পত্র লিখনপ্রিয় শিক্ষার্থীরা, কয়েক দিন পরই তোমরা এইচএসসি পরীক্ষায় অংশ নেবে। সংক্ষিপ্ত সময়ে নিয়ে নাও বিশেষ ও চূড়ান্ত প্রস্তুতি। আজকের আয়োজনে থাকছে পত্রলিখন। এইচএসসি পরীক্ষায় বিগত বছরগুলোতে ব্যক্তিগত পত্র, সামাজিক নিমন্ত্রণ পত্র, বৈষয়িক বা ব্যবহারিক পত্র, সংবাদপত্রে প্রকাশের জন্য পত্র ও ব্যবসায়িক পত্র লিখতে বলা হয়েছে। আমরা ধারাবাহিকভাবে প্রতিটি বিষয় থেকে একটি নমুনা পত্র প্রকাশ করব। আজ জেনে নাও আমন্ত্রণ পত্র ও চাকরির আবেদনপত্র লেখার কৌশল।# তোমার কলেজে মহান স্বাধীনতা দিবস উদ্যাপন উপলক্ষে আমন্ত্রণ পত্র রচনা করো।সুধী,আসছে ২৬ মার্চ, ২০১২, রোজ সোমবার ‘ক’ কলেজে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ‘ক’ এলাকার মাননীয় সাংসদ মহোদয়। ওই অনুষ্ঠানে আপনি/আপনারা সবান্ধব আমন্ত্রিত।বিনীত১৭ মার্চ, ২০১২ ‘ক’ কলেজেরসাংস্কৃতিক সম্পাদক‘গ’অনুষ্ঠানসূচি-সকাল ছয়টা ০১ মিনিটে: শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণসকাল ছয়টা ৩০ মিনিটে: নীরবতা পালনসকাল আটটায়: আলোচনা অনুষ্ঠানসকাল ১০টায়: সাংস্কৃতিক অনুষ্ঠানঅনুরূপভাবে শিখে রাখো:০ তোমার কলেজে বিজয় দিবস উপলক্ষে আমন্ত্রণ পত্র।০ তোমার কলেজের নবীনবরণ উদ্যাপনের বিবরণ দিয়ে বন্ধুর নিকট পত্র লেখো।# প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য একটি আবেদনপত্র রচনা করো।১৯ মার্চ, ২০১২মাননীয়মহাপরিচালকপ্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরবাংলাদেশবিষয়: ‘সহকারী শিক্ষক’ পদে নিয়োগের আবেদন।জনাব,সবিনয় নিবেদন এই যে গত ১৫ মার্চ ২০১২ তারিখে দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত ‘প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ’ বিজ্ঞপ্তি মারফত উল্লিখিত পদে নিয়োগের ব্যাপাারে অবগত হয়েছি ও উক্ত পদে নিজেকে যোগ্য মনে করে প্রার্থী হিসেবে আবেদন করছি। আমার জীবনবৃত্তান্ত ও শিক্ষাগত যোগ্যতার দালিলিক প্রমাণসহ উপস্থাপন করা হলো:১. নাম: ‘ক’২. পিতার নাম: ‘খ’৩. ঠিকানা: গ্রাম: ‘গ’, থানা: ঘ, জেলা: চ৪. জন্মতারিখ: ০৫.০২.১৯৮৪৫. জাতীয়তা: বাংলাদেশি৬. ধর্ম: ইসলাম৭. বৈবাহিক অবস্থা: অবিবাহিত৮. শিক্ষাগত যোগ্যতা ও প্রশিক্ষণ:৯. অভিজ্ঞতা: একটি বেসরকারি কিন্ডারগার্টেনে এক বছর ধরে কর্মরত।অতএব বিনীত নিবেদন, ওই পদে নিয়োগদান করে বাধিত করবেন।নিবেদক‘ক’সংযুক্তি: i) সকল সনদের সত্যায়িত অনুলিপিii) তিন কপি পাসপোর্ট আকারের ছবিiii) ব্যাংক ড্রাফট ২০০ টাকারঅনুরূপভাবে পড়ে নাও: ০ কোনো শিল্পপ্রতিষ্ঠানে সহকারী ম্যানেজার পদে নিয়োগের জন্য আবেদনপত্র।০ অফিস সহকারী পদে নিয়োগের জন্য আবেদনপত্র।