২০১২ সালের এইচএসসি পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-৪৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হিসাববিজ্ঞান ১ম পত্রমো. আহসান হাবীব, প্রভাষক, ঢাকা সিটি কলেজ, ঢাকাপ্রিয় শিক্ষার্থীরা, আজ হিসাববিজ্ঞান থেকে কিছু নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব।প্রশ্ন: দুই তরফা দাখিলা পদ্ধতির সুবিধাগুলো আলোচনা করো।উত্তর: দুই তরফা দাখিলা পদ্ধতি একটি পূর্ণাঙ্গ, বিজ্ঞানসম্মত ও নির্ভরযোগ্য হিসাব পদ্ধতি। হিসাবসংরক্ষণে এ পদ্ধতির অনেকগুলো ব্যবহারিক সুবিধা রয়েছে। তাই সারা বিশ্বে এ পদ্ধতি সর্বজনীনভাবে ব্যবহূত ও জনপ্রিয় পদ্ধতি হিসেবে স্বীকৃত। দুই তরফা দাখিলা পদ্ধতির সুবিধাগুলো নিচে আলোচনা করা হলো।১. পরিপূর্ণ হিসাব রাখা: দুই তরফা দাখিলা পদ্ধতিকে প্রতিটি লেনদেনকে ডেবিট ও ক্রেডিট বিশ্লেষণ করে হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয়। ফলে লেনদেনের সঠিক ও পরিপূর্ণ হিসাব পাওয়া যায়।২. গাণিতিক শুদ্ধতা যাচাই: এ পদ্ধতিতে সব লেনদেন যথাযথ হিসাবভুক্ত করা হয় বলে নির্দিষ্ট সময় শেষে রেওয়ামিল তৈরি করার মাধ্যমে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাছাই করা যায়।৩. লাভ-লোকসান নির্ণয়: এ পদ্ধতিতে মুনাফা জাতীয় আয় ও ব্যয়ের হিসাবগুলো সুষ্ঠু ও পরিপূর্ণভাবে সংরক্ষণ করা হয়। ফলে নির্দিষ্ট সময় শেষে ক্রয়-বিক্রয় হিসাব, লাভ-লোকসান হিসাব তৈরি করে ব্যবসায়ের মোট লাভ, ক্ষতি ও নিট লাভ বা ক্ষতি সম্পর্কে অবগত হওয়া যায়।৪. প্রকৃত আর্থিক অবস্থা নির্ণয়: এ পদ্ধতিতে সম্পত্তি ও দায়ের হিসাব আলাদা আলাদাভাবে রাখা হয়। এ থেকে নির্দিষ্ট সময় শেষে উদ্বৃত্তপত্র তৈরির মাধ্যমে ব্যবসায়ের প্রকৃত আর্থিক অবস্থা সম্পর্কে জানা যায়।৫. ভুলত্রুটি-জালিয়াতি উদঘাটন ও প্রতিরোধ: এ পদ্ধতিতে সংরক্ষিত হিসাব থেকে সহজেই ভুলত্রুটি-জালিয়াতি উদঘাটন করা ও তা প্রতিরোধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যায়।৬. তুলনামূলক বিশ্লেষণ: এ পদ্ধতিতে লেনদেনের পরিপূর্ণ হিসাব রাখা হয়, তাই চলতি বছরে অর্জিত ফলাফল ও কার্যাবলির সঙ্গে পূর্ববর্তী এক বা একাধিক বছরের অর্জিত ফলাফল ও কার্যাবলির তুলনামূলক বিশ্লেষণের মাধ্যমে ব্যবসায়ের উন্নতি ও অবনতি চিহ্নিত করে ভবিষ্যৎ কর্ম-পরিকল্পনা নির্ধারণ করা যায়।৭. দেনা-পাওনার পরিমাণ: দুই তরফা দাখিলা পদ্ধতিতে সঠিকভাবে ব্যক্তিবাচক হিসাবগুলো সংরক্ষণ করা হয়। তাই ব্যবসায়ী যেকোনো সময় মোট দেনা-পাওনার পরিমাণ নির্ধারণ করে তা আদায় ও পরিশোধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারেন।৮. ব্যয় নিয়ন্ত্রণ: এ পদ্ধতিতে প্রতিটি ব্যয়ের হিসাব আলাদাভাবে রাখা হয়। ফলে কোন খাতে কত ব্যয় হয়েছে তা সহজেই জানা যায়। কোন খাতে অতিরিক্ত ব্যয় হলো তা নিয়ন্ত্রণের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া যায়।৯. দক্ষতা বিচার: এ পদ্ধতিতে তৈরিকৃত আর্থিক বিবরণী থেকে অনুপাত বিশ্লেষণ করে ব্যবসায়ের মুনাফা অর্জন ও দায় পরিশোধের সক্ষমতা বিচার করা যায়।১০. সহজ প্রয়োগ: দুই তরফা দাখিলা পদ্ধতিতে লেনদেনগুলোকে বিজ্ঞানসম্মতভাবে হিসাব বইতে সহজেই লেখা যায়। ছোট-বড় সব প্রতিষ্ঠানে এ পদ্ধতি সহজেই প্রয়োগ করা যায়।১১. সর্বজনস্বীকৃত পদ্ধতি: দুই তরফা দাখিলা পদ্ধতি বিজ্ঞানসম্মত ও নির্ভরযোগ্য পদ্ধতি। তাই প্রতিষ্ঠানের সঙ্গে স্বার্থসংশ্লিষ্ট সব পক্ষের কাছে এর গ্রহণযোগ্যতা সর্বাধিক। সারা বিশ্বে এ পদ্ধতি খুবই জনপ্রিয়।১২. ভবিষ্যৎ রেফারেন্স: এ পদ্ধতিতে প্রতিটি লেনদেনের পরিপূর্ণ ও সঠিক হিসাব স্থায়ীভাবে সংরক্ষণ করা হয়। ফলে ভবিষ্যতে প্রয়োজনীয় তথ্য কম সময়ে সহজেই পাওয়া যায়।# পরবর্তী অংশ ছাপা হবে আগামী পরশু