২০১২ সালের এইচএসসি পরীক্ষার প্রস্তুতি-১০৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মডেল টেস্টসময়- ২ ঘণ্টা ১০ মিনিট পূর্ণমান- ৬০(বি.দ্র.: একই প্রশ্নের উত্তরে সাধু ও চলিত ভাষারীতির মিশ্রণ বর্জনীয়। প্রতিটি বিভাগ থেকে দুটি করে মোট ছয়টি প্রশ্নের উত্তর দাও)ক-বিভাগ: গদ্য১. হাসান মুমিন একজন তরুণ নাট্যকার। নাটকের বিভিন্ন ঘটনা, চরিত্র ও গানের মধ্যে সমাজের বিভিন্ন অনিয়ম ও অসংগতি প্রকাশ করেন তিনি। তাঁর নাটকগুলো জনগণের মধ্যে কিছুটা হলেও সচেতনতা সৃষ্টি করে। সমাজ পরিবর্তনে তাঁর অসাধারণ উদ্যোগ কোনো কোনো মহলের বিরক্তি উৎপাদন করলেও তিনি সেদিকে কর্ণপাত না করে উচ্চাসনে বসে থাকা সুবিধাভোগী ও সুযোগসন্ধানী ব্যক্তিদের মুখোশ উন্মোচন করেই চলছেন।প্রশ্ন: ক. ‘কমলাকান্তের জবানবন্দি’ রচনাটি কমলাকান্তের দপ্তরের কততম রচনা? ১ প্রশ্ন: খ. ‘কী প্রতিজ্ঞা করিতেছি?’ উক্তিটি কোন প্রসঙ্গে করা হয়েছে? ২প্রশ্ন: গ. হাসান মুমিন ও কমলাকান্তের কার্যক্রমের সাদৃশ্য ও বৈসাদৃশ্য নিরূপণ করো? ৩ প্রশ্ন: ঘ. ‘একদিকে নেশাসক্তি অন্যদিকে সমাজের অসংগতি সন্ধানী দুই বিপরীত বৈশিষ্ট্যের সমান্তরাল সাযুজ্যে শিল্পিত চরিত্র কমলাকান্ত’—ব্যাখ্যা করো। ৪২. ডা. শামসুন্নেছা একজন প্রগতিশীল মানুষ। জীবনে চলার পথে সততা ও কর্মতৎপরতা তাঁর একমাত্র অবলম্বন। পেশায় ডাক্তার হলেও চেম্বার-ক্লিনিক খুলে বিত্তসম্পদের মালিক হওয়ার চেষ্টা তিনি করেননি। বরং অবতীর্ণ হয়েছেন জনগণকে বিশেষ করে নারীসমাজকে স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন কুসংস্কার সম্পর্কে সচেতন করতে। তিনি মনে করেন, নারীর সার্বিক উন্নতি করতে হলে নারীর বর্তমান অবস্থার উন্নয়ন ঘটাতে হবে। এ জন্য নারীদের তৎপর হতে হবে।প্রশ্ন: ক. রামচন্দ্র কার পুত্র? ১প্রশ্ন: খ. ‘রামচন্দ্র স্বামীত্বের ষোলো আনা পরিচয় দিয়েছেন’ উক্তিটি বুঝিয়ে দাও। ২প্রশ্ন: গ. ডা. শামসুন্নেছা কীভাবে নারীর বর্তমান অবস্থার উন্নয়ন ঘটাতে পারেন তা লেখো। ৩প্রশ্ন: ঘ. ‘সমাজের অগ্রগতির স্বার্থে নারী জাগরণের বিকল্প নেই’—পঠিত প্রবন্ধ ও উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। ৪৩. শিল্পসত্য হচ্ছে ঐতিহাসিক ঘটনা নিয়ে তৈরি শিল্পিত সাহিত্য। লেখক এখানে ঐতিহাসিক ঘটনাকে কল্পনার আশ্রয়ে কাহিনি, ঘটনা, চরিত্র ইত্যাদি সৃষ্টি করে থাকেন। ইতিহাসে ঘটনার যে বিবরণ আমরা পড়ি ইতিহাসনির্ভর অনেক গল্পে, তা বাস্তব সত্যকেও ছাড়িয়ে যায়।প্রশ্ন: ক. তপুর সঙ্গে গল্পকথকের কোথায় দেখা হয়েছিল? ১প্রশ্ন: খ. তপু, গল্পকথক ও রাহাতের জীবনের স্বাভাবিক স্বচ্ছন্দে ছেদ পড়ল কীভাবে? ২প্রশ্ন: গ. উদ্দীপকের বক্তব্যের সঙ্গে ‘একুশের গল্প’-এর সাদৃশ্য উপস্থাপন করো? ৩প্রশ্ন: ঘ. শিল্পসত্য হিসেবে ভাষা আন্দোলনের শহীদ মেডিকেল শিক্ষার্থী ‘তপু’ চরিত্রটির মূল্যায়ন করো। ৪খ-বিভাগ: পদ্যাংশ৪. মার্কিন কবি এলেন গিনসবার্গ রচিত ও মৌসুমী ভৌমিকের গাওয়া একটি অসাধারণ গান ‘যশোর রোড’। বাংলাদেশের মুক্তিযুদ্ধবিষয়ক একটি চলচ্চিত্রে গানটি সংযোজন করা হয়েছিল। গানটি যখন বাজে তখন চলচ্চিত্রে মুক্তিযুদ্ধ চলাকালে গৃহত্যাগ, অমানবিক অত্যাচার, নির্যাতন এবং উদ্বাস্তু সমস্যা দেখানো হয়। এ দৃশ্য দেখে চোখের পানি ঠেকিয়ে রাখা দুঃসাধ্যপ্রশ্ন: ক. ‘বাংলাদেশ’ কবিতাটি কত মাত্রার অক্ষরবৃত্ত ছন্দে রচিত? ১প্রশ্ন: খ. বাংলাকে সমবায়ী সভ্যতার ভাষা বলা হয়েছে কেন? ২প্রশ্ন: গ. উদ্দীপকের সঙ্গে বাংলাদেশ কবিতার সাদৃশ্য নিরূপণ করো। ৩প্রশ্ন: ঘ. ‘বাংলাদেশ অনন্ত অক্ষত মূর্তি জাগে’—উক্তিটি বিশ্লেষণ করো। ৪৫. মশিউর মাসফেক বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তা। আকস্মিক বৈদ্যুতিক দুর্ঘটনায় তাঁর একমাত্র মেয়ে পিংকী মৃত্যুবরণ করেন। প্রায়ই কন্যার ব্যবহূত ল্যাপটপ, মোবাইল ফোন, গিটার ধরে কান্নাকাটি করেন। মাঝেমধ্যে মোবাইল ফোনটি হাতে নিয়ে একটি মিসডকলের প্রত্যাশা করেন।প্রশ্ন: ক. স্বর্গীয় সুষমা নিয়ে কার জন্ম হয়েছিল? ১প্রশ্ন: খ. বৃদ্ধ দাদু কেন রোজ কিয়ামতের প্রত্যাশা করেন? ২প্রশ্ন: গ. প্রদত্ত উদ্দীপকের সঙ্গে ‘কবর’ কবিতায় বৃদ্ধ দাদুর পুত্রবধূর পতিবিয়োগের ঘটনার সঙ্গে মিল-অমিল দেখাও। ৩প্রশ্ন: ঘ. ‘শহর বা গ্রাম যেখানেই হোক মৃত্যুর শোক চিরন্তন ও হূদয় বিদারক’—উদ্দীপক ও কবিতার আলোকে উক্তিটির যথার্থতা প্রতিপন্ন করো। ৪৬. ‘এ কি অপরূপ রূপে মা তোমায়/হেরিনু পল্লী জননীফুলে ও ফসলে কাদামাটি জলে/ঝলমল করে অবণী।’প্রশ্ন: ক. ‘আমার পূর্ববাংলা’ কবিতায় রাধার বিরহের কয়টি অবস্থার উল্লেখ করা হয়েছে? ১প্রশ্ন: খ. ‘অনেক পাতায় ঘনিষ্ঠতায় একটি প্রগাঢ় নিকুঞ্জ’—এ চরণ দ্বারা কী বোঝানো হয়েছে? ২প্রশ্ন: গ. প্রদত্ত উদ্দীপকের সঙ্গে ‘আমার পূর্ববাংলা’ কবিতার বিষয়গত সাদৃশ্য নিরূপণ করো। ৩প্রশ্ন: ঘ. ‘আমার পূর্ববাংলা’ কবিতাটি চিত্রকল্পদীপ্ত কবিতা—উক্তিটির যৌক্তিকতা প্রতিপন্ন করো। ৪গ-বিভাগ: উপন্যাস (পদ্মা নদীর মাঝি)৭. শ্রাবণী দুরন্তস্বভাবের মেয়ে। তাঁর বিয়ে হয়েছে বাপের বাড়ি থেকে কয়েক গ্রাম দূরে। স্বামীর বাড়ির অবস্থা ভালো; কিন্তু স্বামীর সঙ্গে শ্রাবণীর বনিবনা হচ্ছিল না। তাই প্রায়ই সে বাবার বাড়ি হয়ে বোনের স্বামীর বাড়িতে চলে আসত। বোনের স্বামী অরবিন্দ দরিদ্র শ্রমিক হলেও শ্রাবণীর দৃষ্টি সেদিকেই। অরবিন্দও শ্রাবণীর স্বভাবসুলভ চপলতার আকর্ষণ বোধ করে।প্রশ্ন: ক. মালা ও কপিলার বাবার নাম লেখো। ১প্রশ্ন: খ. ‘ঈশ্বর থাকেন ঐ গ্রামে ভদ্র পল্লীতে’—উক্তটির তাৎপর্য লেখো। ২প্রশ্ন: গ. প্রদত্ত উদ্দীপকের সঙ্গে কপিলা চরিত্রটির সাদৃশ্য নিরূপণ করো। ৩প্রশ্ন: ঘ. ‘প্রেমের দুর্বার আকর্ষণে উন্মনা কপিলা হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছে’—উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। ৪৮. বিশেষ অঞ্চলের মানুষের পারস্পরিক সুখ, দুঃখ, হাসি, কান্না মিশ্রিত কাহিনি উপস্থাপনে মানিক বন্দ্যোপাধ্যায় শিল্পকুশলতা দেখিয়েছেন। নিম্নবিত্ত মানুষের ভাষা সাহিত্যে প্রকাশের মাধ্যমে তাদের জীবন যাপনের প্রকৃত ছবি উপন্যাসে বাঙ্ময় হয়ে উঠেছে।প্রশ্ন: ক. চরডাঙ্গা গ্রাম কোথায়? ১প্রশ্ন: খ. আঞ্চলিক উপন্যাস বলতে কী বোঝো? ২প্রশ্ন: গ. ‘পদ্মা নদীর মাঝি’—উপন্যাসে আঞ্চলিক ভাষা প্রয়োগের তিনটি দৃষ্টান্ত উপস্থাপনা করে, তা শিষ্টচলিত রীতিতে রূপান্তর করো। ৩প্রশ্ন: ঘ. ‘পাত্র-পাত্রীর মুখে আরোপিত ভাষা, জীবনাচরণ সবকিছুর নিরিখে একটি সার্থক আঞ্চলিক উপন্যাস পদ্মা নদীর মাঝি’—উক্তিটির যৌক্তিকতা প্রতিপন্ন করো। ৪৯. আলী কেনান একজন চোরাচালান ব্যবসায়ী। তাঁর অধীনে অনেক শ্রমিক কাজ করেন। তিনি তাঁদের কষ্টের যথার্থ মজুরি প্রদান করেন। মাঝেমধ্যে তিনি তাঁদের ঘরে গিয়ে তাঁদের খোঁজখবর নেন, সামর্থ্য অনুযায়ী সাহায্যও প্রদান করেন। তিনি অনেক জমি কিনেছেন। তিনি চান সেখানে লোক বসতি গড়ে উঠুক। সবাই তাঁকে মান্য করুক।প্রশ্ন: ক. ‘পদ্মা নদীর মাঝি’—উপন্যাসের ইংরেজি অনুবাদের নাম লেখো। ১প্রশ্ন: খ. রাসু কেন ময়নাদ্বীপ থেকে পালিয়ে এসেছিল? ২প্রশ্ন: গ. প্রদত্ত আলী আকবর চরিত্রের সঙ্গে উপন্যাসের হোসেন মিয়ার চরিত্রটির তুলনা করো। ৩প্রশ্ন: ঘ. ‘হোসেন মিয়া চরিত্রটির মাধ্যমে মানিক বন্দ্যোপাধ্যায়ের সমাজতান্ত্রিক মনোভাবই প্রকাশিত হয়েছে’—উক্তিটির যৌক্তিকতা প্রতিপন্ন করো। ৪