটি সংগঠনে কোনটি বিশেষভাবে ভূমিকা রাখে? উত্তর: আলোক।প্রশ্ন: 2FeCl2+Cl2 = 2FeCl3 বিক্রিয়ায় জারক পদার্থ কী?উত্তর: Cl2।প্রশ্ন: কোন বিক্রিয়াটি চাপ বা আঘাতের মাধ্যমে ঘটে?উত্তর: Pb+S  PbS।প্রশ্ন: পলিথিন তৈরিতে প্রভাবক হিসেবে কী ব্যবহূত হয়?উত্তর: টাইটেনিয়ামের জৈব ধাতব যৌগ।প্রশ্ন: হাইড্রোজেন কি জারক পদার্থ? উত্তর: জারক পদার্থ নয়।প্রশ্ন: কয়লার মূল উপাদানের নাম কী? উত্তর: কার্বন।প্রশ্ন: কোন গ্যাস চুনের পানিতে চালনা করলে চুনের পানি ঘোলা হয়?উত্তর: কার্বন ডাইঅক্সাইড।প্রশ্ন: জারণ-বিজারণ বিক্রিয়ায় কী ঘটে?উত্তর: মৌলের সক্রিয় যোজনীর হ্রাস-বৃদ্ধি ঘটে?প্রশ্ন: ইথিলিন থেকে পলিথিন তৈরির বিক্রিয়াটি কী ধরনের?উত্তর: পলিমারকরণ।প্রশ্ন: KClO3 থেকে অক্সিজেন প্রস্তুতিকালে MnO2 কী হিসেবে কাজ করে? উত্তর: ধনাত্মক প্রভাবক।প্রশ্ন: H2O2 বিযোজনে গ্লিসারিন কী ধরনের প্রভাবক হিসেবে কাজ করে? উত্তর: সূর্যালোক।প্রশ্ন: জারণ বিক্রিয়ায় কী ঘটে? উত্তর: ইলেকট্রন বর্জন।প্রশ্ন: কৃত্রিম ঘি তৈরিতে কী প্রভাবক হিসেবে কাজ করে?উত্তর: নিকেল চূর্ণ।প্রশ্ন: অক্সিজেন গ্যাস প্রস্তুতকরণে কী প্রভাবক হিসেবে কাজ করে?উত্তর: ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড।প্রশ্ন: সব সংশ্লেষণ বিক্রিয়া কী ধরনের বিক্রিয়া?উত্তর: সংযোজন।প্রশ্ন: পলিথিন উৎপন্ন হয় কী থেকে? উত্তর: ইথিলিন থেকে।প্রশ্ন: ইলেকট্রনীয় ধারণা মতে, ইলেকট্রন গ্রহণকে কী বলা হয়?উত্তর: বিজারণ।প্রশ্ন: যে মৌল ইলেকট্রন দান করে তাকে কী বলে?উত্তর: বিজারক।প্রশ্ন: ধাতু কী ধরনের পদার্থ নয়? উত্তর: জারক।প্রশ্ন: পটাশিয়াম ক্লোরেট কখন বিযোজিত হয়? উত্তর: উচ্চতর তাপমাত্রা।প্রশ্ন: ইথিলিন কী? উত্তর: গ্যাস।প্রশ্ন: সাধারণত তাপ প্রয়োগে রাসায়নিক বিক্রিয়া কী হয়?উত্তর: ত্বরান্বিত।প্রশ্ন: ইথিলিনের বহুসংখ্যক অণু একত্র হয়ে কী তৈরি হয়?উত্তর: পলিইথিলিন।প্রশ্ন: কপারের চেয়ে জিঙ্কের ইলেকট্রনের প্রবণতা কম না বেশি?উত্তর: বেশি।প্রশ্ন: অ্যামোনিয়াম সায়ানেটকে তাপ দিলে কী উৎপন্ন হয়?উত্তর: ইউরিয়া।প্রশ্ন: সালোক-সংশ্লেষণ প্রাণী জগতের কী কী জোগায়?উত্তর: খাবার ও অক্সিজেন। অধ্যায়-৯ প্রশ্ন: হেবার বোস পদ্ধতিতে অ্যামোনিয়ার শিল্পোৎপাদনে অত্যানুকূল তাপমাত্রা কত থাকে?উত্তর: ৪০০-৫০০হ্ন সে.।প্রশ্ন: সালফিউরিক এসিডের শিল্পোৎপাদনে কী প্রভাবক ব্যবহার করা হয়?উত্তর: ভ্যানেডিয়াম পেন্টাক্সাইড।প্রশ্ন: ভরক্রিয়া সূত্রের আবিষ্কারক কে?উত্তর: ওল্ডবার্গ ও ভাঁগে।প্রশ্ন: হেবার বোস পদ্ধতিতে অ্যামোনিয়ার শিল্পোৎপাদনে প্রভাবক হিসেবে কী ব্যবহার করা হয়? উত্তর: লৌহচূর্ণ।প্রশ্ন: বিক্রিয়ার গতির ওপর তাপমাত্রার প্রভাব সম্পর্কে গাণিতিক সম্পর্কটি কে বের করেন? উত্তর: আরহেনিয়াস।প্রশ্ন: তাপমাত্রা বাড়ালে বা কমালে সাম্যাঙ্ক কী হয়?উত্তর: পরিবর্তিত হয়।প্রশ্ন: লাশাতেলিয়ে নীতির বেশি প্রয়োগ করা হয় কী উৎপাদনে?উত্তর: শিল্প উৎপাদনে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল