সৃজনশীল প্রশ্নোত্তর প্রশ্ন: এক তরফা দাখিলা পদ্ধতিতে কীভাবে লাভ-লোকসান নির্ণয় করা হয়?উত্তর: এক তরফা দাখিলা পদ্ধতিতে কোনো নামিক হিসাব সংরক্ষণ করা হয় না। ফলে দুই তরফা দাখিলা পদ্ধতির মতো নির্দিষ্ট হিসাব বছর শেষে ক্রয়-বিক্রয় হিসাব, লাভ-লোকসান হিসাব প্রস্তুত করার মাধ্যমে প্রতিষ্ঠানের যথাক্রমে মোট লাভ ও নিট লাভ বা ক্ষতি নির্ণয় করা সম্ভব হয় না। তবে এ পদ্ধতিতে লাভ-লোকসানের পরিমাণ নির্ণয়ের জন্য লাভ-লোকসান বিবরণী তৈরি করা হয়। হিসাবকালের প্রারম্ভিক ও সমাপনী মূলধন তুলনা করে সংশ্লিষ্ট হিসাবকালের লাভ বা লোকসান নির্ণয় করা হয়। সাধারণত প্রারম্ভিক মূলধনের তুলনায় যদি সমাপনী মূলধন বেশি হয়, তবে তা সংশ্লিষ্ট হিসাবকালের নিট লাভ নির্দেশ করে। অন্যদিকে প্রারম্ভিক মূলধনের তুলনায় সমাপনী মূলধন যদি কম হয়, তবে তা নিট লোকসান হিসেবে ধরা হয়।নিম্নে এক তরফা দাখিলা পদ্ধতিতে লাভ-লোকসান নির্ণয়ের ধাপসমূহ আলোচনা করা হলো:১) প্রথম ধাপ—প্রারম্ভিক ও সমাপনী মূলধন নির্ণয়: হিসাবকালের শুরুতে ও শেষে দুটি বৈষয়িক বিবরণী তৈরি করার মাধ্যমে প্রারম্ভিক ও সমাপনী মূলধন নির্ণয় করতে হয়। অর্থাৎ প্রারম্ভিক মূলধন = প্রারম্ভিক সম্পত্তি - প্রারম্ভিক দায়সমাপনী মূলধন = সমাপনী সম্পত্তি - সমাপনী দায়।২) দ্বিতীয় ধাপ—লাভ-লোকসান বিবরণী তৈরি: এ পর্যায়ে প্রতিষ্ঠানের লাভ-লোকসান নির্ণয়ের জন্য লাভ-লোকসান বিবরণী তৈরি করা হয়। লাভ-লোকসান বিবরণীর ডান পার্শ্বে সমাপনী মূলধন নগদ ও পণ্য উত্তোলন, উত্তোলনের সুদ, অগ্রিম খরচাবলি, বিনিয়োগ, অনাদায়ী সুদ লিখতে হয়। অন্যদিকে প্রারম্ভিক মূলধন, অতিরিক্ত মূলধন, মূলধনের সুদ, বকেয়া খরচ, অগ্রিম আয়, অনাদায়ী পাওনা সঞ্চিতি, অবচয়সমূহ, দেনাদারের বাট্টা সঞ্চিতি ও প্রাপ্য বিলের বাট্টা সঞ্চিতি, লাভ-লোকসান বিবরণীর বাম পার্শ্বে লিপিবদ্ধ করতে হয়। ডান পার্শ্বের যোগফল যদি বাম পার্শ্বের যোগফল অপেক্ষা বেশি হয়, তাহলে নিট লাভ নির্ণিত হবে। কিন্তু বাম পার্শ্বের যোগফল যদি ডান পার্শ্বের যোগফলের অপেক্ষা বেশি হয় তাহলে নিট ক্ষতি প্রকাশ পাবে।