২০১১ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি-৭৫: ইতিহাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনী প্রশ্নোত্তর  অংশ-২প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি পরীক্ষায় ইতিহাস বিষয় থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর থাকবে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর নৈর্ব্যক্তিক প্রশ্নের আকারে দেওয়া হলো। অধ্যায়-২ প্রশ্ন: কত খ্রিষ্টপূর্বাব্দে মিসরীয়রা লাঙলের ব্যবহার শুরু করে? উত্তর: ৪৩০০ খ্রিষ্টপূর্বাব্দে।প্রশ্ন: কে ইতিহাসে সর্বপ্রথম এক ঈশ্বরের ধারণা দেন?উত্তর: ইখনাটন।প্রশ্ন: মেসোপটেমীয় সভ্যতা কোন কোন নদীর তীরে গড়ে ওঠে? উত্তর: টাইগ্রিস ও ইউফ্রেটিস।প্রশ্ন: স্পার্টাকাস কে ছিলেন? উত্তর: দাস নেতা।প্রশ্ন: ‘লাকজোর’ কী? উত্তর: মন্দির।প্রশ্ন: মেসোপটেমিয়া শব্দের অর্থ কী?উত্তর: দুই নদীর মধ্যবর্তী ভূমি।প্রশ্ন: প্রাচীন সুমেরীয়দের আয়ের মূল উৎস ছিল কেমন? উত্তর: কৃষি।প্রশ্ন: সুমেরীয় সভ্যতা কোথায় গড়ে উঠেছিল?উত্তর: মেসোপটেমিয়ায়।প্রশ্ন: মেসোপটেমিয়ার সবচেয়ে প্রাচীন সভ্যতাটি গড়ে তুলেছিল কারা? উত্তর: সুমেরীয়রা। প্রশ্ন: সুমেরীয়দের আদি বাসস্থান কোথায়?উত্তর: উত্তর-পূর্বে অবস্থিত এলামের পাহাড়ি অঞ্চলে।প্রশ্ন: কিউনিফর্ম কী? উত্তর: সুমেরীয় লিপি।প্রশ্ন: ‘জিগগুরাত’ কী? উত্তর: সুমেরীয়দের ধর্মমন্দির।প্রশ্ন: ব্যাবিলনীয় সভ্যতার আইন সংকলক হিসেবে কে অমর হয়ে আছেন? উত্তর: হাম্মুরাবি।প্রশ্ন: ব্যাবিলনীয়দের প্রধান দেবতার নাম কী?উত্তর: মারডুক।প্রশ্ন: কারা লোহা ব্যবহারে সবচেয়ে দক্ষ ছিল?উত্তর: এশিয়া মাইনরের হিট্টাইটরা।প্রশ্ন: সেমিটিক কী? উত্তর: একটি জাতি।প্রশ্ন: ফিনিশীয়দের আয়ের একমাত্র উৎস ছিল কী?উত্তর: বাণিজ্য।প্রশ্ন: ফিনিশীয়রা কী গাছ কেটে নৌকা বানাত?উত্তর: সিডার গাছ কেটে।প্রশ্ন: কারা ধ্রুবতারা দেখে দিক নির্ণয় করত?উত্তর: ফিনিশীয়রা।প্রশ্ন: মেডেস কী? উত্তর: আর্যদের একটি গোত্র।প্রশ্ন: গ্রিক বীর আলেকজান্ডার কত খ্রিষ্টপূর্বাব্দে পারস্য দখল করে নেন? উত্তর: ৩৩০ খ্রিষ্টপূর্বাব্দে।প্রশ্ন: একিমেনিস কে? উত্তর: বিখ্যাত পারসিক বীর।প্রশ্ন: পারস্য সাম্রাজ্যের আরেক নাম কী?উত্তর: একিমেনিড।প্রশ্ন: কাইরাস কে? উত্তর: পারস্যের সম্রাট।প্রশ্ন: ‘নেবুরিমানু’ কে ছিলেন?উত্তর: বিখ্যাত ক্যালডীয় জ্যোতির্বিজ্ঞানী।প্রশ্ন: প্রথমদিকে পারসীয়রা কোন লিপিতে লিখত? উত্তর: কিউনিফর্ম লিপিতে।প্রশ্ন: ৩৯টি কিউনিফর্ম চিহ্ন ব্যবহার করত কারা?উত্তর: পারসীয়রা। প্রশ্ন: জরথুস্ট্র কে?উত্তর: পারস্যের একজন ধার্মিক ও দার্শনিক।প্রশ্ন: আহুরামাজদা কে? উত্তর: পারস্যের একজন সর্বশক্তিমান প্রভু।প্রশ্ন: হিব্রু কী? উত্তর: একটি সেমিটিক ভাষা।প্রশ্ন: কে হিব্রুদের প্যালেস্টাইনে নিয়ে আসেন?উত্তর: জেকব। প্রশ্ন: ১০০০ খ্রিষ্টপূর্বাব্দের দিকে হিব্রুদের কোন নেতা তাদের সংগঠিত করে? উত্তর: হজরত দাউদ (আঃ)।প্রশ্ন: হিব্রুদের নবী কে? উত্তর: হযরত মুসা (আঃ)।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল