সমাসবাক্য পদটির অন্তর্গত পদগুলোকে সমস্যমান পদ বলে বাংলা ২য় পত্র
২০১১ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি-৭
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকাবহুনির্বাচনী প্রশ্নোত্তর অংশ-৬প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি পরীক্ষায় বাংলা ২য় পত্রে বহুনির্বাচনী প্রশ্নোত্তর থাকবে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর নৈর্ব্যক্তিক প্রশ্নের আকারে দেওয়া হলো। তোমরা মনোযোগ দিয়ে অনুশীলন করবে।সমাস প্রশ্ন: ‘রাজপথ’-এর ব্যাসবাক্য কী হবে?উত্তর: পথের রাজা।প্রশ্ন: কোন সমাসে সাধারণ ধর্মের উল্লেখ থাকে?উত্তর: উপমান কর্মধারয় সমাসে।প্রশ্ন: কর্মধারয় সমাসে কোন পদ প্রধান?উত্তর: পরপদ।প্রশ্ন: ‘কাজল-কালো’-এর সঠিক ব্যাসবাক্য কোনটি?উত্তর: কাজলের ন্যায় কালো।প্রশ্ন: উপমেয় পদের সঙ্গে উপমানের যে সমাস হয় তাকে কী বলা হয়?উত্তর: উপমিত কর্মধারয়।প্রশ্ন: উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কী?উত্তর: কুসুম কোমল, তুষারশুভ্র, অরুণরাঙা, ভ্রমরকৃষ্ণ কেশপ্রশ্ন: সমাস নিষ্পন্ন পদটির নাম কী?উত্তর: সমস্তপদ।প্রশ্ন: সমাসবাক্য পদটির অন্তর্গত পদগুলোকে কী বলে?উত্তর: সমস্যমান পদ।প্রশ্ন: সমস্তপদকে ভেঙে যে বাক্যাংশ করা হয় তার নাম কী?উত্তর: ব্যাসবাক্য বা বিগ্রহ বাক্য বা সমাসবাক্য।প্রশ্ন: কোন সমস্তপদটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ?উত্তর: অহি-নকুল।প্রশ্ন: ‘হাট-বাজার’ কোন অর্থে দ্বন্দ্ব সমাস?উত্তর: সমার্থে।প্রশ্ন: ‘জমা-খরচ’ সমস্তপদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?উত্তর: জমা ও খরচ।প্রশ্ন: কোন সমাসে সমস্যমান পদের বিভক্তি লোপ পায় না?উত্তর: অলুক।প্রশ্ন: ‘দশানন’ সমস্তপদটির ব্যাসবাক্য কোনটি?উত্তর: দশ আনন আছে যার।প্রশ্ন: ‘চিরসুখী’-এর ব্যাসবাক্য কোনটি?উত্তর: চিরকাল ব্যাপিয়া সুখী।প্রশ্ন: ‘কানাকানি’ কোন বহুব্রীহি সমাসের সমস্তপদ?উত্তর: ব্যতিহার।প্রশ্ন: কোনটি অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ?উত্তর: কলে ছাঁটা, গায়েপড়া, কালের গান।প্রশ্ন: যে সমাসে সমস্যমান পদগুলোর কোনটির অর্থ না বুঝিয়ে, অন্য কোনো পদকে বোঝায় কী বলে?উত্তর: বহুব্রীহি।প্রশ্ন: নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাসের উদাহরণ কোনটি?উত্তর: দ্বীপ।প্রশ্ন: ‘বালিকা বিদ্যালয়’ কোন সমাস?উত্তর: চতুর্থী তৎপুরুষ।প্রশ্ন: কোনটিতে উপমান ও উপমেয়ের মধ্যে অভিন্নতা কল্পনা করা হয়?উত্তর: রূপক কর্মধারয়।প্রশ্ন: ‘নীলপদ্ম’ কোন সমাসের উদাহরণ?উত্তর: কর্মধারয়।প্রশ্ন: কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ?উত্তর: আশীবিষ।প্রশ্ন: ‘চাঁদমুখ’ শব্দটির যথার্থ ব্যাসবাক্য কোনটি?উত্তর: চাঁদের ন্যায় মুখ।প্রশ্ন: কোন বাক্য সংক্ষেপণটি অব্যয়ীভাব সমান নিষ্পন্ন পদ?উত্তর: আজীবন।প্রশ্ন: হাট-বাজার কোন অর্থে দ্বন্দ্ব?উত্তর: সমার্থক।প্রশ্ন: ‘পঙ্কজ’ কোন তৎপুরুষ নিষ্পন্ন শব্দ?উত্তর: উপপদ।প্রশ্ন: ‘জায়া’ শব্দটি বহুব্রীহি সমাসে কী হয়?উত্তর: জানি।প্রশ্ন: দ্বিগু সমাস নিষ্পন্ন পদটি কোন পদ হয়?উত্তর: বিশেষ্য।প্রশ্ন: ‘নীল যে পদ্ম=নীলপদ্ম’ কোন সমাস?উত্তর: কর্মধারয়।প্রশ্ন: দ্বিগু সমাসের উদাহরণ দাও?উত্তর: তিন কালের সমাহার=ত্রিকাল।প্রশ্ন: কোন সমাসবদ্ধ পদটি দ্বিগু সমাসের অন্তর্ভুক্ত?উত্তর: তেপান্তর।প্রশ্ন: কৃদন্ত পদের সঙ্গে উপপদের যে সমাস হয়, তার নাম কী?উত্তর: উপপদ তৎপুরুষ।প্রশ্ন: ‘মহাকীর্তি’-এর সঠিক ব্যাসবাক্য কোনটি?উত্তর: মহতী যে কীর্তি।প্রশ্ন: বহুব্রীহি সমাসের পূর্বপদ এবং পরপদ কোনোটিই যদি বিশেষণ না হয় তবে তাকে কী বলে?উত্তর: ব্যাধিকরণ বহুব্রীহি।প্রশ্ন: উপপদ তৎপুরুষ সমাস কোনটি?উত্তর: পকেটমার।প্রশ্ন: নিত্য সমাসের উদাহরণ কোনটি?উত্তর: দর্শনমাত্র।প্রশ্ন: জমা-খরচ কোন শব্দযোগে দ্বন্দ্ব সমাস?উত্তর: বিপরীতার্থক।প্রশ্ন: পূর্বপদ বিশেষণ ও পরপদ বিশেষ্য হলে কোন বহুব্রীহি সমাস হয়?উত্তর: সমানাধিকরণ।প্রশ্ন: উপমান কর্মধারয় সমাসের সমস্তপদ কোনটি?উত্তর: অরুণরাঙা।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল