২০১১ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি: বাংলা ও ইংরেজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিনিয়র শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেল পাবলিক কলেজ, ঢাকাসমাসপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা দ্বিতীয় পত্রের সমাস নিয়ে আলোচনা করব। খুব সহজ মনে হলেও সমাসসংক্রান্ত প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমরা অনেক সময় বেশ অসুবিধায় পড়ে থাকি। তবে একটু সচেতন হয়ে বাসায় অনুশীলন করলে আর অসুবিধে হবে না। সমানাধিকরণ বহুব্রীহি: পূর্বপদ বিশেষণ ও পরপদ বিশেষ্য হলে সমানাধিকরণ বহুব্রীহি সমাস হয়। যেমন, হত হয়েছে শ্রী যার = হতশ্রী, খোশ মেজাজ যার = খোশমেজাজ।ব্যাধিকরণ বহুব্রীহি: বহুব্রীহি সমাসের পূর্বপদ এবং পরপদ কোনোটিই যদি বিশেষণ না হয় তবে তাকে বলে ব্যাধিকরণ বহুব্রীহি সমাস। যেমন, আশীতে বিষ যার = আশীবিষ। কথা সর্বস্ব যার = কথাসর্বস্ব। পরপদে কৃদন্ত হলেও ব্যাধিকরণ বহুব্রীহি সমাস বলে। যেমন, দুই কান কাটা যার = দুকানকাটা, বোঁটা খসেছে যার = বোঁটাখসা ইত্যাদি।ব্যতিহার বহুব্রীহি সমাস: ক্রিয়ার পারস্পরিক অর্থে ব্যতিহার বহুব্রীহি সমাস হয়। এ সমাসে পূর্বপদে ‘আ’ এবং পরপদে ‘ই’ যুক্ত হয়। যেমন, হাতে হাতে যে যুদ্ধ = হাতাহাতি, কানে কানে যে কথা = কানাকানি।নঞ বহুব্রীহি: বিশেষ্য পূর্বপদের আগে নঞ (না অর্থবোধক) অব্যয় যোগ করে বহুব্রীহি সমাস করা হলে তাকে নঞ বহুব্রীহি সমাস বলে। নঞ বহুব্রীহি সমাসে সাধিত পদটি বিশেষণ হয়। যেমন, ন জ্ঞান যার = অজ্ঞান, না চারা যার = নাচার, নাই ভুল যার = নির্ভুল।মধ্যপদলোপী বহুব্রীহি: বহুব্রীহি সমাস ব্যাখ্যার জন্য ব্যবহূত বাক্যাংশের কোনো অংশ যদি সমস্তপদে লোপ পায়, তবে তাকে মধ্যপদলোপী বহুব্রীহি সমাস বলে। যেমন, বিড়ালের চোখের ন্যায় চোখ যে নারীর = বিড়ালচোখী, হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে = হাতেখড়ি, গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে = গায়েহলুদ ইত্যাদি।প্রত্যয়ান্ত বহুব্রীহি: যে বহুব্রীহি সমাসের সমস্তপদে আ, এ, ও ইত্যাদি প্রত্যয় যুক্ত হয়, তাকে বলা হয় প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাস। যেমন, এক দিকে চোখ যার = একচোখা, ঘরের দিকে মুখ যার = ঘরমুখো, নেই খরচে যার = নিখরচে।অলুক বহুব্রীহি: যে বহুব্রীহি সমাসে পূর্ব বা পরপদের কোনো পরিবর্তন হয় না, তাকে অলুক বহুব্রীহি সমাস বলে। অলুক বহুব্রীহি সমাসে সমস্তপদটি বিশেষণ হয়। যেমন, মাথায় পাগড়ি যার = মাথায়পাগড়ি, গলায় গামছা যার = গলায়গামছা।সংখ্যাবাচক বহুব্রীহি: পূর্বপদ সংখ্যাবাচক এবং পরপদ বিশেষ্য হলে এবং সমস্তপদটি বিশেষণ বোঝালে তাকে সংখ্যাবাচক বহুব্রীহি সমাস বলা হয়। যেমন, দশ গজ পরিমাণ যার = দশগজি, চৌ চাল যে ঘরের = চৌচাল।নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাস: যেমন, দুদিকে অপ যার = দ্বীপ, অন্তর্গত অপ যার = অন্তরীপ, নরাকারের পশু যে = নরপশু, জীবিত থেকেও যে মৃত = জীবন্মৃত, পণ্ডিত হয়েও যে মূর্খ = পণ্ডিতমূর্খ।দ্বিগু সমাস: সমাহার বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয় তাকে দ্বিগু সমাস বলে। দ্বিগু সমাসে সমাসনিষ্পন্ন পদটি বিশেষ্য পদ হয়। যেমন, তিন কালের সমাহার = ত্রিকাল, চৌরাস্তার সমাহার = চৌরাস্তা, তিন মাথার সমাহার = তেমাথা। দ্বিগু সমাস কখনো অ-কারান্ত হলে আ-কারান্ত বা ই-কারান্ত হয়। যেমন, শত অব্দের সমাহার = শতাব্দী, পঞ্চবটের সমাহার = পঞ্চবটী, ত্রি পদের সমাহার = ত্রিপদী, ত্রি ফলের সমাহার = ত্রিফলা। অব্যয়ীভাব সমাস: পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়েরই অর্থের প্রাধান্য থাকে, তবে তাকে অব্যয়ীভাব সমাস বলে। অব্যয়ীভাব সমাসে কেবল অব্যয়ের অর্থযোগে ব্যাসবাক্যটি রচিত হয়। সামীপ্য, বিপসা, পর্যন্ত, অভাব, সাদৃশ্য প্রভৃতি অর্থে অব্যয়ীভাব সমাস বলে। অব্যয়ীভাব সমাসে কেবল অব্যয়ের অর্থযোগে ব্যাসবাক্যটি রচিত হয়। সামীপ্য, বিপসা, পর্যন্ত, অভাব, সাদৃশ্য প্রভৃতি অর্থে অব্যয়ীভাব সমাস হয়। যেমন, জানু পর্যন্ত লম্বিত = আজানুলম্বিত, মরণ পর্যন্ত = আমরণ, কণ্ঠের সমীপে = উপকণ্ঠ, কুলের সমীপে = উপকূল, দিন দিন = প্রতিদিন, ভাবনার অভাব = নির্ভাবনা, পা থেকে মাথা পর্যন্ত = আপাদমস্তক, শহরের সদৃশ = উপশহর, বনের সদৃশ = উপবন, বেলাকে অতিক্রান্ত = উদ্বেল, বিরুদ্ধবাদ = প্রতিবাদ. পশ্চাৎ গমন = অনুগমন, ঈষৎ রক্তিম = আরক্তিম।প্রাদি সমাস: প্র, প্রতি, অনু, প্রভৃতি অব্যয়ের সঙ্গে যদি কৃৎ প্রত্যয় সাধিত বিশেষের সমাস হয়, তবে তাকে বলে প্রাদি সমাস। যেমন, প্র (প্রকৃষ্ট)।নিত্য সমাস: যে সমাসে সমস্যমান পদগুলো নিত্য সমাসবদ্ধ থাকে, ব্যাসবাক্যের দরকার হয় না, তাকে নিত্য সমাস বলে। ব্যাখ্যামূলক শব্দ বা বাক্যাংশযোগে এগুলোর অর্থ বিশদ করতে হয়। যেমন, অন্য গ্রাম = গ্রামান্তর, কেবল দর্শন = দর্শনমাত্র, অন্য গৃহ = গৃহান্তর, তুমি আমি ও সে = আমরা।