২০১১ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি: বাংলা ও ইংরেজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিনিয়র শিক্ষকআইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকাপদপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশ থেকে ‘পদ’ নিয়ে আলোচনা করব। এগুলো নিয়মিত অনুশীলন করবে। অব্যয় পদ অনুগামী অব্যয়: যে, যদি, যদিও, যেন ইত্যাদি কয়েকটি শব্দ সংযোজক অব্যয়ের কাজ করে থাকে। তাই তাদের অনুগামী সমুচ্চয়ী অব্যয় বলে। অনন্বয়ী অব্যয়: যেসব অব্যয় বাক্যের অন্য পদের সঙ্গে কোনো সম্বন্ধ না রেখে স্বাধীনভাবে নানাবিধ ভাব প্রকাশে ব্যবহূত হয় তাদের অনন্বয়ী অব্যয় বলে। যেমন:উচ্ছ্বাস প্রকাশে: মরি মরি! কী সুন্দর প্রভাতের রূপ! সম্মতি প্রকাশে: আমি আজ আলবত যাব। ঘৃণা প্রকাশে: ছি ছি, তুমি এত নীচ!সম্ভাবনায়: পাছে লোকে কিছু বলে। বাক্যালংকার অব্যয়: যে অব্যয় নিরর্থকভাবে ব্যবহূত হয়ে বাক্যের শোভা বর্ধন করে তাকে বাক্যালংকার অব্যয় বলে। যেমন: কত না হারানো স্মৃতি জাগে আজও মনে। অনুসর্গ অব্যয়: যেসব অব্যয় শব্দ বিশেষ্য ও সর্বনাম পদের বিভক্তির ন্যায় বসে কারকবাচকতা প্রকাশ করে তাদের অনুসর্গ অব্যয় বলে। যেমন:ওকে দিয়ে এ কাজ হবে না। (এখানে দিয়ে অনুসর্গ অব্যয়)। এ অনুসর্গ অব্যয় ‘পদান্বয়ী’ অব্যয় নামেও পরিচিত। অনুসর্গ অব্যয় দু প্রকার: ক) বিভক্তি সূচক অব্যয় এবং খ) বিভক্তি রূপে ব্যবহূত অনুসর্গ। অনুকার অব্যয়: যেসব অব্যয় অব্যক্ত রব, শব্দ বা ধ্বনির অনুকরণে গঠিত হয়, সেগুলোকে অনুকার অব্যয় বা ধনাত্মক অব্যয় বলে। যেমন:বজ্রের ধ্বনি—কড় কড়। বাতাসের গতি—শন শন। শুকনো পাতার শব্দ —মর মর। চুড়ির শব্দ—টুং টাং। অনুভূতিমূলক অব্যয়ও অনুকার অব্যয়ের শ্রেণীভুক্ত। যেমন: ঝাঁ ঝাঁ (প্রখরতাবাচক), খাঁ খাঁ (শূন্যতাবাচক)। অব্যয় বিশেষণ: কতকগুলো অব্যয় বাক্যে ব্যবহূত হলে নাম-বিশেষণ, ক্রিয়া-বিশেষণ এবং বিশেষণীয় অর্থবাচকতা দিয়ে থাকে। এদের অব্যয় বিশেষণ বলা হয়। যেমন:নামবাচক বিশেষণ: অতি ভক্তি চোরের লক্ষণ। ভাব বিশেষণ: আবার যেতে হবে। ক্রিয়া বিশেষণ: অন্যত্র চলে যায়। নিত্য সম্বন্ধীয় অব্যয়: কতকগুলো যুগ্ম শব্দ পরস্পরের ওপর নির্ভরশীল, সেগুলো নিত্য সম্বন্ধীয় অব্যয়রূপে পরিচিত। যেমন: যথা-তথা, যত-তত, যখন-তখন, যে রূপ-সে রূপ ইত্যাদি। ত প্রত্যয়ান্ত অব্যয়: ধর্মত বলছি। জ্ঞানত মিথ্যা বলিনি।ক্রিয়াপদ: বাক্যের অন্তর্গত যে পদ দ্বারা কোনো পুরুষ কর্তৃক নির্দিষ্টকালে কোনো কার্যের সংগঠন বোঝায় তাকে ক্রিয়াপদ বলে। ক্রিয়া মূল বা ধাতুর সঙ্গে পুরুষ অনুযায়ী কালসূচক ক্রিয়াবিভক্তি যোগ করে ক্রিয়াপদ গঠন করতে হয়। যেমন: পড়ছে—পড়ু ‘ধাতু’ + ‘ছে’ বিভক্তি। ক্রিয়াপদ বাক্যগঠনের অপরিহার্য অঙ্গ। ক্রিয়াপদ ভিন্ন কোনো মনোভাবই সম্পূর্ণ রূপে প্রকাশ করা যায় না। ভাব প্রকাশের দিক দিয়ে ক্রিয়াপদকে দুই ভাগে ভাগ করা যায়। যথা: ক) সমাপিকা ক্রিয়া ও খ) অসমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া: যে ক্রিয়াপদ দ্বারা বাক্যের মনোভাবের পরিসমাপ্তি জ্ঞাপিত হয় তাকে সমাপিকা ক্রিয়া বলে। যেমন: ছেলেরা খেলা করছে। এ বছর বন্যায় ফসলের ক্ষতি হয়েছে। অসমাপিকা ক্রিয়া: যে ক্রিয়া দ্বারা বাক্যের পরিসমাপ্তি ঘটে না, বক্তার কথা অসম্পূর্ণ থেকে যায় তাকে অসমাপিকা ক্রিয়া বলে। যেমন: প্রভাতে সূর্য উঠলে...। এখানে ‘উঠলে’ অসমাপিকা ক্রিয়াপদ। পূর্ণাঙ্গ বাক্য গঠন করতে হলে সমাপিকা ক্রিয়া অবশ্যই ব্যবহার করতে হয়। সকর্মক ক্রিয়া: যে ক্রিয়ার কর্মপদ আছে তা-ই সকর্মক ক্রিয়া। ক্রিয়ার সঙ্গে কী বা কাকে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তা-ই ক্রিয়ার কর্মপদ। কর্মপদযুক্ত ক্রিয়াই সকর্মক ক্রিয়া। যেমন: বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল