২০১২ সালের এসএসসি পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা ১ম পত্র (বহুনির্বাচনী) \ পূর্ণমান-৬০(প্রত্যেক অংশ থেকে কমপক্ষে একটি করে মোট ছয়টি প্রশ্নের উত্তর দিতে হবে।) ক অংশ—গদ্য ১. অর্নি ও প্রাপ্তি দুই বান্ধবী। অর্নির ইচ্ছা, পড়াশোনা শেষ করে বাবার ব্যবসা দেখাশোনা করবে। এ জন্য প্রচুর বই পড়ার প্রতি আগ্রহ কম। কোনোভাবে পরীক্ষা পাস করতে পারলেই হলো। কিন্তু প্রাপ্তির ইচ্ছা, ব্যারিস্টার হওয়ার। এ জন্য রাত-দিন পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে। ভালো ফলাফলের পাশাপাশি যথেষ্ট জ্ঞানার্জনের জন্য তার লেখাপড়ার অবসর নেই।ক. ‘বই পড়া’ প্রবন্ধের উৎস কী? ১খ. প্রাবন্ধিক ‘বই পড়া’ প্রবন্ধে অন্তর্নিহিত প্রচ্ছন্ন শক্তি বলতে কী বুঝিয়েছেন? ২গ. ‘বই পড়া’ প্রবন্ধে অর্নির মতো শিক্ষার্থীর ব্যাপারে লেখক কী মনোভাব পোষণ করেন—ব্যাখ্যা করো। ৩ঘ. প্রাপ্তির স্বেচ্ছায় বইপড়ার আগ্রহের ব্যাপারটি লেখক কোন দৃষ্টিভঙ্গিতে দেখেন, ‘বই পড়া’ প্রবন্ধের আলোকে বিশ্লেষণ করো। ৪২. সত্যের সাধনায় সাধক ইসরাফিল সারা জীবন অতিবাহিত করেছেন পরের কল্যাণে। বৈষয়িক কোনো মোহ তাঁকে আচ্ছন্ন করতে পারেনি। সকলের কাছে শ্রদ্ধা-ভালোবাসা আর সত্য-সাধক হিসেবে পরিচিত। মৃত্যুর এক শ বছর পরও তাঁর কথা কেউ ভুলতে পারেনি। পক্ষান্তরে, ইমরুল সাহেব বিশাল সম্পত্তির অধিকারী ছিলেন। বাড়ি, গাড়ি, কলকারখানা—সবকিছুর একচ্ছত্র অধিপতি। মৃত্যুর পর পরই কেউ তাঁকে আর স্মরণ করে না।ক. ‘দুই মুসাফির’ গল্পে উল্লিখিত দ্বিতীয় মুসাফিরের নাম কী? ১খ. লালনের কোন বৈশিষ্ট্য তাঁকে বাউল প্রতীয়মান করেছে? ব্যাখ্যা করো। ৩গ. উদ্দীপকের ইসরাফিলের সঙ্গে ‘দুই মুসাফির’ গল্পের কোন চরিত্রের মিল আছে? আলোচনা করো। ৩ঘ. ‘ইমরুল সাহেব আর সোবহান জোয়ার্দার একই সূত্রে গাঁথা’—মন্তব্যটি বিশ্লেষণ করো। ৪৩. এ বয়স জেনো ভীরু, কাপুরুষ নয়পথ চলতে এ বয়স যায় না থেমেএ বয়সে তাই নেই কোনো সংশয়—এ দেশের বুকে আঠারো আসুক নেমে।ক. ‘তোমাদের মুক্তি ঐ সামনে’—কার উক্তি? ১খ. ‘তবে চালাও খঞ্জর’—কে এবং কেন এ কথাটি বলেছে? বুঝিয়ে দাও। ২গ. উদ্দীপকের সঙ্গে ‘দুরন্ত পথিক’-এর কী মিল পাওয়া যায়? আলোচনা করো। ৩ঘ. উদ্দীপকটি ‘দুরন্ত পথিক’-এর পূর্ণ ভাব ধারণ করে কি? বিশ্লেষণ করো। ৪ খ অংশ—কবিতা ৪. কোথায় স্বর্গ? কোথায় নরক? কে বলে তা বহুদূর?মানুষেরই মাঝে স্বর্গ-নরক, মানুষেতেই সুরাসুর।রিপুর তাড়নে যখনি মোদের বিবেক পায় গো লয়,আত্মগ্লানির নরক অনলে তখনি পুড়িতে হয়।প্রীতি ও প্রেমের পুণ্য বাঁধনে যবে মিলি পরস্পরেস্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদেরই কুঁড়েঘরে।ক. ‘ভাতি’ শব্দের অর্থ কী? ১খ. কবি কেন নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে বারণ করেছেন? ২গ. উদ্দীপকের সঙ্গে ‘পরার্থে’ কবিতার কী মিল আছে? আলোচনা করো? ৩ঘ. ‘উদ্দীপকটি “পরার্থে” কবিতার সম্পূর্ণ ভাব ধারণ করেনি’—মন্তব্যটি বিশ্লেষণ করো। ৪৫. অদ্ভুত আঁধার এক এসেছে এ পৃথিবীতে আজযারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারাযাদের হূদয়ে কোনো প্রেম নেই-প্রীতি নেইকরুণার আলোড়ন নেইপৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া,যাদের গভীর আস্থা আছে আজো মানুষের প্রতি,এখনো যাদের কাছে স্বাভাবিক বলে মনে হয়মহৎ সত্য বা রীতি, কিংবা শিল্প অথবা সাধনাশকুন ও শেয়ালের খাদ্য আজ তাদের হূদয়।ক. ‘নান্দী’ শব্দের অর্থ কী? ১খ. ‘করুণাবশে ন্যায়ের অপমান করেননি’— ব্যাখ্যা করো। ২গ. উদ্দীপকটিতে ‘উমর ফারুক’ কবিতার কী মিল খুঁজে পাওয়া যায়? ব্যাখ্যা করো। ৩ঘ. ‘উদ্দীপক ও উমর ফারুক (রা.) যেন দুটি বিপরীত মেরু’—মন্তব্যটি বিশ্লেষণ করো। ৪৬. যাত্রা তব শুরু হোক হে নবীন, কর হানি দ্বারেনব যুগ ডাকিছে তোমারেতোমার উত্থান মাগি, ভবিষ্যৎ রহে প্রতীক্ষায়রুদ্ধ বাতায়ন পাশে শঙ্কিত আলোক শিহরায়।সুপ্তি ত্যাজি বরি লও তারে, লুপ্ত হোক অপমান,দেখা দিক শাশ্বত কল্যাণ।ক. সুফিয়া কামাল কোন অভিধায় অভিষিক্ত? ১খ. ‘সেই তো জীবন’—এখানে কোন জীবনের কথা বলা হয়েছে এবং কেন? ২গ. উদ্দীপকটি ‘অভিযাত্রিক’ কবিতার কোন দিকটি ইঙ্গিত করে? আলোচনা করো। ৩ঘ. ‘শাশ্বত কল্যাণের জন্য প্রয়োজন সত্যিকারের অভিযাত্রিক’—মন্তব্যটি বিশ্লেষণ করো। ৪ গ অংশ—সহপাঠ ৭. চঞ্চল কিশোরী হোমায়রার বন্ধন ভালো লাগে না। তবু বৃদ্ধ স্বামী ও সতিনের সংসারে তার ঠাঁই হলো। হঠাৎ স্বামীর মৃত্যুতে কিশোরী হোমায়রা যেন পূর্ণ নারীতে পরিণত হলো। স্বামীগৃহে শত নির্যাতন, শত অবহেলায় জীবন কাটিয়েছে; স্বামীর মৃত্যুর পর সেখানে আর ঠাঁই হলো না। দরিদ্র পিতার সংসারে তার আশ্রয় হলো।ক. ‘হাজার বছর ধরে’ উপন্যাসটি কত সালে প্রকাশিত হয়? ১খ. ছমিরণ বিবির আত্মহননের কারণ ব্যাখ্যা করো। ২গ. হোমায়রার সঙ্গে ‘হাজার বছর ধরে’ উপন্যাসের কোন চরিত্রের মিল খুঁজে পাওয়া যায়? আলোচনা করো। ৩ঘ. ‘হোমায়রার জীবনের করুণ পরিণতি গ্রামের হাজার নারীর পরিণতির উদাহরণ’—‘হাজার বছর ধরে’ উপন্যাস অবলম্বনে আলোচনা করো। ৪৮. ’৭১-এ লেখা এক মুক্তিযোদ্ধার চিঠি: হারুন মামা,আমাদের সবার জন্য দোয়া করো। কী লিখব, বুঝতে পারছি না। কত কী নিয়ে লেখার আছে। নৃশংসতার যত কাহিনী তুমি শুনেছ, ভয়াবহ ধ্বংসের যত ছবি তুমি দেখেছ, জানবে, তার সবই সত্য। ওরা আমাদের নির্মমভাবে ক্ষত-বিক্ষত করছে, ইতিহাসে যার তুলনা নেই। জানি না আবার কখন লিখতে পারব। এখনকার মতো বিদায়। ভালোবাসা ও শ্রদ্ধাসহ—ইতি হিমুক. ‘কবর’ নাটকের শেষ সংলাপটি কার? ১খ. ‘সরকারই মা-বাপ’—উক্তিটি ব্যাখ্যা করো? ২গ. উদ্দীপকের হিমু ‘কবর’ নাটকের কোন চরিত্রের প্রতিচ্ছবি? আলোচনা করো? ৩ঘ. ‘১৯৭১-এর মুক্তিযুদ্ধ ১৯৫২-এর ভাষা আন্দোলনের ফসল’—উদ্দীপক ও ‘কবর’ নাটক অবলম্বনে বিশ্লেষণ করো। ৪৯. করিম সাহেব পদার্থ বিজ্ঞানে এমএসসি। কিন্তু বিজ্ঞান-মনস্কতা একেবারেই নেই তার মধ্যে। এখনো সে অফিসে যাওয়ার সময় দরজায় হোঁচট খেলে একটু বসে জল খেয়ে যাত্রা আরম্ভ করে; জোড়া শালিক দেখলে আনন্দিত হয়; খেতে বসে বিষম খেলে ভাবে, কোনো প্রিয়জন হয়তো স্মরণ করছে ওকে। ওর বন্ধু স্কুলশিক্ষক মাঝেমধ্যেই বকা দিয়ে বলে, ‘তোদের মতো লোকদের কারণেই দেশ আজও পিছিয়ে আছে।’ক. জহির রায়হানের পূর্ণ নাম কী? ১খ. ‘সখিনাকে ভূতে পাওয়া’ বলতে কী বোঝানো হয়েছে? ২গ. করিম সাহেবের প্রবণতার সঙ্গে ‘হাজার বছর ধরে’ উপন্যাসের যে বৈশিষ্ট্যের মিল আছে, তা তুলে ধরো। ৩ঘ. উদ্দীপকটি ‘হাজার বছর ধরে’ উপন্যাসের একটি বিশেষ দিককে তুলে ধরেছে—যুক্তিসহ আলোচনা করো।