বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেল পাবলিক কলেজ, ঢাকাসমাসপ্রিয় শিক্ষার্থীরা, বাংলা দ্বিতীয় পত্রের সমাস নিয়ে আলোচনা করব। খুব সহজ মনে হলেও সমাস সংক্রান্ত প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমরা অনেক সময় বেশ অসুবিধায় পড়ে থাকি। তবে একটু সচেতন হয়ে বাসায় অনুশীলন করলে আর অসুবিধে হবে না। কর্মধারয় সমাস: যেখানে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সঙ্গে বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয়, তাকে কর্মধারয় সমাস বলে। যেমন, নীল যে পদ্ম = নীলপদ্ম, মহতী যে কীর্তি = মহাকীর্তি, মহান যে নবী = মহানবী, কু যে অর্থ = কদর্য, কু যে আচার = কদাচার ইত্যাদি।কর্মধারয় সমাস কয়েক প্রকারের হয়ে থাকে। যেমন, মধ্যপদলোপী, উপমান, উপমিত ও রূপক কর্মধারয় সমাস।মধ্যপদলোপী কর্মধারয়: যে কর্মধারয় সমাসে ব্যাসবাক্যের মধ্যপদের লোপ হয়, তাকে মধ্যপদলোপী কর্মধারয় বলে। যথা, সিংহ চিহ্নিত আসন = সিংহাসন, সাহিত্যবিষয়ক সভা = সাহিত্যসভা, স্মৃতিসৌধ ইত্যাদি।উপমান কর্মধারয়: উপমান অর্থ তুলনীয় বস্তু। সাধারণ ধর্মবাচক পদের সঙ্গে উপমানবাচক পদের যে সমাস হয়, তাকে উপমান কর্মধারয় সমাস বলে। যেমন, তুষারের ন্যায় শুভ্র = তুষারশুভ্র, অরুণের ন্যায় রাঙা = অরুণরাঙা, ভ্রমরের ন্যায় কৃষ্ণ কেশ = ভ্রমর কৃষ্ণকেশ। প্রত্যক্ষ কোনো বস্তুর সঙ্গে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় উপমেয়। আর যার সঙ্গে তুলনা করা হয়েছে তাকে বলা হয় উপমান। উপমান এবং উপমেয়ের একটি সাধারণ ধর্ম থাকে।উপমিত কর্মধারয়: সাধারণ গুণের উল্লেখ না করে উপমেয় পদের সঙ্গে উপমানের যে সমাস হয়, তাকে উপমিত কর্মধারয় সমাস বলে। এ সমাসে উপমেয় পদটি পূর্বে বসে। যেমন, মুখ চন্দ্রের ন্যায় = মুখচন্দ্র, পুরুষ সিংহের ন্যায় = পুরুষসিংহ। (উপমিত কর্মধারয়ের ক্ষেত্রে সাধারণ গুণটি অনুমান করে নেওয়া হয়)। রূপক কর্মধারয়: উপমান ও উপমেয়ের মধ্যে অভিন্নতা কল্পনা করা হলে রূপক কর্মধারয় সমাস বলে। এ সমাসে উপমেয় পদ পূর্বে ও উপমান পদ পরে বসে এবং সমস্যমান পদে ‘রূপ’ যোগ করে ব্যাসবাক্য গঠন করা হয়। যেমন, ক্রোধ রূপ অনল = ক্রোধানল, বিষাদরূপ সিন্ধু = বিষাদসিন্ধু, মনরূপ মাঝি = মনমাঝি। তৎপুরুষ সমাস: পূর্বপদের বিভক্তির লোপে যে সমাস হয় এবং যে সমাসে পরপদের অর্থ প্রধানভাবে বোঝায় তাকে তৎপুরুষ সমাস বলে।তৎপুরুষ সমাসের পূর্বপদে দ্বিতীয়া থেকে সপ্তমী পর্যন্ত কোনো বিভক্তি থাকতে পারে; আর পূর্বপদের বিভক্তি অনুসারে এদের নামকরণ হয়।তৎপুরুষ সমাস নয় প্রকার: দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, নঞ, উপপদ ও অলুক তৎপুরুষ সমাস।১. দ্বিতীয়া তৎপুরুষ সমাস: পূর্বপদের দ্বিতীয়া বিভক্তি (কে, রে ইত্যাদি) লোপ হয়ে যে সমাস হয় তাকে দ্বিতীয়া তৎপুরুষ সমাস বলে। যেমন, দুঃখে প্রাপ্ত = দুঃখপ্রাপ্ত, বিপদকে আপন্ন = বিপদাপন্ন, পরলোকে গত = পরলোকগত।২. তৃতীয়া তৎপুরুষ সমাস: পূর্বপদে তৃতীয়া বিভক্তির (দ্বারা, দিয়া কর্তৃক ইত্যাদি) লোপে যে সমাস হয়, তাকে তৃতীয়া তৎপুরুষ সমাস বলে। যেমন, মন দিয়া গড়া = মনগড়া, শ্রম দ্বারা লব্ধ = শ্রমলব্ধ, মধু দিয়ে মাখা = মধুমাখা।৩. চতুর্থী তৎপুরুষ সমাস = পূর্বপদে তৃতীয়া বিভক্তির (দ্বারা, দিয়া কর্তৃক ইত্যাদি) লোপে যে সমাস হয়, তাকে চতুর্থী তৎপুরুষ সমাস বলে। যেমন, গুরুকে ভক্তি = গুরুভক্তি, বিয়ের জন্য পাগলা = বিয়েপাগলা, বসতের নিমিত্ত বাড়ি = বসতবাড়ি।৪. পঞ্চমী তৎপুরুষ সমাস: পূর্বপদে পঞ্চমী বিভক্তির (হতে, থেকে ইত্যাদি) লোপে যে সমাস হয়, তাকে পঞ্চমী তৎপুরুষ সমাস বলে। যেমন, খাঁচা থেকে ছাড়া = খাঁচাছাড়া, বিলাত থেকে ফেরত = বিলাতফেরত, স্কুল থেকে পালানো = স্কুলপালানো।৫. ষষ্ঠী তৎপুরুষ সমাস: পূর্বপদে ষষ্ঠী বিভক্তির (র, এর ইত্যাদি) লোপে যে সমাস হয়, তাকে ষষ্ঠী তৎপুরুষ সমাস বলে। যেমন, চায়ের বাগান = চাবাগান, রাজার পুত্র = রাজপুত্র, খেয়ার ঘাট = খেয়াঘাট।৬. সপ্তমী তৎপুরুষ সমাস: পূর্বপদে সপ্তমী বিভক্তির (এ, য়, তে ইত্যাদি) লোপে যে সমাস হয়, তাকে সপ্তমী তৎপুরুষ সমাস বলে। যেমন, চায়ের বাগান = চাবাগান, রাজার পুত্র = রাজপুত্র, খেয়ার ঘাট = খেয়াঘাট।৭. নঞ তৎপুরুষ সমাস: না-বাচক নঞ অব্যয় (না, নেই, নাই, নয়) পূর্বে বসে যে সমাস হয়, তাকে তৎপুরুষ সমাস বলে। যেমন, ন কাল = অকাল, ন আচার = অনাচার, ন কাতর = অকাতর ইত্যাদি।৮. উপপদ তৎপুরুষ সমাস: যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সঙ্গে কৃৎ প্রত্যয় যুক্ত হয় সে পদকে উপপদ তৎপুরুষ সমাস বলে। কৃদন্ত পদের সঙ্গে উপপদের যে সমাস হয়, তাকে বলে উপপদ তৎপুরুষ সমাস। যেমন, জলে চরে যা = জলচর, জল দেয় যে = জলজ, পঙ্কে জন্মে যা = পঙ্কজ।৯. অলুক তৎপুরুষ সমাস: যে তৎপুরুষ সমাসে পূর্বপদের দ্বিতীয়া বিভক্তি লোপ হয় না, তাকে অলুক তৎপুরুষ সমাস বলে। যেমন, গায়ে পড়া = গায়েপড়া, ঘিয়েভাজা, কলেছাঁটা। বহুব্রীহি সমাস: যে সমাসে সমস্যমান পদগুলোর কোনোটির অর্থ না বুঝিয়ে অন্য কোনো পদকে বোঝায়, তাকে বহুব্রীহি সমাস বলে। যেমন, বহুব্রীহি (ধান) আছে যার = বহুব্রীহি। বহুব্রীহি সমাসে সাধারণত যার, যাতে ইত্যাদি শব্দ ব্যাসবাক্যরূপে ব্যবহূত হয়। যেমন, আয়ত লোচন যার = আয়তলোচনা, মহান আত্মা যার = মহাত্মা, নদী মাতা যার = নদীমাতৃক = নদীমাতৃক, পদ্ম নাভিতে যার = পদ্মনাভ।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল