২০১২ সালের এইচএসসি পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাহিত্যে খেলাপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্র থেকে নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো।সাহিত্যে খেলা২২. ‘সাহিত্যে খেলা’ প্রবন্ধে জগদ্বিখ্যাত ফরাসি ভাস্কর রোঁদ্যার কথা উল্লেখ করার মূল কারণ কী?i. বড় শিল্পীরা কখনো এক করতে গিয়ে আরেক করেন না তা বোঝানোর জন্য। ii. সাহিত্যচর্চার আদর্শ ও উদ্দেশ্য সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেওয়ার জন্য। iii. প্রকৃত ও মহৎ শিল্পকর্ম সাহিত্য জগৎকে উচ্চাসনে স্থান দিতে পারে তা তুলে ধরার জন্য। নিচের কোনটি সঠিক?ক. i খ. ii গ. ii ও iii ঘ. i ও iiiউদ্দীপকটি পড়ে ২৩ ও ২৪ নম্বর প্রশ্নের উত্তর দাও:আর্টফিল্ম তৈরি করলে নির্মাতাকে লোকসান গুণতে হয়। তাই বিশেষ শ্রেণীর দর্শকের মনোরঞ্জনের জন্য ছবি বানানোই বেশি লাভজনক। ২৩. লাভজনক ছবি নির্মাতার সঙ্গে ‘সাহিত্যে খেলা’ প্রবন্ধের কোন ব্যক্তির মিল খুঁজে পাওয়া যায়?ক. রোঁদ্যা খ. বাল্মীকি গ. মহৎ শিল্পী ঘ. ইতর শিল্পী।২৪. ‘নির্মাতাকে লোকসান গুণতে হয়’— উদ্দীপকের এ বাক্যাংশের ভাবনা নিচের কোন বাক্যের প্রতিনিধিত্ব করে?ক. ‘এ আনন্দে সকলেরই অধিকার সমান।’খ. ‘এ কাব্য জগতে যার নাম আনন্দ, তারই নাম বেদনা।’গ. ‘সাহিত্যের উদ্দেশ্য সকলকে আনন্দ দেওয়া, কারও মনোরঞ্জন করা নয়।’ঘ. ‘মন উঁচুতেও উঠতে চায়, নিচুতেও নামতে চায়।’নিচের অনুচ্ছেদটি পড়ে ২৫ ও ২৬ নম্বর প্রশ্নের উত্তর দাও:বরফ কেটে ভাস্কর্য নির্মাণ এক দুরূহতম শিল্প হলেও শিল্পী তাঁর মনোজাগতিক আনন্দবোধ থেকেই তা গড়েন। এসব ভাস্কর্যের অবস্থান স্বল্পকালীন হলেও এ জাতীয় শিল্প প্রদর্শনী দর্শকদের মনে যে আনন্দের সঞ্চার করে তা চিরকালীন। ২৫. উদ্দীপকের ভাস্কর্য নির্মাণের উদ্দেশ্যের সঙ্গে ‘সাহিত্যে খেলা’র কোন বাক্যের মিল আছে। ক. যিনি গড়তে জানেন, তিনি শিবও গড়তে পারেন, বাদড়ও গড়তে পারেন। খ. কাব্য জগতে যার নাম আনন্দ, তারই নাম বেদনা।গ. সাহিত্যের উদ্দেশ্য সকলকে আনন্দ দেওয়া, কারও মনোরঞ্জন করা নয়। ঘ. এ পৃথিবীতে একমাত্র খেলার ময়দানে ব্রাহ্মণ-শূদ্রের প্রভেদ নেই। ২৬. উদ্দীপক ও ‘সাহিত্য খেলা’ প্রবন্ধের মধ্যে সাদৃশ্য আছে নিচের কোনটিতে?ক. বিষয়গত খ. উদ্দেশ্যগত গ. শিল্পীসত্তা ঘ. উপাদান। বহুনির্বাচনী প্রশ্নের সঠিক উত্তর: সাহিত্যে খেলা: ২২. খ ২৩. ঘ ২৪. ঘ ২৫. ক ২৬. খ।