২০১২ সালের এইচএসসি পরীক্ষার প্রস্তুতি-৭৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপসর্গ  প্রশ্ন: উপসর্গ কাকে বলে? ‘উপসর্গের অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে’ উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো।উত্তর: উপসর্গ কথাটির অর্থ উপসৃষ্টি। কতকগুলো বর্ণ বা বর্ণসমষ্টি অথবা অব্যয় পদ, যা শব্দের আগে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, সেগুলো হলো উপসর্গ। সংজ্ঞা: যেসব অব্যয়সূচক শব্দাংশ ধাতুর আগে যুক্ত হয়ে নতুন শব্দ গঠনপূর্বক নানা অর্থের সৃষ্টি করে তাকে উপসর্গ বলে। যেমন, আ+হার = আহার, বি+হার বিহার।উপসর্গগুলোর নিজস্ব অর্থ নেই এবং পৃথকভাবে ব্যবহূতও হয় না। তবে এগুলোর মাধ্যমে নতুন অর্থবোধক শব্দ তৈরি হয়, শব্দের অর্থের সম্প্রসারণ ঘটে, শব্দের অর্থের সংকোচন ঘটায়, শব্দের অর্থের পরিবর্তন ঘটায় ও অর্থের পূর্ণতা সাধন করে। উপসর্গের অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে:উপসর্গের অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে। উপসর্গগুলো হয় একটি বর্ণ অথবা দুটি বর্ণের সমষ্টি। এগুলোর অর্থ নেই। তবে ধাতুর আগে যুক্ত হয়েই এরা শব্দ গঠন করে এবং অর্থের বৈচিত্র্য সাধন করে। উপসর্গ যখন শব্দ গঠন করে, তখন গঠিত শব্দের মাধ্যমে মূল ধাতুর অর্থের পরিবর্তন, সম্প্রসারণ, সংকোচন বা অর্থের পূর্ণতা সাধন করে। যেমন, প্রতি উপসর্গযোগে গঠিত শব্দ—প্রতিকার, প্রতিরোধ, প্রতিদিন, প্রতিহার প্রতিটি ভিন্নার্থক ও স্বতন্ত্র শব্দ গঠিত হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর সংস্কৃত উপসর্গ সম্পর্কে মন্তব্য করেছেন, ‘সংস্কৃত ভাষায় কতকগুলো টুকরো শব্দ আছে, যেগুলোর স্বতন্ত্র কাজ নেই, তারা বাক্যের লাইন বদলিয়ে দেয়। রেলের রাস্তায় যেমন সিগন্যাল, ভিন্ন দিকে ভিন্ন রঙের আলোয় তাদের ভিন্ন রকমের সংকেত, সংস্কৃত ব্যাকরণের উপসর্গগুলো শব্দের মাথায় চড়া সেই রকম সিগন্যাল। কোনোটাতে আছে নিষেধ, কোনোটা দেখায় এগোনোর পথ, কোনোটা বাইরের পথ, কোনোটা নিচের দিকে, কোনোটা ওপরের দিকে, কোনোটা চারদিকে, কোনোটা ডাকে ফিরে আসতে।’ বাংলা উপসর্গের ব্যবহার পর্যালোচনা করলে দেখা যায় উপসর্গগুলোর নির্দিষ্ট কোনো অর্থ করা যায় না, কিন্তু শব্দের আগে যুক্ত হয়ে এগুলো শব্দের অর্থের সংকোচন, প্রসারণ ও পরিবর্তন করে থাকে। কিছু উদাহরণ দেওয়া যাক:অ ও আ দুটি বাংলা উপসর্গ। এগুলোর কোনো অর্থ নেই। অ ও আ উপসর্গযোগে গঠিত শব্দগুলো পর্যালোচনা করা যাক। অ উপসর্গযোগে গঠিত শব্দ আ উপসর্গযোগে গঠিত শব্দ অদেখা আকাল অকাজ আগাছা অচিন আলুনি অজানা আকাঁড়াউদাহরণগুলো পর্যালোচনা করলে এটাই প্রতীয়মান হয় যে উপসর্গগুলোর নিজস্ব অর্থ নেই। কিন্তু শব্দের আগে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে ও শব্দের অর্থের পরিবর্তন ঘটায় অর্থাৎ উপসর্গের অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে। নিচের উপসর্গগুলো দিয়ে তিনটি করে শব্দ গঠন করো:প্র, পরা, প্রতি, অভি, উপ, উৎ, আন, আব, সু, পাতি, কদ, ভর, রাম, বদ, ফি, বে, খাস, লা, হেড।উত্তর: প্রদত্ত উপসগর্ — গঠিত শব্দপ্র — প্রকার, প্রভাব, প্রণামপরা — পরাজয়, পরাভব, পরামর্শপ্রতি — প্রতিকার, প্রতিরোধ, প্রতিদিনঅভি — অভিষেক, অভিযোগ, অভিনয়উপ — উপকার, উপলক্ষ, উপজেলাউৎ — উৎসর্গ, উৎপত্তি, উৎকর্ষআন — আনকোরা, আনমনা, আনচানআব — আবছায়া, আবডাল, আবদারসু — সুনাম, সুসান, সুখবরপাতি — পাতিহাঁস, পাতিলেবু, পাতিকাককদ — কদাকার, কদর্য, কদবেলভর — ভরদিন, ভরসন্ধ্যা, ভরদুপুর,রাম — রামছাগল, রামগরুড়, রামদাবদ — বদরাগী, বদমাস, বজ্জাত, বদনামফি — ফিবছর, ফিহপ্তা, ফিমাসবে — বেয়াদবি, বেসামাল, বেপরোয়াখাস — খাসমহল, খাসকামরা, খাসদখললা — লাজওয়াব, লাপাত্তা, লাওয়ারিশহেড — হেড অফিস, হেডমাস্টার, হেডমিস্ত্রি।