২০১২ সালের এইচএসসি পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রভাষক, ঢাকা সিটি কলেজ, ঢাকানগদান বইপ্রশ্ন: কারবারি বাট্টা ও নগদ বাট্টার মধ্যে পার্থক্য কী? উত্তর: নিচে কারবারি বাট্টা ও নগদ বাট্টার মধ্যে পার্থক্য বর্ণিত হলো: পার্থক্যের বিষয়সংজ্ঞাউদ্দেশ্য উদ্ভব বাট্টা নির্ণয়মূল্য নির্ধারণ হিসাবভুক্তিসুবিধাভোগী বাট্টা মঞ্জুরসম্পর্ক আর্থিক অবস্থার পরিবর্তনপ্রভাবপ্রয়োগ কারবারি বাট্টাক্রেতাকে পণ্যের উৎপাদনকারী বা পণ্যের পাইকারি বিক্রেতা পণ্যের তালিকা মূল্য থেকে যে ছাড় দেয় তাকে কারবারি বাট্টা বলে। কারবারি বাট্টা প্রদানের প্রধান উদ্দেশ্য হচ্ছে বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি করা। ক্রয়-বিক্রয়ের সময় এ বাট্টার সৃষ্টি হয়। নগদ বাট্টা নির্ণয়ের আগে কারবারি বাট্টা নির্ণয় করা হয়। এটি তালিকা মূল্যের ওপর হিসাব করা হয়। কারবারি বাট্টা হিসাবভুক্ত হয় না। এ ধরনের বাট্টা পাইকারি ও খুচরা উভয় প্রকার ক্রেতারাই পেয়ে থাকে। এ বাট্টা পণ্য উৎপাদনকারী বা পাইকারি বিক্রেতা কর্তৃক মঞ্জুর করা হয়। অর্থ পরিশোধের সঙ্গে কারবারি বাট্টা সম্পর্কিত নয়। কারবারি বাট্টা আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় না। কারবারি বাট্টা কারবারের মোট মুনাফাকে প্রভাবিত করে। কারবারি বাট্টা কারবারের বিক্রয়নীতি হিসেবে ব্যবহার করা হয়। নগদ বাট্টানির্দিষ্ট সময়ের মধ্যে পাওনা টাকা আদায় করার জন্য পাওনাদার দেনাদারকে যে পরিমাণ টাকা ছাড় দেয় তাকে নগদ বাট্টা বলে। দ্রুতগতিতে দেনা পরিশোধে উৎসাহিত করা এ বাট্টার উদ্দেশ্য। দেনা-পাওনা নিষ্পত্তির সময় এ বাট্টার সৃষ্টি হয়। কারবারি বাট্টা নির্ণয়ের পর নগদ বাট্টা নির্ণয় করা হয়। এটি নিট মূল্যের ওপর হিসাব করা হয়। দেনাদার পাওনাদার উভয়ের বইতে এ বাট্টা হিসাবভুক্ত করা হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে প্রদেয় অর্থ পরিশোধ করে দেনাদার এ বাট্টা ভোগ করে। এ বাট্টা পাওনাদার কর্তৃক দেনাদারকে মঞ্জুর করা হয়। অর্থ পরিশোধের সময়ের সঙ্গে নগদ বাট্টা সম্পর্কিত। নগদ বাট্টা আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায়। নগদ বাট্টা কারবারের নীট মুনাফাকে প্রভাবিত করে। লেনদেনের চূড়ান্ত নিষ্পত্তিতে নগদ বাট্টা প্রয়োগ করা হয়। ওপরের আলোচনা থেকে এ কথা স্পষ্ট প্রতীয়মান যে ব্যবসায় প্রতিষ্ঠানে এ দুটি বাট্টা ভিন্ন ভিন্ন উদ্দেশ্য সাধনের জন্য ব্যবহার করা হয়। তাই নগদ বাট্টা ও কারবারি বাট্টার যথেষ্ট গুরুত্ব রয়েছে।