২০১২ সালের এইচএসসি পরীক্ষার প্রস্তুতি-৮০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হৈমন্তীগ্রামের অতিসাধারণ মেয়ে তাসলিমা পড়াশোনা করেনি। তার গায়ের রং কালো। বেঁটে ও একটু মোটাসোটা তাসলিমা শান্ত স্বভাবের। রিকশাচালক স্বামী বাবরের নানা অত্যাচারের প্রতিবাদ করার সামর্থ্য তার নেই। শুধু নীরবে চোখের পানি ফেলে আর স্রষ্টার কাছে মৃত্যুকামনা করে। বাবর তাকে একদিন খুব মারধর করলে রক্তবমি করে সে মারা যায়। অত্যাচারী বাবরের এতে কোনো ভাবান্তর হয়নি। সে আরেকটা বিয়ে করে এবং নতুন বউয়ের ওপরও চলতে থাকে তার বিকৃত মানসিকতার অত্যাচার।ক. ‘হৈমন্তী’ গল্পে হিমালয়ের মিতা কে? খ. ‘হৈমন্তী’ গল্পের অপু ‘দ্বিতীয় সীতা বিসর্জনের কাহিনি’ কথাটি দ্বারা কী বোঝাতে চেয়েছেন?গ. উদ্দীপকের তাসলিমার চরিত্রের সঙ্গে হৈমন্তীর চারিত্রিক অবস্থা আলোচনা করো।ঘ. ‘উদ্দীপকের বাবর এবং অপু কী একই সূত্রে গাথা’—বিশ্লেষণ করো।উত্তর: ক. ‘হৈমন্তী’ গল্পে হিমালয়ের মিতা হলেন হৈমন্তীর পিতা গৌরিশংকর বাবু।উত্তর: খ. অপু তার প্রাণপ্রিয় স্ত্রী হৈমন্তীর জীবনের করুণ পরিণতির বর্ণনা প্রসঙ্গে হৈমন্তীর মৃত্যুকে দ্বিতীয় সীতা বিসর্জনের সঙ্গে তুলনা করেছেন। অযোধ্যার রাজা রামচন্দ্র প্রজাদের মনোরঞ্জনের জন্য প্রেম, ভালোবাসা সবকিছুকে অবদমিত করে নিষ্কলুষ স্ত্রী সীতাকে বিসর্জন দিয়েছিল। অপু হূদয়ের সব মাধুরী মিশিয়ে হৈমন্তীকে ভালোবাসলেও বহু যুগের সংস্কারাচ্ছন্ন হিন্দু সমাজের পণপ্রথা, নিষ্ঠুর নির্যাতন আর রক্তচক্ষুর শাসানি থেকে সে হৈমকে রক্ষা করতে পারেনি। হৈমন্তীর করুণ পরিণতির অসহায় দর্শক অপুর নিজেকে সীতা বিসর্জনের বেলায় অসহায় রামের মতো সমানভাবে দায়ী মনে হয়। সে জন্যই তার কাছে হৈমন্তীর করুণ পরিণতি যেন দ্বিতীয় সীতা বিসর্জন।উত্তর: গ. চারিত্রিক বৈশিষ্ট্য থেকে ‘হৈমন্তী ও উদ্দীপকের তাসলিমা যেন একে অপরের প্রতিচ্ছবি। হৈমন্তী সুন্দরী, সুশিক্ষিতা, রুচিসম্পন্না। তবে তৎকালীন সমাজ বিচারে তার বিয়ের বয়স অতিক্রান্ত। সে বেড়ে উঠেছে পাহাড়ি এলাকায়। পাহাড়িয়া প্রকৃতি ও হৈমন্তী তাই অবিচ্ছেদ্য। স্বার্থান্বেষী সমাজব্যবস্থার কপটাচার, অন্যায়, অত্যাচার এবং চারিত্রিক অসংগতি সম্পর্কে সে সম্পূর্ণ অপরিচিত। তার অন্তরজুড়ে ছিল অপুর প্রতি অকৃত্রিম ভালোবাসা। সে ছিল পুরোদস্তুর সর্বংসহা। তাই শ্বশুরের যমপুরীতে সে কান পেতে শুনেছে হাজারও গঞ্জনা, তবুও বিদ্রোহ করেনি। উদ্দীপকের তাসলিমাও তা-ই। স্বামীর নির্মম নির্যাতনেও প্রতিবাদ করেনি।শুধু ছিল অশ্রুনীড়ে বুক ভাসানো স্রষ্টার কাছে মৃত্যুকামনা। চারিত্রিক দৃঢ়তার কারণে সম্পত্তি বিক্রি করে বাবা টাকা দিতে চাইলেও হৈম বাধা দিয়েছে। কিন্তু তাসলিমার বাবার সে সামর্থ্য ছিল না। রিকশাচালক বাবার পক্ষে তো অর্থ জোগান দেওয়া সম্ভব ছিল না। অবশেষে স্বামীর নির্মম অত্যাচারে রক্তবমি করে মারা যায় সে। উত্তর: ঘ. ‘হৈমন্তী’ গল্পের অপু এবং উদ্দীপকের বাবর একই সূত্রে গাথা নয়। হৈমন্তী গল্পে অপু হৈমন্তীর প্রতি ছিল যথেষ্ট উদার। প্রচণ্ড ভালোবাসা ছিল তার মধ্যে। সব সময় অপু হৈমন্তীকে সঙ্গে পেয়েছে। কিন্তু সমাজ-বাস্তবতার কারণে শেষ পর্যন্ত সে হৈমন্তীকে রক্ষা করতে পারেনি।অপরপক্ষে বাবর কখনো তাসলিমাকে ভালোবাসেনি এবং যৌতুকের জন্য প্রতিনিয়ত তাকে অত্যাচার করেছে। রিকশাচালক বাবর তাসলিমাকে অত্যাচার করেছে কিন্তু সে কোনো প্রতিবাদ করতে পারেনি। শুধু নীরবে চোখের জল ফেলেছে। একদিন প্রচণ্ড অসুস্থ হয়ে রক্তবমি করে মারা যায় তাসলিমা। অন্যদিকে শিক্ষিত, ভদ্র, মার্জিত ও রুচিসম্পন্ন অপু প্রতিনিয়ত হৈমন্তীর প্রতি প্রচণ্ড ভালোবাসা ও সহমর্মিতা দেখিয়েছে কিন্তু সবকিছু তার অনুকূলে ছিল না। অপুকে যতটা সমর্থন করা যায়, বাবরকে মোটেও সমর্থন করা যায় না। একজন নারীর গায়ে হাত তোলা এবং আঘাতে আঘাতে মৃত্যুর মুখে পতিত করে বাবর যে নৃশংসতার পরিচয় দিয়েছে, তা এককথায় চরম বর্বরতা। কিন্তু অপু এসব কাজ থেকে বিরত ছিল। নানা কারণে সে হৈমন্তীকে রক্ষা করতে পারেনি। অধ্যয়নরত, বাবানির্ভরশীল একজন ছাত্রের পক্ষে এটা সম্ভব ছিল না।পরিশেষে বলা যায়, ‘উদ্দীপকের বাবর এবং হৈমন্তী গল্পের অপু একই সূত্রে গাথা নয়।’