২০১২ সালের এসএসসি পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় শিক্ষার্থীরা, আজ সাধারণ বিজ্ঞান বিষয়ের ১০ নম্বর অধ্যায় ‘উদ্ভিদ শারীরতত্ত্ব’ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। প্রশ্ন: ক. উদ্ভিদের পুষ্টি কাকে বলে?প্রশ্ন: খ. পরপরাগায়ন বলতে কী বোঝায়?প্রশ্ন: গ. ফুলের স্ত্রীকেশর অংশটি ব্যবহার করে একটি আদর্শ ফুলের চিহ্নিত চিত্র অঙ্কন করো।প্রশ্ন: ঘ. উদ্ভিদের বংশবিস্তারে ফুলের স্ত্রীকেশর অংশটির গুরুত্ব বিশ্লেষণ করো।উত্তর: ক. জীবনধারণ ও বংশবৃদ্ধির জন্য উদ্ভিদ পরিবেশ থেকে বেশ কিছু খনিজ লবণ আহরণ করে দেহের ক্ষয়পূরণ ও বৃদ্ধিসাধন করে। একেই বলা হয় উদ্ভিদের পুষ্টি।উত্তর: খ. একটি ফুলের পরাগরেণু একই প্রজাতির অন্য একটি গাছের ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়াকে পরপরাগায়ন বলে। পরপরাগায়নের ফলে সৃষ্ট উদ্ভিদে প্রকরণ দেখা যায়, যা উদ্ভিদকে পরিবর্তনশীল পরিবেশে খাপ খাওয়াতে সহায়তা করে।উত্তর: গ. ফুলের স্ত্রীকেশর অংশটি ব্যবহার করে একটি আদর্শ ফুলের চিত্র এবং এর বিভিন্ন অংশ অঙ্কন করা হলো।উত্তর: ঘ. উদ্ভিদের বংশবিস্তারে স্ত্রীকেশর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। পুংকেশর থেকে পুংজনন কোষ এবং স্ত্রীকেশর থেকে স্ত্রীজনন কোষ তৈরি হয়। পুংজনন কোষ ও স্ত্রীজনন কোষের মিলনকে নিষেক বলে। নিষেকের সময় গর্ভমুণ্ডে স্থানান্তরিত পরাগরেণু থেকে পরাগনালি বের হয়ে তা গর্ভদণ্ড হয়ে গর্ভাশয়ের ডিম্বকে পৌঁছে। পুংজনন কোষ ও স্ত্রীজনন কোষ উভয়ের ক্রোমোসোমের সংখ্যা হ্যাপ্লয়েড অর্থাৎ দেহকোষের ক্রোমোসোম সংখ্যার অর্ধেক। সুতরাং এদের মিলনে যে জাইগোটের সৃষ্টি হয়, তা ডিপ্লয়েড। নিষিক্ত হওয়ার পর ফুলের গর্ভাশয়টি সাধারণত ফলে এবং ডিম্বকটি বীজে পরিণত হয়। স্ত্রীকেশর না থাকলে নিষেকপ্রক্রিয়া সম্পন্ন হতো না। আর নিষেক না হলে কোনো ফল ও বীজ তৈরি হতো না। স্ত্রীকেশরের গর্ভাশয়ের ভেতরে সংঘটিত নিষেকপ্রক্রিয়ার মাধ্যমেই ফল ও বীজ উৎপন্ন হয়। ফল ও বীজ বিভিন্নভাবে চারদিকে ছড়িয়ে পড়ে উদ্ভিদ বংশবিস্তার করে। সুতরাং উপরিউক্ত আলোচনা থেকে প্রতীয়মান হয় যে উদ্ভিদের বংশবিস্তারে ফুলের স্ত্রীকেশর অংশটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।