২০১১ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি-৭৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনী প্রশ্নোত্তর  অংশ-১৩প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি পরীক্ষায় রসায়ন বিষয় থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর থাকবে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর নৈর্ব্যক্তিক প্রশ্নের আকারে দেওয়া হলো। তোমরা মনোযোগ দিয়ে অনুশীলন করবে। অধ্যায়-১৫ প্রশ্ন: বিজ্ঞানী বার্জেলিয়াস কত সালে জৈব ও অজৈব যৌগের নামকরণ করেন? উত্তর: ১৮০৮।প্রশ্ন: জৈব রসায়নের জনক কে? উত্তর: ফ্রেডরিখ ভোলার।প্রশ্ন: ইউরিয়া প্রথম তৈরি করেন কে? উত্তর: ফ্রেডরিখ ভোলার।প্রশ্ন: কার্বনের অধিকসংখ্যক যৌগ গঠনের কারণ কী?উত্তর: ক্যাটিনেশন ধর্ম।প্রশ্ন: একই ধরনের ধর্মবিশিষ্ট জৈব যৌগগুলোকে একত্রে কী বলে? উত্তর: সমগোত্রীয় শ্রেণী।প্রশ্ন: অ্যালকিনের সাধারণ সংকেত কী? উত্তর: CnH2n।প্রশ্ন: মিথেনের গলনাঙ্ক কত? উত্তর: -183°C।প্রশ্ন: বিউটেনের সংকেত কোনটি? উত্তর: C4H10।প্রশ্ন: ইথেনের সংকেত কী? উত্তর: CH2=CH2।প্রশ্ন: কোন সংকেতটি অ্যালকাইল মূলকের সাধারণ সংকেত? উত্তর: CnH2n+1।প্রশ্ন: নামকরণে কোন যৌগের শেষে ane যুক্ত হয়?উত্তর: অ্যালকেন।প্রশ্ন: নামকরণে কোন যৌগের শেষে ene যুক্ত হয়?উত্তর: অ্যালকিন।প্রশ্ন: অ্যালকেনগুলোর নিষ্ক্রিয়তার জন্য এদের কী বলে?উত্তর: প্যারাফিন।প্রশ্ন: মিথেন কী জাতীয় পদার্থ? উত্তর: গ্যাসীয় পদার্থ।প্রশ্ন: ল্যাটিন শব্দ প্যারাফিন অর্থ কী?উত্তর: আকর্ষণ নেই।প্রশ্ন: তেল বা চর্বি কী? উত্তর: এস্টার।প্রশ্ন: অসম্পৃক্ত তেলের মধ্যে H2 চালনা করে কৃত্রিম ঘি তৈরিতে কোন প্রভাবক ব্যবহূত হয়?উত্তর: Ni চূর্ণ।প্রশ্ন: অ্যারোমেটিক অর্থ কী? উত্তর: সুরভিত।প্রশ্ন: প্রোপানয়িক এসিডের রাসায়নিক সংকেতের নাম কী। উত্তর: CH3CH2COOH।প্রশ্ন: প্রোপানলের গাঠনিক সংকেত কী?উত্তর: CH3-CH2-OH।প্রশ্ন: ল্যাভয়সিয়ে কোন দেশের বিজ্ঞানী? উত্তর: ফরাসি।প্রশ্ন: সিলিন্ডারে করে যে গ্যাস বিক্রি করা হয়, তা আসলে কী? উত্তর: বিউটেন।প্রশ্ন: গ্নুকোনিক এসিডের সংকেত কোনটি?উত্তর: C6H12O7।প্রশ্ন: বাংলাদেশে যে প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়, তার নাম কী? উত্তর: মিথেন।প্রশ্ন: প্রাকৃতিক গ্যাস, পেট্রল, কেরোসিন কী?উত্তর: হাইড্রোকার্বন।প্রশ্ন: ভোজ্যতেলে কার্বনে কোন বন্ধনটি বিদ্যমান?উত্তর: দ্বিবন্ধন।প্রশ্ন: অ্যালকোহলের শিল্পোৎ পাদন পদ্ধতির নাম কী?উত্তর: গাজন।প্রশ্ন: ভিনেগার হিসেবে কোন এসিড ব্যবহূত হয়?উত্তর: অ্যাসিটিক এসিড।প্রশ্ন: কোন যৌগের পোলারিটি নেই? উত্তর: পেট্রল।প্রশ্ন: ভিটামিন-সি কোন এসিডে পাওয়া যায়?উত্তর: এসকরবিক এসিড।প্রশ্ন: সাবান তৈরির পর উপজাত দ্রব্য হিসেবে কী পাওয়া যায়? উত্তর: গ্লিসারিন।প্রশ্ন: সাবান কী?উত্তর: উচ্চতর ফ্যাটি এসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ।প্রশ্ন: মিথাইল অ্যালকোহলের সংকেত কী?উত্তর: CH3OH।প্রশ্ন: ইউরিয়ার সংকেত কী? উত্তর: H2N-CO-NH2।