বহুনির্বাচনী প্রশ্নোত্তর অংশ-১১প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি পরীক্ষায় রসায়ন বিষয় থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর থাকবে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর নৈর্ব্যক্তিক প্রশ্নের আকারে দেওয়া হলো। তোমরা মনোযোগ দিয়ে অনুশীলন করবে। অধ্যায়-১৩ প্রশ্ন: যে ধাতু যত সক্রিয়, তা কোন ধরনের বিজারক হয়?উত্তর: শক্তিশালী বিজারক।প্রশ্ন: উচ্চ গলনাঙ্কবিশিষ্ট কোনো ধাতুর বৈশিষ্ট্য কী?উত্তর: অবস্থান্তর ধাতু।প্রশ্ন: অধাতুর বৈশিষ্ট্য কী? উত্তর: তাপ ও বিদ্যুৎ অপরিবাহী।প্রশ্ন: সুপার অক্সাইডের একটি নাম হচ্ছে—।উত্তর: KO2।প্রশ্ন: জার্সেনিয়াস কী ধরনের ধাতু? উত্তর: অর্ধ ধাতু।প্রশ্ন: কোন অক্সাইড পানিতে দ্রবনীয়? উত্তর: CaO।প্রশ্ন: অ্যালুমিনিয়াম অক্সাইডের সঙ্গে কী বিক্রিয়া করে না?উত্তর: পানি।প্রশ্ন: এক টুকরো স্বর্ণকে কত ডিগ্রি তাপমাত্রায় উত্তপ্ত করলে তরল হয়? উত্তর: 1060° সে.।প্রশ্ন: নিরুদক হিসেবে কী ব্যবহূত হয়?উত্তর: ক্যালসিয়াম।প্রশ্ন: ফটোগ্রাফি ফ্লাশ তৈরিতে কোন ধাতুর পাউডার ব্যবহার করা হয়? উত্তর: ম্যাগনেসিয়াম।প্রশ্ন: সোডিয়াম ধাতুকে কেরোসিনের নিচে রাখা হয় কেন?উত্তর: বায়ুর সংস্পর্শে না আসার জন্য।প্রশ্ন: কোন ধাতুটিকে গাঢ় নাইট্রিক এসিডে ডুবালে নিষ্ক্রিয় অবস্থার সৃষ্টি হয়? উত্তর: আয়রন।প্রশ্ন: কোন ধাতুর পাতলা পাত দিয়ে সিগারেট, চকোলেট ও সামান্য খাদ্যদ্রব্যের মোড়ক তৈরি করা হয়?উত্তর: আয়রন।প্রশ্ন: কোন ধাতু বৈদ্যুতিক তার নির্মাণে ব্যবহূত হয়?উত্তর: কপার।প্রশ্ন: তড়িৎ প্রলেপন বা ইলেকটোপ্লেটিংয়ে কোন ধাতু ব্যবহার করা হয়? উত্তর: কপার।প্রশ্ন: অ্যালুমিনিয়াম ক্লোরাইডের রং কী? উত্তর: সাদা।প্রশ্ন: জিঙ্ক ধাতুর রং কী?। উত্তর: নীলাভ সাদা।প্রশ্ন: শিখা পরীক্ষায় জিঙ্ক কোন বর্ণ দেখায়?উত্তর: কোনো বর্ণ দেখায় না।প্রশ্ন: কস্টিক সোডার সংকেত কী? উত্তর: NaOH।প্রশ্ন: ইপসম লবণের সংকেত কী?উত্তর: MgSO4, 7H2O।প্রশ্ন: জিপসামের সংকেত কী?উত্তর: CaSO4, 2H2O।প্রশ্ন: Fe(OH)3 এর অধঃক্ষেপের রং কী?উত্তর: লালচে বাদামি।প্রশ্ন: পানিশূন্য কপার সালফেট পানির সংস্পর্শে কোন বর্ণ ধারণ করে? উত্তর: নীল।প্রশ্ন: কোন ধাতুর লবণগুলো বিষাক্ত? উত্তর: লেড।প্রশ্ন: ধাতব ক্লোরাইডগুলো কী প্রকৃতির?উত্তর: আয়নিক।প্রশ্ন: একটি জারক এসিডের নাম হচ্ছে—।উত্তর: HNO3।প্রশ্ন: চকচকে বার্নিশ তৈরিতে কোন ধাতুচূর্ণ ব্যবহার করা হয়? উত্তর: অ্যালুমিনিয়াম।প্রশ্ন: তরল ধাতুর নাম কী? উত্তর: মারকারি।প্রশ্ন: লিথার্জের সংকেত কী? উত্তর: PbO।প্রশ্ন: আয়রনের চৌম্বকীয় অক্সাইডের নাম কী?উত্তর: Fe3O4।প্রশ্ন: সবুজ ভিট্রিয়লের সংকেত কী?উত্তর: FeSO4, 7H2O। অধ্যায়-১৪ প্রশ্ন: 40º তাপমাত্রায় উত্তপ্ত কলিচুনে ক্লোরিন গ্যাস চালনা করলে কী উৎপন্ন হয়? উত্তর: ব্লিচিং পাউডার।প্রশ্ন: ভূত্বকে অক্সিজেনের পরিমাণ ভর হিসাবে শতকরা কত? উত্তর: 49%।প্রশ্ন: কোনটিকে শক্তিশালী দ্বিক্ষারীয় এসিড বলা হয়?উত্তর: H2SO4।প্রশ্ন: সালফার ট্রাইঅক্সাইডের উৎপাদনে ব্যবহূত প্রভাবকের নাম কী? উত্তর: V2O5।প্রশ্ন: কার্বন ত্রিবন্ধন থাকে কোনটিতে? উত্তর: ইথাইন।প্রশ্ন: গবেষণাগারে অ্যামোনিয়া গ্যাস সংগ্রহ করা হয় কীভাবে? উত্তর: বায়ুর নিম্নমুখী অপসারণের সাহায্যে।প্রশ্ন: লাফিং গ্যাস কী? উত্তর: নিরপেক্ষ অক্সাইড।প্রশ্ন: মৃদু পানিতে ব্যবহূত হয় কোন গ্যাস?উত্তর: কার্বন ডাইঅক্সাইড।প্রশ্ন: কালির দাগ মোছা যায় কার সাহায্যে?উত্তর: ফ্লোরিন।প্রশ্ন: চুনের পানিতে অধিকক্ষণ CO2 চালনা করলে কী তৈরি হয়? উত্তর: Ca(HCO3)2।প্রশ্ন: সোডিয়াম থায়োসালফেটের বাণিজ্যিক নাম কী?উত্তর: হাইপো।প্রশ্ন: সিলিকার বিশুদ্ধ রূপ কী? উত্তর: কোয়ার্টস।প্রশ্ন: অক্সিজেন থেকে কীভাবে ওজোন তৈরি হয়?উত্তর: নিঃশব্দ বিদ্যুৎক্ষরণের ফলে।প্রশ্ন: নিশাদলের সংকেত কী? উত্তর: NH4Cl।প্রশ্ন: H3PO4 কার সংকেত? উত্তর: ফসফরিক এসিড।প্রশ্ন: কোন লবণ এসিডে যোগ করলে পচা ডিমের গন্ধ বের হয়? উত্তর: সালফাইড।প্রশ্ন: পটাশিয়াম সুপার অক্সাইডের সংকেত কী?উত্তর: KO2।প্রশ্ন: কোন গ্যাসকে চুনের পানির ভেতর দিয়ে চালনা করলে ঘোলাটে হয়? উত্তর: কার্বন ডাইঅক্সাইড।প্রশ্ন: কোন পদার্থের লিটমাসের ওপর ক্রিয়া নেই?উত্তর: কার্বন মনোক্সাইড।প্রশ্ন: ব্যুরেট ও পিপেট তৈরিতে কী ব্যবহার করা হয়?উত্তর: বোরন অক্সাইড।