বাংলা, সংস্কৃত ও বিদেশী বাংলা ভাষার মৌলিক ধাতুর শ্রেণী বিভাগ বাংলা ২য় পত্র
২০১১ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি-৯
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকাবহুনির্বাচনী প্রশ্নোত্তর অংশ-৮প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি পরীক্ষায় বাংলা ২য় পত্রে বহুনির্বাচনী প্রশ্নোত্তর থাকবে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর নৈর্ব্যক্তিক প্রশ্নের আকারে দেওয়া হলো। তোমরা মনোযোগ দিয়ে অনুশীলন করবে। ধাতু প্রশ্ন: মৌলিক ধাতুর সঙ্গে ‘আ’ প্রত্যয় যোগে কোন ধাতু গঠিত হয়?উত্তর: সাধিত ধাতু।প্রশ্ন: ‘যা কিছু হারায় গিন্নী বলেন কেষ্টা যেটাই চোর’— এখানে হারায় কোন ধাতু? উত্তর: কর্মবাচ্যের ধাতু।প্রশ্ন: অজ্ঞাতমূল ধাতু কোনটি? উত্তর: হের।প্রশ্ন: বাংলা, সংস্কৃত ও বিদেশী বাংলা ভাষার কোন ধাতুর শ্রেণী বিভাগ? উত্তর: মৌলিক ধাতু।প্রশ্ন: অঙ্ক, কথ্, গম্, পঠ— কোন শ্রেণীর ধাতু? উত্তর: সংস্কৃত।প্রশ্ন: বাংলা ভাষায় ব্যবহূত বিদেশী ধাতুগুলো প্রধানত কোন ভাষা থেকে এসেছে?উত্তর: হিন্দি।প্রশ্ন: একটি ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে কয়টি অংশ পাওয়া যায়?উত্তর: দুটি (ধাতু ও ক্রিয়াবিভক্তি)।প্রশ্ন: লোকটি ভিক্ষা মেগে খায়— এ বাক্যের ‘মাগ’ ধাতুটি কোন ভাষার?উত্তর: হিন্দি।প্রশ্ন: ‘আট’ ধাতুটি কোন অর্থে ব্যবহূত হয়?উত্তর: শক্ত করে বাঁধা অর্থে।প্রশ্ন: মৌলিক ধাতুর পরে প্রেরণার্থ ‘আ’ প্রত্যয় যুক্ত হলে কোন ধাতু গঠিত হয়?উত্তর: প্রযোজক বা নিজন্ত ধাতু।প্রশ্ন: ভয় কর, লজ্জা কর— কোন ধাতু?উত্তর: সংযোগমূলক ধাতু।প্রশ্ন: কোন ধাতুজাত ক্রিয়া সকর্মক-অকর্মক দুই-ই হতে পারে?উত্তর: সংযোগমূলক ধাতু।প্রশ্ন: কাজটি ভালো দেখায় না— এ বাক্যে কোন ধাতু রয়েছে?উত্তর: কর্মবাচ্যের ধাতু।প্রশ্ন: সে ঘুমাচ্ছে, আমাকে ধমকিও না— এই বাক্যদ্বয়ে কোন ধাতু রয়েছে।উত্তর: নামধাতু।প্রশ্ন: ‘বিগড়’ ধাতুটি কোন অর্থে ব্যবহূত হয়?উত্তর: নষ্ট হওয়া অর্থে।প্রশ্ন: দার ও বাজ প্রত্যয় দুটি যথাক্রমে কোন ভাষার?উত্তর : দুটোই ফারসি।প্রশ্ন: বাংলা ভাষায় প্রত্যয় কত প্রকার? উত্তর: দুই প্রকার।প্রশ্ন: ‘ছিন্ন’ শব্দের প্রকৃতি প্রত্যয় কী?উত্তর: ছিদ্+ক্ত।প্রশ্ন: ক্রিয়া প্রকৃতির সঙ্গে কোন প্রত্যয় যুক্ত হয়? উত্তর: কৃৎ প্রত্যয়।প্রশ্ন: নৈপুণ্য বোঝাতে ইয়া> এ প্রত্যয়ের উদাহরণ কোনটি? উত্তর: খুনে/নেয়ে।প্রশ্ন: সাদৃশ্য অর্থে তদ্ধিত প্রত্যয়ের ব্যবহার কোনটি?উত্তর: বাঘা/হাতা।প্রশ্ন: বৃহদার্থে প্রত্যয় যুক্ত হয়েছে কোন শব্দে? উত্তর: ডিঙা।প্রশ্ন: উমেদারী কোন অর্থে তদ্ধিত প্রত্যয়? উত্তর: ভাব অর্থে।প্রশ্ন: দোলনা ও মোড়ক শব্দের প্রকৃতি প্রত্যয় কী?উত্তর: দুল+অনা, মুড়+অক।প্রশ্ন: ভাববাচক বিশেষ্য গঠনে কোন প্রত্যয় যুক্ত হয়?উত্তর: আই, আও, অন।প্রশ্ন: বিশেষ নিয়মে গঠিত বাংলা কৃৎপ্রত্যয় কোনগুলো?উত্তর: ছাওন, খাওন, দেওন।প্রশ্ন: ধৃ+ঘ্যন-ধার্য— এখানে ধৃ কোন সূত্রে ধার হয়েছে?উত্তর: বৃদ্ধি।প্রশ্ন: জেলে, মুটে শব্দে কোন অর্থে প্রত্যয় যুক্ত হয়েছে?উত্তর: উপজীবিকা অর্থে।প্রশ্ন: বাড়িআলা শব্দে কোন ভাষায় প্রত্যয় রয়েছে?উত্তর: হিন্দি।প্রশ্ন: ‘ইমন’ প্রত্যয় দ্বারা গঠিত শব্দ কোনটি?উত্তর: নীলিমা, মহিমা।প্রশ্ন: নিপাতনে সিদ্ধ তদ্ধিত প্রত্যয় কোনটি?উত্তর: সূর্য+ষ্ণ= সৌর।প্রশ্ন: ‘তেজস্বী’ শব্দের প্রকৃতি প্রত্যয় কী?উত্তর: তেজঃ+বিন।প্রশ্ন: বৈমাত্রেয় শব্দের প্রকৃতি প্রত্যয় কী?উত্তর: বিমাতৃ+ষ্ণেয়।প্রশ্ন: ষ্ণ্য-প্রত্যয়ের বিকল্প রূপ কোনটি?উত্তর: য।প্রশ্ন: নবীন শব্দের প্রকৃতি প্রত্যয় কী?উত্তর: নব+নীন।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার মডেল টেস্ট-৪: ইংরেজি: সঠিক উত্তর: 1. d, 2. a 3. c 4. c 5. c 6. c 7. b 8. a 9. b 10. a 11. b 12. b 13. d 14. c 15. b 16. a 17. a 18. c 19. b 20. c