সৃজনশীল প্রশ্নোত্তরযৌবনের গানচাব না পশ্চাতে মোরা, মানিব না বন্ধন—কন্দনহেরিব না দিকগনিব না দিনক্ষণ, করিব না বিতর্ক বিচারউদ্দাম পথিক।মুহূর্ত করিব পান মৃত্যুর ফেনিল উন্মত্ততাউপকণ্ঠে ভারক্ষীণ শীর্ণ জীবনের শত লক্ষ ধিকৃত লাঞ্ছনাপ্রশ্ন: ক. রুশ বিপ্লবের সংগঠক কে?প্রশ্ন: খ. ‘যৌবনের উর্দির নিচে বার্ধক্যের কঙ্কালমূর্তি’ বলতে কী বোঝানো হয়েছে?প্রশ্ন: গ. উদ্দীপকের প্রথম দুই চরণে ‘যৌবনের গান’ প্রবন্ধের কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।প্রশ্ন: ঘ. উদ্দীপকের কবিতাংশটি ‘যৌবনের গান’ প্রবন্ধের লেখকের প্রত্যাশাকে ছুঁয়ে গেছে—বিশ্লেষণ করো।উত্তর: ক. রুশ বিপ্লবের সংগঠক হলেন ভ্লাদিমির ইলিচ উলিয়ানোফ ওরফে লেনিন।উত্তর: খ. উক্তিটির মাধ্যমে লেখক আমাদের সমাজের সেই সব যুবকের কথা বুঝিয়েছেন, যারা বয়সে তরুণ হলেও মানসিক দিক থেকে, চিন্তা-চেতনায় বৃদ্ধ হয়েছে। অর্থাৎ বয়সে নবীন হলেও যে হূদয় চঞ্চল নয়, মিথ্যা, মৃত্যু ও জরাজীর্ণকে যে আঁকড়ে থাকে, যে বয়সে যুবা হলেও প্রকৃতপক্ষে সে বৃদ্ধ এবং স্থবির। কারণ, তরুণ নামের জয়মুকুট শুধু তার, যার শক্তি অপরিমেয়, গতিবেগ ঝঞ্ঝার মতো, বিপুল যার আশা, ক্লান্তিহীন যার উৎসাহ, বিরাটাকার ঔদার্য, অফুরন্ত যার প্রাণ, অটল যার সাধনা, মৃত্যু যার মুঠিতলে। কিন্তু লেখক বহু যুবককে দেখেছেন, যাদের মধ্যে তারুণ্যের এসব ধর্ম তো নেই-ই বরং তাদের যৌবনের উর্দির নিচে রয়েছে বার্ধক্যের কঙ্কালমূর্তি।উত্তর: গ. তারুণ্যের পূজারি কাজী নজরুল ইসলামের ‘যৌবনের গান’ প্রবন্ধে আলোচিত যৌবনের দুরন্ত উদ্দীপনা ও গতিশীলতার দিকটি উদ্দীপকের প্রথম দুই চরণে ফুটে উঠেছে।যৌবন হচ্ছে অফুরন্ত প্রাণশক্তির আধার। যৌবনের এ অফুরন্ত প্রাণশক্তি মানুষের জীবনকে করে গতিশীল ও প্রত্যাশাময়। এ জন্য ‘যৌবনের গান’ প্রবন্ধে কবি দুরন্ত দুর্বার যৌবনের প্রশস্তি সংগীত রচনা করেছেন। তিনি দেখিয়েছেন কীভাবে দুর্বার উদ্দীপনা, ক্লান্তিহীন উদ্যম, অপরিসীম ঔদার্য, অফুরন্ত প্রাণচঞ্চলতা ও অটল সাধনার প্রতীক যৌবন মৃত্যুকে তুচ্ছ করে এগিয়ে যায় মানবাত্মার সত্য শাশ্বত পথে। মুক্তির পথে যৌবনের এ দুরন্ত অগ্রযাত্রাই যেন কাব্যরূপ পেয়েছে উদ্দীপকের প্রথম দুই চরণে।উদ্দীপকের প্রথম দুই চরণে সকল বন্ধন-ক্রন্দনকে জয় করে এবং সব বাধা-বিপত্তিকে পিছু ফেলে সামনে এগিয়ে যাওয়ার দীপ্ত শপথ উচ্চারিত হয়েছে। এ শপথকে বাস্তবায়ন করাই যৌবনের লক্ষ্য। এ লক্ষ্যকে সামনে রেখেই যৌবনের অগ্নিমন্ত্রে দীক্ষিতরা সমাজ প্রগতি ও নতুন সম্ভাবনাময় মুক্ত জীবনের পথে অবিরাম ছুটে চলে। হাসিমুখে তারা মৃত্যুকে আলিঙ্গন করে নেয় নির্যাতিত ও দুর্গত মানুষের দিকে বাড়িয়ে দেয় সহযোগিতার হাত। এ ক্ষেত্রে কোনো বাধাই যৌবনের দুরন্ত গতিকে রোধ করতে পারে না। যৌবনের দুরন্ত গতির এ ধর্মটিই উদ্দীপকের প্রথম দুই চরণের সঙ্গে ‘যৌবনের গান’ প্রবন্ধের সেতুবন্ধন রচনা করেছে।উত্তর: ঘ. তারুণ্যের পূজারি কাজী নজরুল ইসলাম ‘যৌবনের গান’ প্রবন্ধে যৌবনের প্রশস্তি গেয়েছেন। তার যেন কাব্যরূপ পেয়েছে উদ্দীপকটিতে। যৌবন অফুরন্ত প্রাণশক্তির আধার। যুগে যুগে নানা বাধা-বিপত্তিকে অতিক্রম করে যৌবন ধর্মে দীক্ষিত তরুণেরা অরুণের মতোই আলোকিত করে বিশ্বমানবাত্মার মুক্তির পথকে। তাই কাজী নজরুল ইসলাম জবাকুসুমসংকাশ তরুণ অরুণকে বারে বারে সালাম করেছেন, শ্রদ্ধা নিবেদন করেছেন। শুধু তা-ই নয়, তিনি যৌবনের জয়গান করতে গিয়ে যৌবনের পূজারি তরুণদের প্রতি তার প্রত্যাশাও ব্যক্ত করেছেন। তার প্রত্যাশা, পদ্মফুলের মতো তরুণেরা শতদলে বিকশিত হয়ে একই লক্ষ্যে এগিয়ে যাবে। কোনো বাধা-বন্ধনই তাদের চলার গতিকে থামাতে পারবে না। তারা মৃত্যুকে জয় করে আর্তের সেবায় এবং নির্যাতিত মানুষের কল্যাণে নিজেদের নিয়োজিত রাখবে। কবির এ প্রত্যাশা উদ্দীপকের কবিতাংশে দীপ্ত কণ্ঠে উচ্চারিত হয়েছে। উদ্দীপকের কবিতাংশে যৌবনমন্ত্রে দীক্ষিত উদ্দাম পথিক সকল বন্ধন ক্রন্দনকে উপেক্ষা করে সামনে এগিয়ে চলেছে। মৃত্যুর ফেনিল উন্মত্ততা সাদরে গ্রহণ করতে সদা প্রস্তুত। তার একটাই লক্ষ্য শীর্ণ-ক্ষীণ জীবনের লাঞ্ছনার অবসান ঘটিয়ে মানবাত্মার মুক্তির সূর্য ছিনিয়ে আনা।‘যৌবনের গান’ প্রবন্ধে লেখক যৌবনের সৈনিক তরুণদের প্রতি মানবাত্মার মুক্তির জন্য ধর্ম, সমাজ, দেশ, কাল ভুলে এগিয়ে যাওয়ার জন্য এ প্রত্যাশা করেছেন। তাই বলা যায়, উদ্দীপকের কবিতাংশ ‘যৌবনের গান’ প্রবন্ধের লেখকের প্রত্যাশাকে ছুঁয়ে গেছে।