আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকাবহুনির্বাচনী প্রশ্নোত্তর অংশ-৭প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি পরীক্ষায় বাংলা ২য় পত্রে বহুনির্বাচনী প্রশ্নোত্তর থাকবে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর নৈর্ব্যক্তিক প্রশ্নের আকারে দেওয়া হলো। তোমরা মনোযোগ দিয়ে অনুশীলন করবে।সমাস প্রশ্ন: উপমান কর্মধারয় সমাস কোনটি?উত্তর: ঘনশ্যাম/তুষারশুভ্র।প্রশ্ন: যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটির নাম কী?উত্তর: সমস্যমান পদ।প্রশ্ন: কোনটিতে পূর্বপদের অর্থ প্রাধান্য পায়?উত্তর: অব্যয়ীভাব সমাসে।প্রশ্ন: ‘রূপক কর্মধারয়’-এর সমস্তপদ কোনটি?উত্তর: বিষাদসিন্ধু।প্রশ্ন: খাঁটি বাংলা উপপদ তৎপুরুষ কোনটি?উত্তর: মাছিমারা।প্রশ্ন: ‘পঞ্চনদ’ সমস্তপদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?উত্তর: পঞ্চ নদের সমাহার।প্রশ্ন: দা-কুমড়া কোন দ্বন্দ্ব সমাসের উদাহরণ?উত্তর: বিরোধার্থক দ্বন্দ্ব।প্রশ্ন: কোনটি পরপদ প্রধান সমাস?উত্তর: কর্মধারয়।প্রশ্ন: নিত্য সমাসের উদাহরণ কী?উত্তর: দেশান্তর, গ্রামান্তর, দর্শনমাত্র, গৃহান্তর, আমরা।প্রশ্ন: ‘অরুণরাঙা’ কোন সমাসের উদাহরণ?উত্তর: উপমান কর্মধারয়।প্রশ্ন: পরবর্তী ক্রিয়ামূলের সঙ্গে কৃৎ প্রত্যয় যুক্ত হয়ে কোন সমাস গঠিত হয়? উত্তর: উপপদ।প্রশ্ন: কোনটি অব্যয়ী ভাব সমাসের উদাহরণ?উত্তর: আমৃত্যু।প্রশ্ন: ‘চন্দ্রমুখ’-শব্দের ব্যাসবাক্য কোনটি?উত্তর: চন্দ্রের ন্যায় মুখ।প্রশ্ন: কোনটি ষষ্ঠী তৎপুরুষ সমাসের উদাহরণ?উত্তর: রাজপুত্র।প্রশ্ন: সাধারণ ধর্মবাচক পদের সঙ্গে উপমান বাচক পদের যে সমাস হয় তাকে কোন কর্মধারয় বলে?উত্তর: উপমান কর্মধারয়।প্রশ্ন: ‘বহুব্রীহি’ শব্দের অর্থ কী? উত্তর: বহুধান।প্রশ্ন: সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখানোর জন্য কোন যতি চিহ্নের ব্যবহার হয়?উত্তর: হাইফেন চিহ্ন।প্রশ্ন: ‘আমি কি ডরাই সখি ভিখারী রাঘবে?’-এখানে ‘রাঘবে’ কোন কারকে কোন বিভক্তি?উত্তর: অপাদানে সপ্তমী।প্রশ্ন: যে সমাসে প্রত্যেকটি সমস্যমান পদের অর্থের প্রাধান্য থাকে তাকে কী বলে? উত্তর: দ্বন্দ্ব সমাস।প্রশ্ন: তৎপুরুষ সমাসে কোন পদ প্রধান?উত্তর: পরপদ।প্রশ্ন: ক্রিয়ার পারস্পারিক অর্থে কোন সমাস হয়?উত্তর: ব্যতিহার বহুবীহি। উপসর্গ প্রশ্ন: ‘প্রতি’ কোন ভাষার উপসর্গ? উত্তর: সংস্কৃত।প্রশ্ন: উপসর্গের কাজ কী? উত্তর: নতুন শব্দ গঠন।প্রশ্ন: উপসর্গ কী? উত্তর: ভাষায় ব্যবহূত অব্যয়সূচক শব্দাংশ।প্রশ্ন: কোনটির অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে?উত্তর: উপসর্গ।প্রশ্ন: অজমূর্খ শব্দের ‘অজ’ কোন জাতের উপসর্গ?উত্তর: বাংলা প্রশ্ন: কোনটিতে খাঁটি বাংলা উপসর্গের ব্যবহার হয়েছে? উত্তর: অকাজ।প্রশ্ন: কোন চারটি উপসর্গ তৎসম শব্দেও পাওয়া যায়?উত্তর: সু,বি,নি, আ।প্রশ্ন: কোন উপসর্গগুলো বাংলা এবং সংস্কৃত উভয় ভাষায় প্রচলিত? উত্তর: সুবিনি।প্রশ্ন: কোনটি খাঁটি বাংলা উপসর্গ সাধিত শব্দ?উত্তর: ইতিহাস। প্রশ্ন: শব্দের আগে বসে কী?উত্তর: উপসর্গ।প্রশ্ন: ‘বিশেষ’ অর্থে ‘উপ’ উপসর্গের ব্যবহার হয়েছে কোন শব্দটিতে?উত্তর: উপভোগ। প্রশ্ন: ‘নিম’ কোন ভাষার উপসর্গ?উত্তর: উর্দু।প্রশ্ন: বাংলা বা খাঁটি বাংলা উপসর্গ মোট কয়টি?উত্তর: ২১টি।প্রশ্ন: কোন বাক্যটিতে ‘অতি’ উপসর্গ হিসেবে ব্যবহূত হয়নি?উত্তর: অতিকায় হস্তী লোপ পেয়েছে।প্রশ্ন: খাঁটি বাংলা উপসর্গ কী?উত্তর: পাতি, অঘা, অজ, অনা, আড়, ইতি, নি, রাম।প্রশ্ন: তৎসম উপসর্গ কয়টি?উত্তর: ২০টি।প্রশ্ন: তৎসম উপসর্গ কী?উত্তর: প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, অধি।প্রশ্ন: শব্দ বা ধাতুর পূর্বে কোন শব্দাংশ যুক্ত হয়ে সাধিত শব্দে অর্থের পরিবর্তন, সম্প্রসারণ ও সংকোচন ঘটিয়ে থাকে?উত্তর: উপসর্গ।প্রশ্ন: নিদাঘ শব্দে কী অর্থে উপসর্গ ব্যবহার হয়েছে?উত্তর: নিতান্ত অর্থে।প্রশ্ন: যে শব্দকে বা কোনো শব্দের যে অংশকে আর কোনো ক্ষুদ্রতর অংশে ভাগ করা যায় না তাকে কী বলে?উত্তর: উপসর্গ।# পরবর্তীঅংশ ছাপা হবে আগামীকালএসএসসি পরীক্ষার প্রস্তুতি: মডেল টেস্ট-৪: সঠিক উত্তর: ১. ক ২. ক ৩. ঘ, ৪. ক ৫. খ ৬. ক, ৭. গ ৮. ক ৯. ক ১০. গ ১১. গ ১২. ক ১৩. ক. ১৪. ঘ ১৫. গ ১৬. খ ১৭. ক ১৮. ক ১৯. গ ২০. ক ২১. ক ২২. গ ২৩. ক ২৪. খ ২৫ গ।