২০১২ সালের এইচএসসি পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনী প্রশ্নোত্তরপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা ১ম পত্র থেকে নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো।অর্ধাঙ্গী১. স্বামী শব্দের প্রতি বেগম রোকেয়ার আপত্তির কারণ কী? ক. শব্দটির অর্থ ঈশ্বরের সমার্থক খ. এ শব্দটি শুনতে ভালো নয় গ. শব্দটি আধুনিক নয় বলে ঘ. স্বামী শব্দটি সংস্কৃত থেকে এসেছে। ২. ‘আমরা মুরিদ যৌবনের’ এখানে ‘আমরা’ বলতে লেখক সুনির্দিষ্টভাবে কাকে বুঝিয়েছেন?ক. মুসলিম তরুণ খ. সব যুবক গ. মহামানব মহাত্মাকে ঘ. জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে সবাইকে। ৩. ‘অর্ধাঙ্গী’তে বোধোদয় হলো—ক. বোধের উদয় খ. শিশু শিক্ষা গ. সঠিক শিক্ষা ঘ. পুরুষের উপলব্ধি ৪. বেগম রোকেয়া তাঁর ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধে কোন কবির কবিতার ছত্র তুলে ধরেছেন?ক. কবি কাজী নজরুল ইসলাম খ. কবি রবীন্দ্রনাথ ঠাকুর গ. কবি জীবনানন্দ দাশ ঘ. কবি মুকুন্দ দাস।৫. ‘রাসভকর্ণ’ বলতে কী বোঝায়?ক. হাতির কান খ. গাধার কান গ. ঘোড়ার কান ঘ. গরুর কান।৬. ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধ অনুসারে স্ত্রী জাতির অধিকার প্রতিষ্ঠায় কোন জিনিসটি সর্বাগ্রে প্রয়োজন?ক. শিক্ষাব্যবস্থাকে জোরদার করা খ. নারীকে সচেতন করে তোলা গ. নারীর প্রতি পুরুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘ. নারীকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করা। ৭. বেগম রোকেয়া পুত্র-কন্যার প্রতি ঈশ্বরের পক্ষপাতহীনতাকে কোন উদাহরণের সাহায্যে বুঝিয়েছেন?ক. মাতৃগর্ভে পুত্র ও কন্যার ১০ মাস অবস্থান খ. পুত্র ও কন্যার প্রতি মায়ের সমান স্নেহ। গ. পুত্র ও কন্যার মাতৃদুগ্ধ পান। ঘ. মায়ের প্রতি সন্তানদের আকর্ষণ। ৮. ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধে বর্ণিত ‘বাতুলতা’ শব্দের অর্থ কী? ক. পাগল খ. পাগলামি গ. বাতিল ঘ. উন্মাদ ৯. নারীমুক্তির প্রশ্নে বেগম রোকেয়া কোন কাজটির পক্ষপাতী নন? ক. পুরুষের প্রভুসুলভ দৃষ্টিভঙ্গি খ. নারীদের ধর্মবন্ধন বা সমাজবন্ধন ছিন্ন করা গ. নারীদের স্বাধীনতা প্রদান ঘ. পুরুষদের শ্রেষ্ঠতা স্বীকার করা। ১০. ‘সে প্রবন্ধে প্রায় সমগ্র নারী জাতির উল্লেখ আছে।’—কোন প্রবন্ধে? ক. অর্ধাঙ্গী খ. নব দম্পতির প্রেমালাপ গ. অবরোধবাসিনী ঘ. স্ত্রী জাতির অবনতি। ১১. বেগম রোকেয়া ‘মানসিক দাসত্ব’ বলতে কী বুঝিয়েছেন?ক. নারীর পশ্চাৎপদতাকে খ. নারীর অসহায়ত্বকে গ. নারীর ব্যক্তিত্বহীনতাকে ঘ. নারীর অসচেতনতাকে।১২. বেগম রোকেয়া পার্সি মহিলাদের মানসিক দাসত্ব থেকে মুক্ত না হতে পারার কারণ হিসেবে কী উল্লেখ করেছেন?ক. তাদের বিলাসপ্রিয়তা খ. তাদের অসচেতনতা গ. তাদের দুর্বলতা ঘ. তাদের পরনির্ভরশীলতা। ১৩. ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধের প্রেক্ষাপটে ও বর্তমান প্রেক্ষাপটের আলোকে নারীদের ক্ষেত্রে কোন মন্তব্যটি তুমি সমর্থন করো?ক. নারী অনেক ক্ষমতা প্রাপ্ত হয়েছে খ. নারীর অবনতি হয়েছে। গ. নারীর শিক্ষা-দীক্ষায় অগ্রগতি হয়েছে ঘ. নারী নির্যাতন বৃদ্ধি পেয়েছে। ১৪. ‘অধিকার ও মালিকানা’ অর্থে কোন বানানটি শুদ্ধ? ক. সত্ত্ন-স্বামিত্ব খ. স্বত্ব-সামিত্ব গ. স্বত্ব-স্বামীত্ব ঘ. স্বত্ব-সামিত্ব ১৫. ‘যা আমাদের মানসিক দাসত্ব তা মোচন হয় নাই।’ বাক্যটি—ক. জটিল খ. সরল গ. যৌগিক ঘ. অস্তিবাচক। ১৬. সমাজের বিধিব্যবস্থা আমাদিগকে তাঁহাদের অবস্থা হইতে সম্পূর্ণ পৃথক রাখিয়েছে, বক্তব্যটিতে কী প্রকাশ পেয়েছে?i. সমাজের বিধিব্যবস্থা ভারসাম্যপূর্ণ নয়। ii. নারী-পুরুষের মধ্যে অধিকারগত পার্থক্য সমুন্নত রাখা হয়েছে। iii. দৈহিক ও মানসিক বিকাশে নারী-পুরুষের পার্থক্য রয়েছে। নিচের কোনটি সঠিক? ক. i খ. ii গ. ii ও iii ঘ. i, ii ও iii# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল বহুনির্বাচনী প্রশ্নের সঠিক উত্তর: অর্ধাঙ্গী: ১. খ ২. ঘ ৩. খ ৪. খ ৫. খ ৬. গ ৭. ক ৮. খ ৯. খ ১০. ঘ ১১. গ ১২. খ ১৩. গ ১৪. খ ১৫. গ ১৬. ঘ ১৭. ক।