২০১২ সালের এইচএসসি পরীক্ষার প্রস্তুতি-৭৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপসর্গপ্রশ্ন: বাংলা একাডেমী প্রবর্তিত ছয়টি বানানের নিয়ম লেখো।উত্তর: বাংলা একাডেমী ১৯৯২ সালের ডিসেম্বর মাসে বাংলা বানানকে নিয়মিত, অভিন্ন ও প্রমিত করার লক্ষ্যে একটি নিয়ম দাঁড় করিয়েছে। বাংলা একাডেমী তার সব কাজে, বই ও পত্রপত্রিকায় এই বানান ব্যবহার করবে, ভাষা ও সাহিত্যের জাতীয় প্রতিষ্ঠানরূপে বাংলা একাডেমী সংশ্লিষ্ট সবাইকে এই বানান ব্যবহারের সুপারিশ ও অনুরোধ করেছে।বাংলা একাডেমী বানান নিয়মগুলোর ছয়টি নিচে উল্লিখিত হলো। তৎসম শব্দের ক্ষেত্রে প্রযোজ্য নিয়মসমূহ:বাংলা ভাষায় ব্যবহূত অবিকৃত সংস্কৃত শব্দের বানান অপরিবর্তিত থাকবে। কারণ এসব শব্দের বানান, ব্যাকরণগত প্রকরণ ও পদ্ধতি নির্দিষ্ট রয়েছে। যেসব তৎসম শব্দ ই ঈ বা উ ঊ উভয় শুদ্ধ সে সব শব্দে কেবলমাত্র ই বা উ এবং তার কার চিহ্ন ‘’ি ‘ু’ ব্যবহূত হবে। যেমন: কিংবদন্তি, চিৎকার, ধমনি, পদবি, সূচিপত্র। ক, খ, গ, ঘ পরে থাকলে পদের অন্তস্থিত ম স্থানে ‘ং’ লেখা যাবে। যেমন: অহংকার, ভয়ংকর, হূদয়ঙ্গম। বিকল্পে ঙ লেখা যাবে। তবে ‘ক্ষ’ এর পূর্বে সর্বত্র ‘ঙ’ লিখতে হবে। যেমন: আকাঙ্ক্ষা।অ-তৎসম অর্থাৎ তদ্ভব, দেশি, বিদেশি, মিশ্র শব্দের ক্ষেত্রে প্রযোজ্য নিয়ম:ই, ঈ, উ, ঊ: সব অ-তৎসম অর্থাৎ তদ্ভব, দেশি, বিদেশি মিশ্র শব্দে কেবল ই এবং উ এবং এদের কার চিহ্ন ুি ব্যবহূত হয়। এমনকি স্ত্রীবাচক ও জাতিবাচক শব্দের ক্ষেত্রেও এ নিয়ম প্রযোজ্য হবে। যেমন: গাড়ি, চুরি, জার্মানি, হিন্দি, ফিরিঙ্গি।‘আলি’ প্রত্যয়যুক্ত শব্দে ই-কার হবে। যেমন: খেয়ালি, হেয়ালি, বর্ণালি, মিতালি। ং, ঙ! তদ্ভব, দেশি, বিদেশি, মিশ্র শব্দের বানানের ক্ষেত্রে প্রত্যয় ও বিভক্তিহীন শব্দের শেষে সাধারণভাবে অনুদ্বার (ং) ব্যবহূত হবে। যেমন: রং, সং, পালং। তবে শব্দে অব্যয় বা বিভক্তি যুক্ত হলে কিংবা পদের মধ্যে বা শেষে স্বরচিহ্ন থাকলে ঙ হবে। যেমন: বাঙালি, ভাঙা, রঙের। বাংলা ও বাংলাদেশ শব্দদ্বয় ‘ং’ দিয়ে লিখতে হবে। নিচের শব্দগুলোকে শুদ্ধ করে লেখো:প্রদত্ত শব্দ—শুদ্ধ শব্দ প্রদত্ত শব্দ—শুদ্ধশব্দমূমূর্ষ—মুমূর্ষু সধর্মচুত—স্বধর্মচ্যুতসৌজন্যতা—সৌজন্য নিশিথিনী—নিশীথিনীবিভিসিকা—বিভীষিকা সমুজ্জল—সমুজ্জ্বল উপরোক্ত—উপরিউক্ত নিরিহ—নিরীহ মুর্হুমুর্হু—মুহুর্মুহু বুদ্ধিজীবি—বুদ্ধিজীবী শুশ্রুষা—শুশ্রূষা মন্ত্রীসভা—মন্ত্রিসভা সুচীষ্মিতা—সুচিস্মিতা দুর্বিসহ—দুর্বিষহশিরোপীড়া—শিরঃপীড়া পুরষ্কার—পুরস্কারবাল্মিকি—বাল্মীকি ব্যাতীত—ব্যতীতলজ্জাস্কর—লজ্জাকর গীতাঞ্জলী—গীতাঞ্জলিকৃষিজীবি—কৃষিজীবী আকাংখা-আকাঙ্ক্ষাইতিপূর্বে—ইতঃপূর্বে ঊন্মেষ—উন্মেষ অপরাহ্ন—অপরাহ্ন শান্ত্বনা—সান্ত্বনা উচ্ছাস—উচ্ছ্বাস কার্য্যালয়—কার্যালয় ভৌগলিক—ভৌগোলিক সমীচিন—সমীচীন স্টেডিয়াম—স্টেডিয়াম কিম্বদন্তী—কিংবদন্তিউজ্জল—উজ্জ্বল শমিরণ—সমীরণইতিমধ্যে—ইতোমধ্যে অত্যান্ত—অত্যন্ত