২০১২ সালের এইচএসসি পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-২১
বাংলা ১ম পত্রমো. মনিরুল ইসলাম চৌধুরী, প্রভাষক, রূপনগর মডেল কলেজ, ঢাকাসোনার তরী১৩. ‘এখন আমারে লহো করুণা করে’—কাকে উদ্দেশ্য করে এ কথা বলা হয়েছে?ক. কৃষককে খ. কবিকে গ. মাঝিকে ঘ. তরীকে১৪. ‘এখন আমারে লহো করুণা করে’—এ পঙিক্তর দার্শনিকভাব নিচের কোনটি?ক. মানুষের অমরত্ব লাভের বাসনা খ. কৃষকের নৌকায় ওঠার আকুতি গ. কবির পরপারে যাওয়ার আকাঙ্ক্ষা ঘ. ব্যক্তি স্রষ্টার অসহায়তা১৫. ‘চারি দিকে বাঁকা জল করিছে খেলা।’—এখানে ‘বাঁকা জল’ কিসের প্রতীক?(ক) স্রোতপূর্ণ জল (খ) ঘূর্ণমান জল (গ) কালস্রোত (ঘ) আঁকাবাঁকা স্রোত১৬. ‘রাশি রাশি’ শব্দটি ব্যাকরণের কোন নিয়মে গঠিত হয়েছে?(ক) সন্ধিযোগে (খ) সমাসযোগে (গ) প্রত্যয়যোগে (ঘ) দ্বিরুক্ত শব্দযোগেনিচের অনুচ্ছেদটি পড়ে ১৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।ব্যক্তি মুসা ইব্রাহিমকে নয় বরং এ পৃথিবী স্বীকৃতি দেবে তাঁর এভারেস্ট জয়ের সাফল্যকে।১৭. উদ্দীপকের জীবনদর্শন ‘সোনার তরী’ কবিতায় নিচের যে অংশে প্রতিফলিত হয়েছে তা হলো—(i) সৃষ্টিকর্ম ও অমরত্ব (ii) অমরত্ব ও একাকিত্ব(iii) কর্মফল ও মৃত্যুনিচের কোনটি সঠিক(ক) i (খ) ii (গ) i ও iii (ঘ) ii ও iiiনিচের উদ্দীপকটি পড়ে ১৮ ও ১৯ নম্বর প্রশ্নের উত্তর দাও:‘তাজমহলের পাথর দেখেছো,দেখেছো কি তার প্রাণ’অন্তরে তার মমতাজ নারী বাহিরেতে শাজাহান।১৮. উদ্দীপকের শাজাহান ও মমতাজ ‘সোনার তরী’ কবিতার কোন চরিত্রটির প্রতিচ্ছবি?ক. নেতা খ. মাঝি গ. কৃষক ঘ. গায়ক১৯. উদ্দীপকটির ভাবের অধিকতর প্রতিফলন ঘটেছে কোন চরণটিতে?ক. গান গেয়ে তরী বেয়ে কে আসে পারে/ দেখে যেন মনে হয় চিনি উহারে খ. একখানি ছোটো খেত, আমি একেলা—/ চারি দিকে বাঁকা জল করিছে খেলা গ. ঠাঁই নাই, ঠাঁই নাই—ছোট সে তরী/ আমারি সোনার ধানে গিয়েছে ভরিঘ. ভরা পালে চলে যায়/কোনো দিকে নাহি চায়জীবন বন্দনা১। ‘জীবন বন্দনা’ কবিতায় কাজী নজরুল ইসলাম নিজেকে কোন ধরনের কবি বলে অভিহিত করেছেন?ক. কৃষকের কবি খ. শ্রমিকের কবি গ. সাম্যের কবি ঘ. মরুর কবি২। কবি নজরুল ইসলাম শ্রমজীবী ও তরুণদের বন্দনা করেন, কারণ তারা—ক. মহাকালের স্মরণীয় পুরুষ খ. মানবতাবাদী গ. ধরণীর বুকে শান্তি স্থাপনকারী ঘ. প্রাতঃস্মরণীয়৩। ‘কিণাঙ্ক’ শব্দের অর্থ কী?ক. তিল খ. ফোঁড়া গ. কড়া ঘ. আঁচিল৪। ‘বিবর’ শব্দটির অর্থ কী?ক. বেকুব খ. স্থান গ. গর্ত ঘ. ফাঁকা৫। ‘শ্রম কিণাঙ্ক কঠিন’ বলতে কী বোঝানো হয়েছে?ক. পরিশ্রমে ঘর্মাক্ত শরীর খ. শ্রমের বিনিময়ে অর্জিত অর্থ গ. দৃঢ় পরিশ্রমে কড়া পড়া ঘ. পরিশ্রমে কাতর৬। ‘জীবন বন্দনা’ কবিতায় কোন দুটি সৌরবস্তুর উল্লেখ আছে?ক. মঙ্গল ও চন্দ্র খ. সূর্য ও মঙ্গল গ. শুক্র ও মঙ্গল ঘ. মঙ্গল ও শনি।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালসঠিক উত্তর: সোনারতরী: ১৩. গ ১৪. গ ১৫. গ ১৬. ঘ ১৭. ক ১৮. গ ১৯. গ।জীবন বন্দনা : ১. ঘ ২. খ ৩. গ ৪. গ ৫. গ ৬. ক বাংলা ২য় পত্রণ-ত্ব ও ষ-ত্ব বিধান প্রশ্ন: ণ-ত্ব বিধান কাকে বলে? ণ-ত্ব বিধানের নিয়মগুলো লেখো।উত্তর: ণ-ত্ব বিধান: যে বিধান বা নিয়ম দিয়ে তৎসম বা সংস্কৃত শব্দে ন ও ণ-এর সঠিক ব্যবহার জানা যায়, তাকে ণ-ত্ব বিধান বলে।ণ-ত্ব বিধানের নিয়ম১. ঋ, র, ষ-এর পরে দন্ত্য ‘ন’ মূর্ধন্য ‘ণ’ হয়।যেমন: ঋণ, তৃণ, কারণ ইত্যাদি।২. যুক্ত অক্ষর গঠিত হলে ট-বর্গের আগে দন্ত্য ‘ন’ মূর্ধন্য ‘ণ’ হয়। যেমন: কাণ্ড, বণ্টন, লুণ্ঠন ইত্যাদি।৩. অপর, পরা, প্র, পূর্ব—এ চারটি পদের পর আহ্ন শব্দটি যুক্ত হলে দন্ত্য ‘ন’ এর পরিবর্তে মূর্ধন্য ‘ণ’ হয়।যেমন: অপরাহ্ন, পূর্বারহ্ন, পরাহ্ন।৪. র, কিংবা র-ফলার পর অয়ন শব্দের দন্ত্য ‘ন’ মূর্ধন্য ‘ণ’ হবে। যেমন: রামায়ণ, নারায়ণ, রূপায়ণ ইত্যাদি।৫. ঋ, র, ষ বর্ণের পর স্বরবর্ণ, ক-বর্গ, প-বর্গ, ব, হ অথবা অনুস্বার থাকলে তার পরের দন্ত্য ‘ন’ মূর্ধন্য ‘ণ’ হয়।যেমন: কৃপণ, শ্রাবণ, দর্পণ, হরিণ ইত্যাদি।৬. কতকগুলো সংস্কৃত শব্দে স্বভাবতই মূর্ধন্য ‘ণ’ হয়।যেমন: কঙ্কণ, কণিকা, কল্যাণ, তূণ, কোণ, ফণী ইত্যাদি।প্রশ্ন: ষ-ত্ব বিধান কাকে বলে? ষ-ত্ব বিধানের নিয়মগুলো লেখো।উত্তর: ষ-ত্ব বিধন: যে বিধান বা নিয়ম দিয়ে তৎসম বা সংস্কৃত শব্দে ‘ষ’ও ‘স’-এর ব্যবহার নিয়ন্ত্রিত হয়, তাকে ষ-ত্ব বিধান বলে।ষ-ত্ব বিধানের নিয়ম১. ঋ-কারের পর মূর্ধন্য ‘ষ’ ব্যবহূত হয়। যেমন: ঋষি, বৃষ্টি, বৃষভ ইত্যাদি।২. অ, আ ভিন্ন স্বর এবং ক ও র—এই বর্ণের পর প্রত্যয়ের দন্ত্য ‘স’ থাকলে তা মূর্ধন্য ‘ষ’ হয়। যেমন: মুমূর্ষু, ভবিষ্যৎ ইত্যাদি।৩. ট ও ঠ বর্ণের আগে মূর্ধন্য ‘ষ’ হয়। যেমন: কাষ্ঠ, তুষ্ট ইত্যাদি।৪. উপসর্গের ই-কার এবং উ-কারের পর কতগুলো ধাতুর দন্ত্য ‘স’ মূর্ধন্য ‘ষ’ হয়। যেমন: অধি + স্থান = অধিষ্ঠান, প্রতি + স্থিত = প্রতিষ্ঠিত, অভি + সেক = অভিষেক ইত্যাদি।৫. সন্ধিতে বিসর্গযুক্ত ই-কার কিংবা উ-কারের ওপর ক, খ, প, ফ-এর যেকোনোটি থাকলে বিসর্গের পরিবর্তে মূর্ধন্য ‘ষ’ হয়। যেমন: আবিঃ + কার = আবিষ্কারনিঃ+কলঙ্ক = নিষ্কলঙ্ক ইত্যাদি।৬. কোনো নিয়মে ফেলা যাবে না, অথচ স্বভাবতই মূর্ধন্য ‘ষ’ হয়। যেমন: ভাষা, আষাঢ়, ষণ্ড, পাষণ্ড ইত্যাদি।প্রশ্ন: আধুনিক বাংলা বানানের নিয়মগুলো লেখো।উত্তর: বাংলা বানানের নিয়ম বেঁধে দেওয়ার প্রথম দায়িত্ব পালন করে কলকাতা বিশ্ববিদ্যালয়। ১৯৩৫ সালে গঠিত বাংলা বানান সংস্কার কমিটির প্রতিবেদন ১৯৩৬ সালে প্রকাশিত হয়। সামান্য কিছু পরিবর্তনের পর ১৯৩৭ সালে ‘বাংলা বানানের নিয়ম’ পুস্তিকাকারে প্রকাশিত হয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের এই নিয়ম বর্তমানে আধুনিক বাংলা বানানের নিয়ম হিসেবে পরিচিত। আধুনিক বাংলা বানানের নিয়মগুলো নিচে দেওয়া হলো:১. রেফ (র্ )-এর পর ব্যঞ্জনবর্ণের দ্বিত্ব হয় না। যেমন: বার্তা, কর্ম, অর্জুন ইত্যাদি।২. মূল সংস্কৃত শব্দে ঈ এবং ঊ থাকলে তদ্ভব শব্দে ই এবং উ বসে।সংস্কৃত শব্দ তদ্ভব শব্দহস্তী হাতিকুম্ভীর কুমির৩. শব্দের শেষে ‘হস’ চিহ্ন দেওয়া হয় না। যেমন: তছনছ, ওস্তাদ, চেক, পকেট, কংগ্রেস ইত্যাদি। তবে হসন্ত উচ্চারণ অভীষ্ট হয় তবে হ ও যুক্ত ব্যঞ্জনের পর হস চিহ্ন দেওয়া হয়। যেমন তখ্ত, জেমস্ ইত্যাদি।৪. ম-এর পর ক, খ, প, ফ ইত্যাদি বর্গীয় বর্ণ থাকলে ম-স্থানে ং অথবা বিকল্পে ‘ঙ’ বসে। যেমন: সম + কীর্ণ = সংকীর্ণ, শুভম + কর = শুভংকর।৫. তৎসম বা সংস্কৃত শব্দে সাধারণত মূর্ধন্য ‘ণ’ ব্যবহূত হয় এবং অসংস্কৃত শব্দে দন্ত্য ‘ন’ ব্যবহূত হয়। যেমন:তৎসম শব্দ বা সংস্কৃত শব্দ অসংস্কৃত শব্দ বণ্টন কোরান ঘণ্টা বামুন৬. F ও V স্থানে যথাক্রমে ফ ও ভ বিধেয়। যেমন: Foot (ফুট), ভোট (Vote) ইত্যাদি।৭. মূল ইংরেজি শব্দে s, st, sh থাকলে বাংলা প্রতিবর্ণে স, স্ট, শ হয়। যেমন: সিলেবাস, সার্কাস, স্টেশন, সেশন, স্টল ইত্যাদি।৮. W স্থানে প্রচলিত রীতি অনুসারে উ বা ও বিধেয়। যেমন: উইলসন (Wilson), উড (Wood), ওয়ে (Way) ইত্যাদি।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল