২০১২ সালের এসএসসি পরীক্ষা: বিশেষ প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৃজনশীল প্রশ্নোত্তর  অধ্যায়-২০প্রিয় শিক্ষার্থীরা, আজ সাধারণ বিজ্ঞান থেকে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো।আবির সৌখিন মানুষ। তার মাছ চাষের শখ রয়েছে এজন্য তিনি বাড়ির পাশের পুকুরে একটি মৎস্য খামার গড়ে তোলেন। এখানে তিনি বিভিন্ন প্রকার বড়-ছোট মাছ চাষ করে থাকেন। মাছের সঠিক পরিচর্যার জন্য তিনি প্রশিক্ষণ গ্রহণ করেন এবং নিয়মিত পানিতে মাছের খাদ্য ভারসাম্য ঠিক রাখতে চেষ্টা করেন। ক. বাস্তুসংস্থান কাকে বলে?খ. খাদ্যজাল বলতে কী বোঝায়?গ. চিত্র-A-এর সংখ্যাধিক্যের কারণে কী অবস্থা সৃষ্টি হবে- ব্যাখ্যা করো।ঘ. চিত্রে প্রদর্শিত জীব ও জড় উপাদানগুলো কীভাবে বাস্তুসংস্থানে সম্পৃক্ত। ব্যাখ্যা করো।উত্তর: ক. বাস্তুসংস্থান: একটি নির্দিষ্ট স্থানে বসবাসকারী জীব সম্প্রদায়ের বিভিন্ন সদস্যদের সঙ্গে ওই স্থানের জড় উপাদানগুলোর আদান-প্রদানের মাধ্যমে যে অনুকূল বসবাসরীতি গড়ে ওঠে তাকে বাস্তুসংস্থান বলে।উত্তর: খ. প্রকৃতিতে খাদ্যশৃঙ্খল বিচ্ছিন্নভাবে থাকে না। একটি খাদ্যশৃঙ্খলের সঙ্গে অন্যান্য খাদ্যশৃঙ্খল সম্পর্কযুক্ত। যখন একটি বাস্তুতন্ত্রে একাধিক খাদ্যশৃঙ্খল পরিলক্ষিত হয় তখন ওই পরিবেশের খাদ্যশৃঙ্খল খুবই জটিল আকার ধারণ করে এবং এ ক্ষেত্রে বিভিন্ন প্রকার খাদ্যশৃঙ্খলের সদস্যরা পরস্পরের সঙ্গে আন্তসম্পর্কযুক্ত হয়ে ওঠে। বিভিন্ন প্রজাতি দ্বারা আন্তসম্পর্কযুক্ত একাধিক খাদ্যশৃঙ্খলের সুসংবদ্ধ বিন্যাসকে একত্রে খাদ্যজাল বলে।উত্তর: গ. চিত্রে বড় মাছ যা পুকুরের বাস্তুসংস্থানে তৃতীয় স্তরের খাদক। ছোট মাছ, জলজ পতঙ্গ, চিংড়ি, ব্যাঙ ইত্যাদি দ্বিতীয় স্তরের খাদক। দ্বিতীয় স্তরের খাদককে খাদ্য হিসেবে গ্রহণ করে তৃতীয় স্তরের খাদক। অর্থাৎ ছোট মাছ, জলজ পতঙ্গ প্রভৃতিকে খাদ্য হিসেবে গ্রহণ করে বড় মাছ-A। তৃতীয় স্তরের খাদক অর্থাৎ বড় মাছের সংখ্যা বেড়ে গেলে দ্বিতীয় স্তরের খাদকের সংখ্যা কমে যাবে। পরে বড় মাছের খাদ্যাভাব দেখা দেবে এবং বড় মাছের সংখ্যা কমে যাবে। কিন্তু উৎপাদক এবং প্রথম স্তরের খাদকের সংখ্যা বেড়ে যাবে। ফলে বাস্তুসংস্থানে একটি বিপর্যয় সৃষ্টি হবে।উত্তর: ঘ. কোনো নির্দিষ্ট স্থানে বসবাসকারী জীব ও জড় উপাদানগুলোর পারস্পরিক আন্তক্রিয়ার ফলে ওই স্থানে যে অনুকূল বসবাসরীতি গড়ে ওঠে সেই প্রপঞ্চকে বাস্তুসংস্থান বলে। উদ্দীপকে পানি, বাযু, সূর্যলোক জড় উপাদান হিসেবে কাজ করে থাকে।সবুজ উদ্ভিদ সূর্যের আলোর সাহায্যে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত করে থাকে। কাজেই উদ্দীপকের সবুজ উদ্ভিদ উৎপাদক। উৎপদককে খাদ্য হিসেবে গ্রহণ করে প্রথম স্তরের খাদক। প্রথম স্তরের খাদককে খাদ্য হিসেবে গ্রহণ করে দ্বিতীয় স্তরের খাদক। এখানে ছোট মাছ দ্বিতীয় স্তরের খাদক। ছোট মাছকে খাদ্য হিসেবে গ্রহণ করে বড় মাছ।সুতরাং বড় মাছ তৃতীয় স্তরের খাদক। বিভিন্ন ধরনের ছত্রাক ও ব্যাকটেরিয়া বিয়োজক হিসেবে কাজ করে থাকে। এভাবে জড় ও জীব উপাদানগুলোর পারস্পরিক আন্তক্রিয়ার ফলে ওই স্থানে বসবাসের একটি উপযোগী পরিবেশ গড়ে ওঠে। সুতরাং চিত্রে প্রদর্শিত জড় ও জীব উপাদানগুলো বাস্তুসংস্থানে নিবিড়ভাবে সম্পৃক্ত।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল