২০১২ সালের এইচএসসি পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-১৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনী প্রশ্নোত্তরপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা ১ম পত্র থেকে নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো।কলিমদ্দি দফাদার১। মুক্তিযুদ্ধের ছবিকে ‘কলিমদ্দি দফাদার’ গল্পে কীভাবে উপস্থাপন করা হয়েছে?ক. পরোক্ষভাবে খ. সরাসরি গ. ইঙ্গিতময়ভাবে ঘ. গভীরভাবে২। ‘মুসলমানগুলোও ভারতীয় চর-কাফেরদের সঙ্গে এক জোট’—এ কথার মধ্য দিয়ে পাকিস্তানি সেনাদের কোন ধরনের মনোভাব প্রকাশ হয়েছে?ক. দেশপ্রেম খ. সন্দেহপ্রবণতা গ. রক্ষণশীলতা ঘ. সংকীর্ণতা ও একদেশদর্শিতা৩। ‘কলিমদ্দি দফাদার’ গল্পে বর্ণিত দুর্বল খুঁটির ওপর স্থাপিত কাঠের পুলে চড়ামাত্র কীসের মতো খটখট নড়ে?ক. অসুস্থ মানুষের হাত-পায়ের মতো খ. বুড়ো মানুষের দাঁতের মতোগ. বৃদ্ধের লাঠির শব্দের মতোঘ. অশীতিপর বৃদ্ধের দেহের মতো৪। ঐতিহ্যরূপে কলিমদ্দি দফাদার বাবরি চুল রাখে, কারণ—ক. তার পূর্ব পুরুষগণ এমন চুল রাখতখ. এটা তার ফ্যাশন ছিলগ. সে একসময় লাঠি খেলতঘ. সে একসময় মঞ্চে নাটক করত৫। ‘এভাবে কায়ক্লেশে সংসার চলে’—কথাটির মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে কলিমদ্দি দফাদারের—ক. পারিবারিক অবস্থা খ. সামাজিক অবস্থা গ. আর্থিক অবস্থা ঘ. বাস্তব পরিস্থিতি৬। ‘দফাদার, চৌকিদার, আনসারেরাও কখনো কখনো মুক্তিযোদ্ধাদের সহায়তা করেছিল’ —কীভাবে?ক. দখলদার বাহিনীর সামনেই খ. প্রত্যক্ষভাবে গ. পরোক্ষ কৌশলে ঘ. আড়ালে৭। ‘কলিমদ্দি দফাদার’ গল্পে বাঁশের সাঁকো, কাঠের পুলকে ‘পুলসেরাত’ বলা হয়েছে কেন?ক. এগুলো খুব পুরনো ও জরাজীর্ণ ছিলখ. এগুলো খুব উঁচু ছিল বলেগ. সাঁকোর নিচে গভীর জলপ্রবাহ ছিলঘ. এগুলো খুবই বিপজ্জনক ছিল৮। ‘কলিমদ্দি দফাদার’ গল্পে ‘বাড় বাড়া’ বলতে কী বোঝানো হয়েছে?ক. বাড়ন্ত খ. স্পর্ধা হওয়া গ. বেড়ে ওঠা ঘ. অন্যায় আচরণ৯। ‘কলিমদ্দি দফাদার’ গল্পে ‘টুয়া’ বলতে বোঝানো হয়েছে—ক. ঘরের চালের শীর্ষকে খ. গাছের শীর্ষকে গ. বাড়ির উঠানকে ঘ. রান্নার চুলাকে১০। বয়সকালে কলিমদ্দির লাঠি খেলা থেকে প্রমাণিত হয়, সে ছিল—ক. অত্যন্ত সুঠাম দেহের অধিকারীখ. অত্যন্ত লড়াকু মনোভাবের অধিকারীগ. বিচক্ষণতার অধিকারীঘ. অত্যন্ত কৌশলী১১। ‘এক পা দু পা করে না এগিয়ে পারে না’—বাক্যটির অস্তিবাচক রূপ হবে—ক. এক পা দু পা করে এগিয়ে যায়খ. এক পা দু পা এগিয়ে যেতেই হয়গ. এক পা দু পা করে এগোনো যায় নাঘ. ধীরে ধীরে এগিয়ে যেতেই হয়।১২। ‘কোন্দা’ শব্দের অর্থ কী?ক. বাঁশ দিয়ে তৈরি নৌকাখ. তালগাছ দিয়ে তৈরি নৌকাগ. কলাগাছ দিয়ে তৈরি ভেলাঘ. নারকেল গাছ দিয়ে তৈরি ডিঙি১৩। ‘কলিমদ্দি দফাদার’ গল্পে উল্লিখিত গন্ধবণিকেরা কোথায় বাস করে?ক. বড় রাস্তার ধারে খ. স্কুলঘরের পাশে গ. শীতলক্ষ্যার তীর ঘেঁষে ঘ. বাজারের পশ্চিম-দক্ষিণে১৪। কলিমদ্দি তার বাড়িতে ভেষজ উদ্ভিদ চাষ করে কেন?ক. ভালো দাম পাওয়া যায় বলে খ. পতিত জমির সদ্ব্যবহারের জন্যগ. রোগের চিকিৎসার জন্য ঘ. সহজপ্রাপ্য বলে।১৫. গ্রামের বউঝিরা নদীর ঘাটে আসার আগে কোন বিষয়ে খোঁজখবর নিয়ে নেয়? ক. খান সেনাদের গতিবিধি ও অবস্থান খ. মুক্তিযোদ্ধাদের অবস্থান গ. নদীর ঘাটের পরিবেশ ঘ. বাজারের মানুষের গতিবিধি১৬. ‘কলিমদ্দি দফাদার’ গল্পে ‘হরিমতি ও সুমতি’কে ‘অভাগা’ বলে অভিহিত করার কারণ—ক. তারা দরিদ্র ও অসহায় খ. তারা ধর্ষিতা ও লাঞ্ছিতা গ. সতর্ক থেকেও শেষ রক্ষা হয়নি ঘ. অভিভাবকহীন ১৭. ‘মাঠ পাড়ি দেওয়ার আগেই সামনের গ্রাম সাফ হয়ে যায়।’ এ কথাটির মধ্যে প্রচ্ছন্ন রয়েছে—।ক. হানাদারের বিরুদ্ধে ক্ষোভ খ. হত্যা ও ধ্বংসলীলার ইঙ্গিত গ. অমানবিক নির্যাতনের ভয় ঘ. অহেতুক লাঞ্ছনার শিকার হওয়া ১৮. ‘চুপ রাও সালে কাফেরকা বাচ্চা কাফের’—উদৃ্লতাংশের ভাষারীতি কোনটি? ক. হিন্দি ভাষা খ. উর্দু ভাষা গ. ফার্সি ভাষা ঘ. সাধু ভাষারীতি১৯. কলিমদ্দি দফাদারের কতজনের সংসার—।ক. চারজনের খ. পাঁচজনের গ. ছয়জনের ঘ. সাতজনের। ২০. ‘হরিমতি ও সুমতির রক্তাক্ততা’ কিসের প্রতীক হতে পারে? ক. মানবতা অবমাননার খ. যুদ্ধের ভয়াবহতা গ. পাকিস্তানি বাহিনীর বর্বরতার ঘ. নারীর অবমাননার।বহুনির্বাচনী প্রশ্নের সঠিক উত্তর: কলিমদ্দি দফাদার: ১. ক, ২. ঘ, ৩. খ, ৪. গ, ৫. গ, ৬. গ, ৭. ঘ, ৮. খ, ৯. ক, ১০. ক। ১১. খ। ১২. খ, ১৩. ঘ, ১৪. ক, ১৫. ক, ১৬. গ, ১৭. গ, ১৮. খ, ১৯. খ, ২০. ঘ।