বহুনির্বাচনী প্রশ্নোত্তর অংশ-৭প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি পরীক্ষায় হিন্দুধর্ম শিক্ষা বিষয় থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর থাকবে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো। তোমরা মনোযোগ দিয়ে অনুশীলন করবে। অধ্যায়-১০ ১। শ্রীকৃষ্ণ কোন যুগের অবতার ছিলেন?ক) দ্বাপর খ) ত্রেতা গ) সত্য ঘ) কলি২। কংস কোন বংশের রাজা ছিলেন?ক) ভোজ রাজবংশের খ) চন্দ্রবংশের গ) সূর্যবংশের ঘ) কুরুবংশের৩। কংসের পিতার নাম কী ছিল?ক) জরাসন্ধ খ) উগ্রসেন গ) পরশুরাম ঘ) রাম৪। জরাসন্ধকে বধ করেন কে?ক) ভীম খ) অর্জুন গ) কৃষ্ণ ঘ) রামকৃষ্ণ৫। শ্রীমদ্ভগবদ্গীতার প্রাণপুরুষ কে?ক) শ্রীকৃষ্ণ খ) কংস গ) বাসুদেব ঘ) ধনঞ্জয়৬। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষে শ্রীকৃষ্ণ কোথায় ফিরে যান?ক) দ্বারকায় খ) মথুরায় গ) হস্তিনায় ঘ) গোকুলে৭। শ্রীকৃষ্ণকে কে শরবিদ্ধ করেছিল? ক) ধরা খ) জরা গ) বীরা ঘ) ধীরা৮। দৈববাণী শুনে কংস কী হয়ে উঠলেন?ক) ক্ষিপ্ত খ) তুষ্ট গ) রুষ্ট ঘ) আনন্দিত ৯। শঙ্করাচার্য কত বছর জীবিত ছিলেন?ক) ৩২ বছর খ) ৪৮ বছর গ) ৫১ বছর ঘ) ৪২ বছর১০। সারদা মঠ কোথায় অবস্থিত?ক) দ্বারকায় খ) কাশিতে গ) গয়ায় ঘ) হরিদ্বারে১১। শ্রীচৈতন্য দেব কত সালে জন্মগ্রহণ করেছেন?ক) ১৮৪৬ সালে খ) ১৪৮৬ সালে গ) ১৪৬৮ সালে ঘ) ১৮৪৫ সালে১২। শ্রীচৈতন্য জগন্নাথদেবের মন্দিরে প্রবেশ করেন?ক) ১৫২৬ সালে খ) ১৫৩৩ সালে গ) ১৬৫৬ সালে ঘ) ১৬০৮ সালে১৩। রানী রাসমণির সর্বশ্রেষ্ঠ কীর্তি কী?ক) দক্ষিণেশ্বর মন্দির স্থাপন খ) কালিঘাট নির্মাণ গ) যমুনার জলকর ঘ) গঙ্গার জলকর১৪। মাতুয়া শব্দের অর্থ কী?ক) জেগে থাকা খ) মেতে থাকা গ) ঘুমিয়ে থাকে ঘ) আনন্দে থাকে১৫। শ্রীরামকৃষ্ণের শ্রেষ্ঠ শিষ্য কে ছিলেন ক) স্বামী বিবেকানন্দ খ) বিজয়কৃষ্ণ গ) শিবনাথ ঘ) কংস ১৬। হিতসঞ্চারিনী কী?ক. সংস্থা খ) সভা গ) নাটক ঘ) কাব্য ১৭। হরিনামে প্রেমলাভের ক্রম কয়টি?ক) ছয়টি খ) চারটি গ) সাতটি ঘ) আটটি১৮। মা আনন্দময়ী কবে জন্মগ্রহণ করেন?ক) ১৮৯৬ খ্রি. খ) ১৭৮৬ খ্রি. গ) ১৮৯৯ খ্রি. ঘ) ১৭৯২ খ্রি.১৯। মা আনন্দময়ীর বাল্য নাম কী?ক) স্বরূপা সুন্দরী খ) বিমলা সুন্দরী গ) নির্মলা সুন্দরী ঘ) কমলা সুন্দরী২০। মা আনন্দময়ীর মরদেহ সমাধিস্থল কোথায়?ক) রমনায় খ) কণখলেগ) খেওড়ায় ঘ) নৈমিষারণ্যে।এসএসসি পরীক্ষার প্রস্তুতি: হিন্দুধর্ম শিক্ষা: সঠিক উত্তর: অধ্যায়-১০: ১। ক, ২। ক, ৩। খ, ৪। ক, ৫। ক, ৬। ক, ৭। খ, ৮। ক, ৯। ক, ১০। ক, ১১। খ, ১২। খ, ১৩। ক, ১৪। খ, ১৫। ক, ১৬। খ, ১৭। ঘ, ১৮। ক, ১৯। গ, ২০। খ।