বহুনির্বাচনী প্রশ্নোত্তর অংশ-৩প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি পরীক্ষায় ইতিহাস বিষয় থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর থাকবে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর নৈর্ব্যক্তিক প্রশ্নের আকারে দেওয়া হলো। অধ্যায়-২ প্রশ্ন: আধুনিক ধর্মীয় ধারণা সৃষ্টিতে কোন সভ্যতার অবদান সবচেয়ে বেশি? উত্তর: হিব্রু সভ্যতার।প্রশ্ন ইয়াহওয়েহ কে?উত্তর: হিব্রুদের নির্দিষ্ট দেবতা।প্রশ্ন: জুডাবাদ কী? উত্তর: ইহুদিদের ধর্ম।প্রশ্ন: জনগণের আইনের জনক কে?উত্তর: রোমের সিসেরো।প্রশ্ন: হোয়াংহো ও ইয়াংজেকিয়াং নদীর তীরে কোন সভ্যতা গড়ে ওঠে? উত্তর: চৈনিক সভ্যতা। প্রশ্ন: পিকিং মানব কী? উত্তর: চীনের আদি মানব।প্রশ্ন: কোনটি চীনের দুঃখ? উত্তর: হোয়াংহো নদী।প্রশ্ন: চীনের সবচেয়ে পুরনো রাজবংশ কোনটি?উত্তর: চৌ বংশ।প্রশ্ন: শাং রাজারা কোন নদীর তীরে সভ্যতা গড়ে তোলেন? উত্তর: হোয়াংহো নদীর তীরে।প্রশ্ন: চীনের শাঙ লিপিকাররা কিসের ওপর লিখতেন? উত্তর: রেশমি কাপড়ের ওপর। প্রশ্ন: যুবকদের শৃঙ্খলার মধ্যে ফিরিয়ে আনার জন্য কে দর্শনের স্কুল খোলেন? উত্তর: কনফুসিয়াস। প্রশ্ন: তিয়েন কী? উত্তর: চৌদের প্রধান দেবতা।প্রশ্ন: যুবকদের ভবিষ্যতের সভ্য নেতা হিসেবে গড়ে তোলার জন্য কনফুসিয়াস কত বছর বয়সে একটি স্কুল খোলেন? উত্তর: ২২ বছর।প্রশ্ন: চৌ যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান কিসে?উত্তর: সাহিত্য ও সংস্কৃতির ক্ষেত্রে।প্রশ্ন: চীনের প্রাচীনতম দার্শনিক কে?উত্তর: লাওৎসে।প্রশ্ন: লাওৎসের মতবাদের নাম কী?উত্তর: তাওবাদ।প্রশ্ন: কার দর্শন চীনের ধর্মে পরিণত হয়?উত্তর: কনফুসিয়াসের।প্রশ্ন: কনফুসিয়াসের প্রধান অনুসারী কে ছিলেন?উত্তর: মেনসিয়াস। প্রশ্ন: ইলিয়ড ও ওডিসি কী? উত্তর: দুটি মহাকাব্য।প্রশ্ন: ইলিয়ড ও ওডিসির লেখক কে?উত্তর: হোমার।প্রশ্ন: হেলট কী? উত্তর: স্পার্টার ভূমিদাস। প্রশ্ন: থিবস কোথায়? উত্তর: গ্রিসে। প্রশ্ন: মিলোটাস কী? উত্তর: গ্রিসের একটি নগররাষ্ট্র। প্রশ্ন: গ্রিসের সামরিক নগররাষ্ট্রের নাম কী? উত্তর: স্পার্টা।প্রশ্ন: পৃথিবীতে প্রথম গণতন্ত্রের সূচনা হয় কোথায়? উত্তর: এথেন্সে। প্রশ্ন: কে এথেন্সে কৃষকদের ঋণভার থেকে মুক্ত করার জন্য আইন পাস করেন? উত্তর: সলোন। প্রশ্ন: জিউস কে? উত্তর: গ্রিকদের প্রধান দেবতা। প্রশ্ন: এথেনা কে? উত্তর: গ্রিকদের দেবী। প্রশ্ন: গ্রিসে প্রথম দিকের বিখ্যাত দার্শনিক কে ছিলেন? উত্তর: থালেস। প্রশ্ন: প্লেটো কে? উত্তর: গ্রিক দার্শনিক। প্রশ্ন: কে আদর্শ রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন?উত্তর: প্লেটো।প্রশ্ন: অলিম্পিক খেলা কোন দেশে প্রথম শুরু হয়? উত্তর: গ্রিসে। প্রশ্ন: কত বছর পর অলিম্পিক খেলা অনুষ্ঠিত হয়? উত্তর: চার বছর। প্রশ্ন: পিথাগোরাস কে? উত্তর: বিখ্যাত গ্রিক গণিতবিদ। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল