২০১২ সালের এইচএসসি পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-৪৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্ন: মূল্যবোধ ও জবাবদিহি সৃষ্টির প্রক্রিয়ায় হিসাববিজ্ঞানের ভূমিকা কী?উত্তর: আলোচ্য বিষয়ের মূল প্রতিপাদ্য হলো মূল্যবোধ ও জবাবদিহি সৃষ্টিতে হিসাববিজ্ঞানের ভূমিকা। আগে জানতে হবে মূল্যবোধ কী।# মূল্যবোধ সৃষ্টিতে হিসাব বিজ্ঞানের ভূমিকা: সাধারণ অর্থে মূল্যবোধ হলো দীর্ঘদিনের আচার-আচারণ, ধ্যান-ধারণা, চিন্তা, বিশ্বাস ও বাস্তব প্রয়োগের মাধ্যমে গড়ে ওঠা কোনো বিষয় সম্পর্কে মূল্যায়নের মানদণ্ড। ব্যাপক অর্থে মূল্যবোধ মানুষের দৈনন্দিন জীবনের নিয়ামক হিসেবে কাজ করে। অর্থাৎ, যেসব চিন্তা-চেতনা, ধ্যান-ধারণা ও বিশ্বাস দিয়ে কোনো মানুষ, সমাজ বা দল অন্য কোনো মানুষ, সমাজ বা দল সম্পর্কে মূল্যায়ন করতে শেখে তাকে মূল্যবোধ (values) বলে।(১) সততার মূল্যবোধ: হিসাববিজ্ঞান দৈনন্দিন লেনদেনগুলো লিপিবদ্ধ করার মাধ্যমে এর ফলাফল স্বার্থসংশ্লিষ্ট পক্ষকে অবহিত করার চেষ্টা করে। ফলে মানুষের মধ্যে সততার মূল্যবোধ সৃষ্টির প্রবণতা দেখা যায়।(২) জবাবদিহির মূল্যবোধ সৃষ্টি: প্রতিষ্ঠানের যাবতীয় হিসাবপত্র নিরীক্ষক দিয়ে পরীক্ষিত হবে এবং নিরীক্ষকের যাবতীয় প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে বিধায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে জবাবদিহির মূল্যবোধ সৃষ্টি হয়।(৩) নৈতিকতার মূল্যবোধ: হিসাববিজ্ঞান কোনো অনৈতিক লেনদেন সমর্থন ও হিসাবভুক্ত করে না এবং রাষ্ট্রীয় আইনবিরোধী কোনো ব্যবসা-বাণিজ্য সৃষ্টিতে উৎসাহ প্রদান ও এদের ফলাফল নির্ণয় করে না। এর ফলে হিসাববিজ্ঞান মানুষকে অবৈধ ও বেআইনি কার্যক্রম থেকে দূরে রাখার মূল্যবোধ সৃষ্টি করে।(৪) মিতব্যয়িতার মূল্যবোধ সৃষ্টি: সঠিক হিসাবরক্ষণ-ব্যবস্থায় পূর্বপরিকল্পিত বাজেট অনুযায়ী যাবতীয় ব্যয় নির্ধারণ ও নিয়ন্ত্রিত হয়। ফলে অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে মূল্যবোধ সৃষ্টি হয়।(৫) কর্তব্যপরায়ণ ও কর্মনিষ্ঠ হওয়ার মূল্যবোধ সৃষ্টি: হিসাববিজ্ঞান আর্থিক লেনদেন সংঘটিত হওয়ার সঙ্গে সঙ্গে খাতায় লিপিবদ্ধ করার ব্যাপারে উৎসাহিত করে, এমনকি নির্দিষ্ট সময় পর আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা সম্পর্কে সংশ্লিষ্ট পক্ষগুলোর কাছে লিখিত বিবরণ দাখিলে বাধ্য করে। এর ফলে কর্মকর্তা-কর্মচারীদের কর্তব্য পরায়ণ ও কর্মনিষ্ঠ হওয়ার মূল্যবোধ সৃষ্টিতে সাহায্য করে।(৬) দায়িত্ববোধ সৃষ্টি: হিসাববিজ্ঞানের প্রক্রিয়ায় একটি কাজ বিভিন্ন অংশে বিভক্ত করে নির্দিষ্ট ব্যক্তির ওপর নির্দিষ্ট অংশের দায়িত্ব দেওয়া হয়, ফলে কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ববোধ সৃষ্টি হয়।(৭) ধর্মীয় মূল্যবোধ সৃষ্টি: মানব জাতির সব ধর্মে সত্য ও ন্যায়নিষ্ঠ হওয়ার কথা রয়েছে। সঠিক হিসাবপ্রক্রিয়া মানুষকে ধর্মীয় মূল্যবোধ সৃষ্টিতে সাহায্য করে।(৮) সামাজিক কল্যাণবোধ সৃষ্টি: আধুনিক বিশ্বে সব উৎপাদনকারী ও সেবামূলক প্রতিষ্ঠানের অন্যতম উদ্দেশ্য সমাজ ও জনগণের কল্যাণ করা। তাই সমাজবিরোধী কোনো পণ্য উৎপাদন ও বিতরণ করা সমর্থনযোগ্য নয়। হিসাববিজ্ঞানের উদ্দেশ্য হলো সামাজিক ও রাষ্ট্রীয় আইনের বাধা-নিষেধ মেনে হিসাব তৈরি করা। সুতরাং বলা যায়, হিসাববিজ্ঞান সামাজিক কল্যাণবোধ সৃষ্টিতে সাহায্য করে।জবাবদিহি সৃষ্টিতে হিসাববিজ্ঞানের ভূমিকা: সাধারণ অর্থে জবাবদিহি হলো প্রতিষ্ঠানের অধীনস্থদের কার্যক্রমের হিসাবনিকাশ ও মূল্যায়ন। অন্যভাবে বলা যায়, কোনো ব্যক্তির কার্যক্রমের জন্য অন্যের নিকট দায়বদ্ধতা প্রকাশের প্রক্রিয়াকে জবাবদিহি বলে। হিসাববিজ্ঞানে জবাবদিহির উৎপত্তি হয় দায়িত্ববোধসূচক হিসাববিজ্ঞানের মাধ্যমে।হিসাববিজ্ঞান যেহেতু সামাজিক বিজ্ঞান, তাই সমাজের বিভিন্ন কেন্দ্রের ও কেন্দ্রে দায়িত্বশীলদের জবাবদিহি সৃষ্টিতে ব্যাপক ভূমিকা পালন করে।জবাবদিহি সৃষ্টির জন্য হিসাববিজ্ঞানে ব্যবহূত কৌশল নিম্নরূপ:১) বাজেটীয় নিয়ন্ত্রণ ২) প্রমাণ ব্যয় হিসাব ৩) দায়িত্ব কেন্দ্র ৪) ব্যয় কেন্দ্র৫) আয় কেন্দ্র ৬) বিনিয়োগ কেন্দ্র ৭) ব্যবস্থাপনা হিসাববিজ্ঞান ৮) ফলাফল মূল্যায়ন ও পর্যালোচনা ৯) দায়িত্ব হিসাববিজ্ঞান# জবাবদিহি সৃষ্টিতে হিসাববিজ্ঞানের গুরুত্ব নিচে আলোচনা করা হলো : ১) ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট অধীনস্থদের জবাবদিহি: কোনো প্রতিষ্ঠানে হিসাববিজ্ঞানের নীতিগুলোর যথাযথ প্রয়োগ থাকলে অধীনস্থদের কার্যাবলির যথাযথ মূল্যায়ন করা যায়। প্রতিষ্ঠানের প্রতিটি কেন্দ্রের আয়-ব্যয়ের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তির জবাবদিহি নিশ্চিত করা যায়। বাজেটীয় নিয়ন্ত্রণ এবং প্রমাণ ব্যয়ের সঙ্গে প্রকৃত ব্যয়ের তুলনার মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নেওয়ার সুবিধা হয়।২) মালিকপক্ষের নিকট ব্যবস্থাপনা কর্তৃপক্ষের জবাবদিহিতা: হিসাববিজ্ঞানের সঠিক প্রয়োগের ফলে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থার জন্য মালিকপক্ষের নিকট জবাবদিহি করতে বাধ্য হয়। হিসাববিজ্ঞান প্রক্রিয়ার কারণে সব আর্থিক ঘটনা সঠিকভাবে লেখা হয় বিধায় জবাবদিহিতে কোনো অসংগতি থাকে না।৩) ঋণদাতা ও বিনিয়োগকারীদের নিকট জবাবদিহি: প্রতিষ্ঠান তার ঋণদাতা ও বিনিয়োগকারীদের নিকট ঋণের টাকা ও বিনিয়োগের সর্বোচ্চ ব্যবহার এবং মুনাফা অর্জনের জন্য জবাবদিহিত করতে হয়। হিসাববিজ্ঞানের সঠিক প্রয়োগের মাধ্যমে জবাবদিহি নিশ্চিত হয়।৪) অব্যবসায়ী প্রতিষ্ঠানে জবাবদিহি সৃষ্টি: অব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো যেহেতু সামাজিক প্রতিষ্ঠান, তাই এসব প্রতিষ্ঠানের কার্যকলাপের ওপর সবার আকাঙ্ক্ষা ও দৃষ্টি থাকে। অব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোও অর্থের লেনদেনের সঙ্গে জড়িত থাকে। এসব আর্থিক লেনদেনে হিসাববিজ্ঞানের সঠিক নীতি বাস্তবায়নের ওপর তাদের জবাবদিহি সুষ্ঠু নিশ্চিত করতে পারে। অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থের আয়-ব্যয়ের সঠিক হিসাব রাখার মাধ্যমে সমাজে গ্রহণযোগ্যতা বৃদ্ধি করতে পারে।৫) জনগণের নিকট সরকারের জবাবদিহি: আধুনিক কল্যাণমূলক ও গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণই ক্ষমতার মূল উৎস। জনগণ তাদের প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় অধিষ্ঠিত করে। এসব নির্বাচিত প্রতিনিধি কীভাবে জনগণের কল্যাণ করছে, তার জবাবদিহির জন্য আর্থিক বিষয়ের সঠিক হিসাব রাখা দরকার। হিসাব-প্রক্রিয়ার মাধ্যমে সরকার জনগণের নিকট জবাবদিহি নিশ্চিত করে।পরিশেষে বলা যায়, হিসাববিজ্ঞান জবাবদিহি সৃষ্টির ক্ষেত্রে এক অনন্য ভূমিকা পালন করে। কারণ, হিসাববিজ্ঞান প্রতিটি আর্থিক ঘটনার সংখ্যাত্মক প্রকাশ করে।