২০১১ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি-৭১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনী প্রশ্নোত্তর  অংশ-১০প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি পরীক্ষায় রসায়ন বিষয় থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর থাকবে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর নৈর্ব্যক্তিক প্রশ্নের আকারে দেওয়া হলো। তোমরা মনোযোগ দিয়ে অনুশীলন করবে। অধ্যায়-১২ প্রশ্ন: ইস্পাত কী? উত্তর: স্বল্প পরিমাণ কার্বনযুক্ত আয়রন।প্রশ্ন: সবচেয়ে বেশি ইলেকট্রো পজিটিভ ধাতুর নাম কী? উত্তর: Li।প্রশ্ন: সবচেয়ে কম ইলেকট্রো পজিটিভ ধাতুর নাম কী? উত্তর: Au।প্রশ্ন: সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক কত? উত্তর: ৮০১হ্ন সে.।প্রশ্ন: ম্যাগনেসিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক কত? উত্তর: ৭১৪হ্ন সে.।প্রশ্ন: কাস্ট আয়রনে শতকরা কত ভাগ কার্বন থাকে?উত্তর: প্রায় ২% হতে ৪.৫%।প্রশ্ন: কাস্ট আয়রনে কত শতাংশ ম্যাঙ্গানিজ থাকে? উত্তর: প্রায় ০.৪%।প্রশ্ন: কাস্ট আয়রনে কত শতাংশ ফসফরাস থাকে?উত্তর: প্রায় ০.১০%।প্রশ্ন: সক্রিয়তা সিরিজে সবচেয়ে মূল্যবান ধাতু কোনটি? উত্তর: সোনা।প্রশ্ন: মৌল ও যৌগ উভয়রূপে পাওয়া যায়, এমন একটি ধাতুর নাম কী?উত্তর: সোডিয়াম।প্রশ্ন: কোনটি সক্রিয় মাধ্যম? উত্তর: Fe।প্রশ্ন: কার্বন একটি কী ধরনের বিজারক? উত্তর: মধ্যম শক্তির বিজারক।প্রশ্ন: তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটি কী? উত্তর: ইলেকট্রন আদান ও প্রদান।প্রশ্ন: জিঙ্ক থেকে লেড পর্যন্ত ধাতুগুলো প্রকৃতিতে কী অবস্থায় থাকে?উত্তর: অক্সাইড।প্রশ্ন: সল্টপিটার খনিজটির রাসায়নিক নাম কী?উত্তর: সোডিয়াম নাইট্রেট।প্রশ্ন: সোডিয়াম পাইরোবোরেট কিরূপে পাওয়া যায়? উত্তর: সোহাগারূপে।প্রশ্ন: ক্রাইওলাইটের সংকেত কী? উত্তর: Na3AlF6।প্রশ্ন: ক্যালামাইনের সংকেত কী? উত্তর: ZnCO3।প্রশ্ন: পিগ আয়রনে কার্বনের পরিমাণ কত? উত্তর: ২-৪.৫%।প্রশ্ন: কপারের প্রধান আকরিকের নাম কী? উত্তর: কপার পাইরাইটস।প্রশ্ন: ভূত্বকে অ্যালুমিনিয়ামের পরিমাণ কত? উত্তর: প্রায় ৭%।প্রশ্ন: বাত্যাচুল্লি থেকে যে লোহা পাওয়া যায়, তার নাম কী?উত্তর: ঢালাই লোহা।প্রশ্ন: লিমোনাইটের সংকেত কী? উত্তর: Fe2O3. 3H2O।প্রশ্ন: সৈন্ধব লবণ কোথায় পাওয়া যায়? উত্তর: খনিতে পাথররূপে।প্রশ্ন: ব্লিস্টার কপারের বিশুদ্ধতা শতকরা কত ভাগ? উত্তর: ৯৮%।প্রশ্ন: সোডালাইম কী? উত্তর: NaOH+Ca(OH)2।প্রশ্ন: সোনা অলংকার হিসেবে ব্যবহূত হয়, এর কারণ কী?উত্তর: এটি অন্য মৌলের সঙ্গে যুক্ত হতে চায় না।প্রশ্ন: ডাইনের পদ্ধতিতে সোডিয়াম ধাতু নিষ্কাশনের সময় অ্যানোড হিসেবে কী কাজ করে? উত্তর: গ্রাফাইট দণ্ড।প্রশ্ন: বক্সাইটের সঠিক সংকেত কী? উত্তর: Al2O3, 3H2O।প্রশ্ন: কপার সালফাইড ও আয়রন সালফাইডের মিশ্রকে কী বলা হয়?উত্তর: ম্যাট। প্রশ্ন: ধাতুর রাজা কে? উত্তর: লোহা।প্রশ্ন: ভূত্বকের ওজনের কত শতাংশ লোহা? উত্তর: ৪.১৫ শতাংশ।প্রশ্ন: সোহাগা কোন ধাতুর আকরিক? উত্তর: সোডিয়াম।প্রশ্ন: ব্যবহারের দিক থেকে কোন ধাতুটি দ্বিতীয় মৌল?উত্তর: অ্যালুমিনিয়াম।প্রশ্ন: ক্রাইওলাইটের বৈজ্ঞানিক নাম কী?উত্তর: সোডিয়াম হেক্সাফ্লুরো অ্যালুমিনেট।প্রশ্ন: কোন যৌগ থেকে ধাতব মৌলটিকে সহজে নিষ্কাশন করা যায়?উত্তর: CaCl2।প্রশ্ন: এসিড থেকে হাইড্রোজেনকে অপসারিত করতে পারে এমন একটি ধাতু হলো—। উত্তর: সোডিয়াম।প্রশ্ন: প্রাচুর্যের দিক থেকে পৃথিবীতে অ্যালুমিনিয়ামের অবস্থান কততম?উত্তর: তৃতীয়। অধ্যায়-১৩ প্রশ্ন: কোন মৌলের তড়িৎ পরিবহনের ক্ষমতা আছে? উত্তর: কপার।প্রশ্ন: রুপালি বর্ণের উজ্জ্বল ধাতুর নাম কী? উত্তর: ক্যালসিয়াম।প্রশ্ন: কোন ধাতু পানি অপেক্ষা হালকা? উত্তর: সোডিয়াম।প্রশ্ন: দুষ্পাপ্য ধাতু কোনগুলো?উত্তর: টাইটেনিয়াম, জিরকোনিয়াম, ট্যাংস্টেন।প্রশ্ন: পটাশ এলাম বা ফিটকিরির সংকেত কী?উত্তর: Al2(SO4)3, K2SO4, 24H2O।প্রশ্ন: রেড লেডের সংকেত কী? উত্তর: Pb3O4।প্রশ্ন: উত্তপ্ত অবস্থায়ও জলীয় বাষ্পের সঙ্গে কী বিক্রিয়া করে না?উত্তর: কপার।প্রশ্ন: কোন ধাতুকে লবণ শিখা পরীক্ষায় উজ্জ্বল সোনালি হলুদ বর্ণ দেখায়? উত্তর: সোডিয়াম।প্রশ্ন: কোন ধাতু ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে না? উত্তর: আয়রন।প্রশ্ন: পটাসিয়াম আয়োডাইড যোগে কোন ধাতুর দ্রবণ থেকে হলুদ অধঃক্ষেপ পড়ে? উত্তর: লেড।প্রশ্ন: অধাতব মৌলের সংখ্যা কয়টি? উত্তর: ১৯টি।প্রশ্ন: যে ধাতু যত সক্রিয়, তা কোন ধরনের বিজারক হয়?উত্তর: শক্তিশালী বিজারক।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল