২০১২ সালের এসএসসি পরীক্ষা: বিশেষ প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৃজনশীল প্রশ্নোত্তরপ্রিয় শিক্ষার্থীরা, আজ সাধারণ বিজ্ঞান পাঠ্যবই থেকে অধ্যায়ভিত্তিক নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।অধ্যায়-২আলম সাহেব একটি বিয়ের অনুষ্ঠানে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার জন্য তাঁকে স্থানীয় একটি ক্লিনিকে পাঠানো হয়। সেখানে ব্যবহূত একটি সিরিঞ্জ দিয়ে ইনজেকশন দেওয়া হয়। পরবর্তীকালে তিনি সুস্থ হয়ে ওঠেন। কিন্তু কিছুদিন ধরে তাঁর শুকনো কাশি হচ্ছে এবং শরীরের ওজনও অনেক কমে যাচ্ছে।প্রশ্ন: ক. জীবনের মূল উপাদান কী?প্রশ্ন: খ. দেশান্তর বলতে কী বোঝায়?প্রশ্ন: গ. উদ্দীপকে উল্লিখিত কারণ ছাড়া আর কী কী উপায়ে এইডস রোগটি সংক্রমিত হতে পারে? ব্যাখ্যা করো।প্রশ্ন: ঘ. আলম সাহেবের প্রতি আমাদের আচরণ কেমন হওয়া উচিত বলে তুমি মনে করো?উত্তর: ক. জীবনের মূল উপাদান প্রোটোপ্লাজম।উত্তর: খ. একটি দেশ থেকে অন্য কোনো দেশে চলে যাওয়াকে দেশান্তর বলে। দেশ থেকে বাইরে চলে যাওয়াকে বর্হিগমন এবং অন্য দেশ থেকে আসাকে বহিরাগমন বলে। বহিরাগমন থেকে বর্হিগমন বিয়োগ করে নিট দেশান্তর পাওয়া যায়। অর্থাৎ, দেশান্তর হলো কোনো দেশে জনসংখ্যা হ্রাস-বৃদ্ধির একটি প্রক্রিয়া।উত্তর: গ. আলম সাহেব এইডস রোগে আক্রান্ত। ব্যবহূত সিরিঞ্জ দিয়ে ইনজেকশন দেওয়ার কারণে তিনি এইডসে আক্রান্ত হন। কারণ ব্যবহূত ওই সিরিঞ্জে এইডসের জীবাণু ছিল। আর যে যে উপায়ে এইডসের জীবাণু এইচআইভিতে সংক্রমিত হতে পারে তা হলো: ১. এইচআইভি বা এইডসে আক্রান্ত রোগীর রক্ত কোনো ব্যক্তির দেহে পরিসঞ্চালন করলে; ২. আক্রান্ত ব্যক্তির কোনো অঙ্গ অন্য ব্যক্তির দেহে প্রতিস্থাপন করলে; ৩. এইডসে আক্রান্ত মায়ের মাধ্যমে (গর্ভাবস্থায়, প্রসবকালে বা সন্তানের মায়ের দুধ পানকালে) তার শিশু এ রোগে সংক্রমিত হতে পারে; ৪. অনৈতিক ও অনিরাপদ দৈহিক মিলনের মাধ্যমে।উত্তর: ঘ. আলম সাহেব এইডসে আক্রান্ত হয়েছেন। এ অবস্থায় তাঁর প্রতি সবার দৃষ্টিভঙ্গি উন্নত করতে হবে। এইডসে আক্রান্ত একজন ব্যক্তি অতি সহজেই অন্যকে সংক্রমিত করে না এবং আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে কর্মক্ষমতা হারিয়ে ফেলে না। তাই আমাদের লক্ষ রাখা প্রয়োজন, আলম সাহেবকে যেন সমাজ থেকে বিচ্ছিন্ন করা না হয়। পরিবার, সমাজ, কর্মক্ষেত্র—সর্বত্র থেকে তাঁকে মানসিকভাবে উৎসাহ জোগাতে হবে। পরিবারের প্রতিটি কাজে তাঁকে আগের মতো মূল্যায়ন করতে হবে। তাঁর মতামতকে গুরুত্ব দিয়ে মূল্যায়ন করতে হবে। কোনো ধরনের বিরূপ মন্তব্য কেউ কোনো অবস্থাতেই তাঁর সঙ্গে করবে না। সবাই সার্বক্ষণিকভাবে তাঁর খোঁজখবর নিবে এবং তাঁর যথাযথ পরিচর্যার ব্যবস্থা করবে। পরিবার বা সমাজ থেকে আলম সাহেব যাতে কোনোভাবেই বিচ্ছিন্ন হয়ে না পড়েন, সেদিকে লক্ষ রাখতে হবে। তাঁর সার্বিক সুস্থতার জন্যই তাঁর প্রতি পরিবার ও সমাজের দৃষ্টিভঙ্গি অত্যন্ত আন্তরিক ও সহানুভূতিপূর্ণ হওয়া একান্ত প্রয়োজন।