২০১২ সালে ক্যাডেট কলেজে ভর্তি তথ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে ছেলেদের নয়টি এবং মেয়েদের তিনটিসহ মোট ১২টি ক্যাডেট কলেজে ২০১২ সালে ৭ম শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। ক্যাডেট কলেজগুলোর নাম নিচে দেওয়া হলো: ১. ফৌজদারহাট ক্যাডেট কলেজ ২. মির্জাপুর ক্যাডেট কলেজ ৩. সিলেট ক্যাডেট কলেজ ৪, বরিশাল ক্যাডেট কলেজ ৫. ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ ৬. ফেনী গার্লস ক্যাডেট কলেজ ৭. ঝিনাইদহ ক্যাডেট কলেজ ৮. রাজশাহী ক্যাডেট কলেজ ৯. রংপুর ক্যাডেট কলেজ ১০. পাবনা ক্যাডেট কলেজ ১১. কুমিল্লা ক্যাডেট কলেজ ১২. জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ।আবেদনপত্র সংগ্রহ ও জমার নিয়মাবলি: ১২ নভেম্বর থেকে ১৭ ডিসেম্বর ২০১১ পর্যন্ত প্রতিদিন (শুক্রবার ব্যতীত) ৯০০-১৩০০ ঘটিকা পর্যন্ত আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে। # সোনালী ব্যাংক লিমিটেডের যেকোনো শাখা থেকে সোনালী ব্যাংক, ঢাকা সেনানিবাস করপোরেট শাখার অনুকূলে ‘ক্যাডেট কলেজ প্রাইভেট ফান্ড’ শিরোনামে এক হাজার টাকার পে-অর্ডার বা ডিমান্ড ড্রাফট (ডিভি) জমা করে আবেদনপত্র সংগ্রহ করতে হবে।# আবেদনপত্র জমার পর ওই দিনই ওই স্থান থেকে পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করা যাবে।# পরীক্ষার্থী যে কেন্দ্রে লিখিত পরীক্ষা দিতে ইচ্ছুক ওই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কলেজে আবেদনপত্র জমা দিয়ে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।লিখিত পরীক্ষার কেন্দ্রসমূহ এবং আবেদনপত্র জমার স্থান: কেন্দ্রসমূহের নাম ও আবেদনপত্র জমার স্থান১. সব ক্যাডেট কলেজ: সংশ্লিষ্ট ক্যাডেট কলেজ২. ঢাকা সেনানিবাসের অভ্যন্তরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান: আর্মি স্টেডিয়াম, ঢাকা সেনানিবাস৩. খুলনা জেলা সড়ুল: ঝিনাইদহ ক্যাডেট কলেজ৪. বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক সড়ুল ও কলেজ: জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ৫. রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক সড়ুল ও কলেজ: রংপুর ক্যাডেট কলেজ৬. ময়মনসিংহ টিচার্স ট্রেনিং কলেজ (মহিলা): ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজনির্বাচনের জন্য যোগ্যতা: জাতীয়তা: প্রার্থীকে বাংলাদেশি নাগরিক হতে হবে।শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে ষষ্ঠ শ্রেণী অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।বয়স: ১ জানুয়ারি ২০১২ তারিখে সর্বোচ্চ ১৪ বছর ০ দিন। উচ্চতা: সর্বনিম্ন ৪ ফুট ৮ ইঞ্চি ও সর্বোচ্চ ৫ ফুট ৬ ইঞ্চি (বালক/বালিকা উভয় ক্ষেত্রেই প্রযোজ্য)।শারীরিক যোগ্যতা: প্রার্থীকে অবশ্যই শারীরিক ও মানসিকভাবে সুস্থ হতে হবে। অযোগ্যতা: আগে ভর্তি পরীক্ষায় অবতীর্ণ হয়ে থাকলে পুনরায় ভর্তি পরীক্ষার জন্য অযোগ্য বিবেচিত হবে। সশস্ত্র বাহিনীতে যোগদান: শিক্ষা সমাপনান্তে সশস্ত্র বাহিনীর নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ আবশ্যকীয়।লিখিত পরীক্ষার তারিখ: ৬ জানুয়ারি ২০১২ (শুক্রবার)।পরীক্ষার মাধ্যম: বাংলা ও ইংরেজি উভয় মাধ্যমে অংশগ্রহণ করা যাবে।