২০১১ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি-৬৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনী প্রশ্নোত্তর  অংশ-৮প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি পরীক্ষায় রসায়ন বিষয় থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর থাকবে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর নৈর্ব্যক্তিক প্রশ্নের আকারে দেওয়া হলো। তোমরা মনোযোগ দিয়ে অনুশীলন করবে। অধ্যায়-৯ প্রশ্ন: বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ালে কী হয়?উত্তর: বিক্রিয়ার গতি বাড়ে।প্রশ্ন: অধিকাংশ উভয়মুখী বিক্রিয়ার ক্ষেত্রে কী হয়?উত্তর: সম্মুখ দিকের বিক্রিয়ার গতি বেশি থাকে।প্রশ্ন: উভয়মুখী বিক্রিয়া আসলে কী? উত্তর: অসম্পূর্ণ।প্রশ্ন: সাম্যাবস্থায় প্রভাবকের প্রভাব আছে কি? উত্তর: নেই।প্রশ্ন: ১০০০ অ্যাটমোস্ফিয়ার চাপে অ্যামোনিয়ার উৎপাদন বাড়ে কিন্তু খরচ কী হয়? উত্তর: অনেক বেশি হয়।প্রশ্ন: বাণিজ্যিকভাবে NH3 গ্যাস সংশ্লেষণ করা হয় কীভাবে?উত্তর: নাইট্রোজেন ও হাইড্রোজেন গ্যাস থেকে।প্রশ্ন: সাম্যাবস্থায় নিয়ন্ত্রণের নিয়ামক নয় কোনটি? উত্তর: প্রভাবক।প্রশ্ন: বিক্রিয়ার সাম্যাঙ্ক কোনটি দ্বারা প্রভাবিত হয়? উত্তর: তাপমাত্রা।প্রশ্ন: সাম্যাবস্থা রাসায়নিক বিক্রিয়ার কোন অবস্থা?উত্তর: গতিময় অবস্থা।প্রশ্ন: তীব্র এসিডের সঙ্গে কার বিক্রিয়া অতি দ্রুত সম্পন্ন হয়?উত্তর: তীব্র ক্ষার।প্রশ্ন: হেবার বোস পদ্ধতিতে কত অ্যাটমোস্ফিয়ার চাপ প্রয়োগ করা হয়? উত্তর: ৮০-৩৫০।প্রশ্ন: কত চাপে অ্যামোনিয়া উৎপাদন বৃদ্ধি বেশি হয়?উত্তর: ১০০০ অ্যাটমোস্ফিয়ার।প্রশ্ন: ইথাইল অ্যাসিটেটের সঙ্গে পানির বিক্রিয়ায় কোন এসিড উৎপন্ন হয়? উত্তর: অ্যাসিটিক এসিড।প্রশ্ন: সম্মুখমুখী বিক্রিয়া তাপ কী করে? উত্তর: তাপোৎপাদী।প্রশ্ন: বিজ্ঞানীদের মতে সব রাসায়নিক বিক্রিয়াই কোন মুখী?উত্তর: উভমুখী।প্রশ্ন: সালফিউরিক এসিড প্রস্তুতির সময় সালফার ডাই-অক্সাইডে কী ঘটে? উত্তর: জারণ ঘটে।প্রশ্ন: বিক্রিয়কের হার ও বিক্রিয়ক ঘনমাত্রার সঙ্গে কিরূপ সম্পর্ক?উত্তর: সমানুপাতিক।প্রশ্ন: সাম্যাবস্থায় তাপ সংযোগ করলে বিক্রিয়াটিতে কী ঘটে?উত্তর: পশ্চাৎ দিকে অগ্রসর হয়।প্রশ্ন: হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া সংশ্লেষণে কতটুকু তাপ উৎপন্ন হয়? উত্তর: 92.2 কিলোজুল।অধ্যায়-১০প্রশ্ন: বিশুদ্ধ পানি কোন ধরনের পরিবাহী? উত্তর: বিদ্যুৎ কুপরিবাহী।প্রশ্ন: যেসব যৌথ দ্রবণে বা বিগলিত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না, তাদের কী বলে? উত্তর: তড়িৎ বিশ্লেষ্য।প্রশ্ন: তড়িৎ প্রলেপযুক্ত হওয়ায় লোহায় মরিচা পড়ে না। কারণ এটি—উত্তর: বাতাসের সংস্পর্শে আসে না।প্রশ্ন: তড়িৎ বিশ্লেষণ সূত্র বা তড়িৎ চুম্বকীয় তত্ত্ব কে আবিষ্কার করেন?উত্তর: ফ্যারাডে।প্রশ্ন: ইলেকট্রোপ্লেটিংয়ের ফলে কী হয় না?উত্তর: লোহায় মরিচা ধরে না।প্রশ্ন: অ্যাম্পিয়ার কিসের একক? উত্তর: বিদ্যুতের।প্রশ্ন: অ্যাম্পিয়ারে বিদ্যুৎ মাপার যন্ত্রের নাম কী?উত্তর: অ্যামিটার।প্রশ্ন: অ্যানায়ন কী? উত্তর: ঋণাত্মক আয়ন।প্রশ্ন: তড়িৎ বিশ্লেষণের জন্য কী অপরিহার্য অংশ নয়?উত্তর: পানি।প্রশ্ন: যে পাত্রে তড়িৎ বিশ্লেষণ চালানো হয়, তাকে কী বলে?উত্তর: তড়িৎ বিশ্লেষ্য কোষ।প্রশ্ন: ১ ফ্যারাডে = কত কুলম্ব? উত্তর: ৮৬,৫০০ কুলম্ব।প্রশ্ন: বিক্রিয়ক ও বিক্রিয়ালব্ধ পদার্থ একত্রে মিলে গঠন করে বিক্রিয়ার—। উত্তর: পরিমণ্ডল।প্রশ্ন: হাইড্রোজেনের তড়িৎ রাসায়নিক তুল্য ভর কত?উত্তর: ০.০০০০১০৪ গ্রাম।প্রশ্ন: কোন আয়নের জারণ খুব কঠিন? উত্তর: সালফেট আয়ন।প্রশ্ন: দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করলে তাকে কী বলা হয়?উত্তর: তড়িৎ বিশ্লেষ্য।প্রশ্ন: এসিড মিশ্রিত পানির তড়িৎ বিশ্লেষণের অ্যানোডে কোন গ্যাসের সৃষ্টি হয়? উত্তর: অক্সিজেন।প্রশ্ন: ফ্যারাডের প্রথম সূত্র অনুসারে কী পাওয়া যায়? উত্তর: WG।প্রশ্ন: কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণের সময় কোন ধাতু দিয়ে তৈরি অ্যানোড ক্ষয়প্রাপ্ত হয় না? উত্তর: প্লাটিনাম।প্রশ্ন: যেসব পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে, তাদের কী বলে? উত্তর: বিদ্যুৎ পরিবাহী।প্রশ্ন: এসিড মিশ্রিত পানির তড়িৎ বিশ্লেষণে তড়িৎদ্বার হিসেবে কী ব্যবহার করা হয়? উত্তর: প্লাটিনাম তার।প্রশ্ন: সোডিয়াম আয়নগুলো ক্যাথোডে পৌঁছামাত্র ক্যাথোড তাদের কী দান করে? উত্তর: ইলেকট্রন।প্রশ্ন: ইলেকট্রোপ্লেটিং প্রক্রিয়ায় যে ধাতু দ্বারা প্রলেপন দেওয়া হয়, তাকে অ্যানোড হিসেবে ব্যবহার করা হয়। কারণ—।উত্তর: দ্রবণে ওই ধাতুর আয়নের পরিমাণ যেন হ্রাস না পায়।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল