২০১১ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি: বাংলা ও ইংরেজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকাধাতুপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ২য় পত্রের ব্যাকরণ অংশ দ্বিতীয় পত্র থেকে ‘ধাতু’ নিয়ে আলোচনা করব। প্রশ্ন: ধাতু বলতে কী বোঝো? ক্রিয়াপদ দেখে সহজে ধাতু চেনার উপায় কী?উত্তর: ধাতু: ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু বা ক্রিয়ামূল। অন্য কথায় ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে দুটো অংশ পাওয়া যায়। ১. ধাতু বা ক্রিয়ামূল ও ২. ক্রিয়া বিভক্তি। সুতরাং ক্রিয়াপদ থেকে ক্রিয়া বিভক্তি বাদ দিলে যা থাকে তা-ই ধাতু। যেমন: করে। ধাতু চেনার উপায়: ধাতু বা ক্রিয়ামূল চেনার একটা উপায় হলো, বর্তমান কালের অনুজ্ঞায় তুচ্ছার্থক মধ্যম পুরুষের ক্রিয়ার রূপ লক্ষ করা যায়। যেমন: (তুই) কর, যা, যা, ডাক, দেখ, লেখ ইত্যাদি। প্রশ্ন: ধাতু কত প্রকার ও কী কী? প্রত্যেক প্রকারের সংজ্ঞাসহ উদাহরণ দাও।উত্তর: ধাতু তিন প্রকার। যথা: ক) মৌলিক ধাতু খ) সাধিত ধাতু ও গ) যৌগিক বা সংযোগমূলক ধাতু। ক. মৌলিক ধাতু: যেসব ধাতু বিশ্লেষণ করা সম্ভব নয়, সেগুলোই মৌলিক ধাতু। এগুলোকে সিদ্ধ বা স্বয়ংসিদ্ধ ধাতুও বলা হয়। যেমন: চল, পড়, কর, শো, হ, যা ইত্যাদি। খ. সাধিত ধাতু: মৌলিক ধাতু কিংবা কোনো কোনো নাম শব্দের সঙ্গে ‘আ’ প্রত্যয়যোগে যে ধাতু গঠিত হয়, তাকে সাধিত ধাতু বলে। যেমন: দেখ+আ = দেখা, বল + আ = বলা ইত্যাদি। গ. সংযোগমূলক ধাতু: বিশেষ্য, বিশেষণ বা ধন্যাত্মক অব্যয়ের সঙ্গে কর, দে, পা, খা, ছাড় ইত্যাদি মৌলিক ধাতু সংযুক্ত হয়ে যে নতুন ধাতু গঠিত হয়, তা-ই সংযোগমূলক ধাতু। যেমন: যোগ (বিশেষ্য পদ) + কর (ধাতু) = যোগ কর। (সংযোগমূলক ধাতু), ভয়কর, লজ্জাকর, ভালকর ইত্যাদি। প্রশ্ন: মৌলিক ধাতু কাকে বলে? মৌলিক ধাতু কয় প্রকার ও কী কী? উদাহরণ দাও।উত্তর: মৌলিক ধাতু: যেসব ধাতু বিশ্লেষণ করা সম্ভব নয়, এগুলোই মৌলিক ধাতু। এগুলোকে সিদ্ধ বা স্বয়ংসিদ্ধ ধাতুও বলা হয়। যেমন: চল, পড়, কর, শো, হ, যা ইত্যাদি। মৌলিক ধাতু তিন প্রকার। যথা: ক) বাংলা ধাতু খ) সংস্কৃত ধাতু ও গ) বিদেশি ধাতু। ক. বাংলা ধাতু: যেসব ধাতু বা ক্রিয়ামূল সংস্কৃত থেকে সরাসরি আসেনি, সেগুলোকে বাংলা ধাতু বলে। যেমন: কাট, কাঁদ, জান, নাচ ইত্যাদি। খ. সংস্কৃত ধাতু: বাংলা ভাষায় ব্যবহূত তৎসম ক্রিয়াপদের ধাতুকে সংস্কৃত ধাতু বলে। যেমন: কৃ, গম, দৃশ, হস, ধৃ, খাদ ইত্যাদি। গ. বিদেশি বা বিদেশাগত ধাতু: বিদেশি ভাষা থেকে যেসব ধাতু বাংলায় এসেছে, তাদের বিদেশি ধাতু বলে। যেমন: ভিক্ষে মেগে খায়। এ বাক্যে মাগ, ধাতু হিন্দি ‘মাঙ’ থেকে আগত। এ ছাড়া টুট, ফির, জম, খাট ইত্যাদি। প্রশ্ন: সাধিত ধাতু কাকে বলে? সাধিত ধাতু কয় প্রকার ও কী কী? উদাহরণ দাও। উত্তর: সাধিত ধাতু: মৌলিক ধাতু কিংবা কোনো কোনো নাম শব্দের সঙ্গে ‘আ’ প্রত্যয়যোগে যে ধাতু গঠিত হয়, তাকে সাধিত ধাতু বলে। যেমন: দেখ + আ = দেখা, পড় + আ = পড়া ইত্যাদি। সাধিত ধাতু তিন প্রকার, যথা—ক) নাম ধাতু খ) প্রযোজক (নিজন্ত) ধাতু গ) কর্মবাচ্যের সাধু। ক. নামধাতু: বিশেষ্য, বিশেষণ এবং অনুকার অব্যয়ের পরে ‘আ’ প্রত্যয় যোগ করে যে নতুন ধাতুটি গঠিত হয়, তা-ই নামধাতু। যেমন: ঘুম + আ = ঘুমা (ঘুমানো) ইত্যাদি। খ. প্রযোজক (নিজন্ত) ধাতু: মৌলিক ধাতুর পরে প্রেরণার্থ (অপরকে নিয়োজিত করা অর্থে) ‘আ’ প্রত্যয় যোগ করে প্রযোজক বা নিজন্ত ধাতু গঠিত হয়। যেমন: খেল + আ = খেলা (খেলানো), কর + আ (করানো) ইত্যাদি। গ. কর্মবাচ্যের ধাতু: মৌলিক ধাতুর সঙ্গে ‘আ’ প্রত্যয়যোগে কর্মবাচ্যের ধাতু গঠিত হয়। এটি বাক্য মধ্যস্থ কর্মপদের অনুসারী ক্রিয়ার ধাতু। যেমন: মৌলিক ধাতু + প্রত্যয় = কর্মবাচ্যের ধাতু। দেখ + আ = দেখা (দেখায়), শুন + আ = শুনা (শোনায়) ইত্যাদি।