২০১২ সালের এসএসসি পরীক্ষা: বিশেষ প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাধারণ বিজ্ঞানমোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকাঅধ্যায়-৫ গৃহনির্মাণসামগ্রীপ্রিয় শিক্ষার্থীরা, আজ সাধারণ বিজ্ঞান বিষয়ের ৫ নম্বর অধ্যায় ‘গৃহনির্মাণসামগ্রী’ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। ছুটিতে সুমন গ্রামের বাড়িতে গিয়ে লক্ষ করল তাদের কাঠের দরজাগুলো বেঁকে গেছে। জানালার গ্রিলগুলোতে লালচে বাদামি বর্ণের আস্তর পড়ে প্রায় নষ্ট হয়ে গেছে। সুমন তার বাবাকে জানালাগুলো দেখিয়ে বলল, সময়মতো ব্যবস্থা নিলে এগুলো নষ্ট হতো না। ক. কংক্রিট কাকে বলে?খ. কংক্রিট কিওরিং বলতে কী বোঝায়?গ. গ্রিলগুলোকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে সুমনের বাবা কী কী ব্যবস্থা গ্রহণ করবেন? ব্যাখ্যা করো। ঘ. কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করলে দরজাগুলোর অবস্থা এমন হতো না? বিশ্লেষণ করো। উত্তর: ক. কংক্রিট: কিছু নিষ্ক্রিয় পদার্থের কণাকে সিমেন্ট ও পানি থেকে প্রস্তুত লেই বা পেস্টের সঙ্গে মিশিয়ে যে কৃত্রিম পাথর তৈরি করা হয় তাকে কংক্রিট বলে। উত্তর: খ. কংক্রিটের ভালোভাবে জমাটবাঁধা নিশ্চিত করার জন্য কিওরিং করতে হয়। এ জন্য সাধারণত কংক্রিটকে আর্দ্র অবস্থায় রাখার জন্য কয়েক দিন পর্যন্ত পানি দিতে হয়। এ আর্দ্র অবস্থায় তাপমাত্রা ১০০ থেকে ২৫০ সেলসিয়াস হলে কংক্রিট পরিকল্পিত শক্তি অর্জন করে। উত্তর: গ. জানালার গ্রিলগুলোতে মরিচা পড়ায় আস্তে আস্তে তা নষ্ট হয়ে যায়। লোহা বা ইস্পাতের ওপর রং, গ্রিজ বা কম সক্রিয় অন্য ধাতুর প্রলেপ দিলে লোহা অক্সিজেনের সংস্পর্শে আসতে পারে না। ফলে লোহার তৈরি জিনিসে মরিচা পড়ে না। গ্রিলগুলোকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে সুমনের বাবা রং, আলকাতরা ও গ্রিজ ব্যবহার করতে পারেন। সাধারণত লোহা বা লোহার তৈরি জিনিসের ওপর রং বা গ্রিজ দিয়ে মরিচা রোধ করা যায়। লোহার ওপর গলিত দস্তার প্রলেপ দিয়ে কিংবা ইলেকট্রোপ্লেটিং পদ্ধতিতে নিকেল, ক্রোমিয়াম ও অ্যালুমিনিয়াম ইত্যাদি ধাতুর প্রলেপ দিয়েও মরিচা রোধ করা যায়। সুতরাং উপরিউক্ত ব্যবস্থাগুলো গ্রহণ করলে সুমনের বাবা গ্রিলগুলোকে মরিচার হাত থেকে রক্ষা করতে পারেন। উত্তর: ঘ. সুমনদের কাঠের দরজাগুলো সিজনিং করা ছিল না। সিজনিংবিহীন কাঠ দিয়ে তৈরি করায় দরজাগুলো বেঁকে গেছে। কাঠের ভেতরে সাধারণত আর্দ্রতা থাকে। এই আর্দ্রতা না কমালে কাঠ তথা কাঠের তৈরি জিনিস বেঁকে যায়। আর্দ্রতা কমাতে তাই সিজন করা হয়। সাধারণত কাঠে ১৯ শতাংশ আর্দ্রতা থাকে। এ কারণে চেরাই করা তক্তা বা যেকোনো কাঠজাত দ্রব্যের ব্যবহারকালে বা পরবর্তী সময়ে আকৃতির পরিবর্তন ঘটতে দেখা যায়। এ জন্য কাঠ সিজন করা দরকার। শুকিয়ে কাঠের আর্দ্রতা যদি কমানো হয়, তবে ব্যবহারকালে কাঠ ঠিক থাকে। কাঠকে দীর্ঘদিন পানিতে ভিজিয়ে সিজন করা আমাদের দেশের একটি বহুল ব্যবহূত সনাতন পদ্ধতি। এ বিষয়ে বৈজ্ঞানিক পদ্ধতি অধিকতর কার্যকর। এ পদ্ধতিতে বিশেষ কৌশলে কাঠের মধ্যে বাতাস ঢুকিয়ে কাঠের আর্দ্রতা কমিয়ে ফেলা যায়। সুতরাং বেঁকে যাওয়া দরজাগুলো সিজনিং করা কাঠের তৈরি হলে এগুলোর অবস্থা এমন হতো না। ইংরেজি ১ম পত্ররবার্ট টমাস কস্তা, সিনিয়র শিক্ষকসরকারি বিজ্ঞান কলেজ সংযুক্ত হাইস্কুল, ঢাকাSeen Comprehension-2প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা ইংরেজি প্রথম পত্রের PART-A (Seen Comprehension) আলোচনা করব। আজ দেওয়া হলো Sample Question-2 -এর প্রশ্নোত্তর।PART : A : Reading Test Read the text carefully and answer the questions follow it :-Feroza’s childhood was full of suffering and sorrow. She never had a moment of happiness in her life. All she remembered from her childhood was the extreme want of shelter and clothing. In 1972 at the age of 12, she was married to a 25-year’s old unemployed man. Feroza entered into her husband’s house with the dreams and hopes of a young girl but all she saw was more want. Feroza worked for a handful of grains to feed herself, her mother-in-law and her husband. When her first son was born, she was 19. The birth of a child meant another mouth to feed. Feroza’s toiling days became intense with the birth of her second son in 1982. Her husband was still unwilling to work and therefore, she had to work even harder to feed all the five mouths. From morning till dark she worked, worked and worked. When she was 24, her third son was born. Each day became more difficult for Feroza. No matter how hard she worked, she could never earn enough to feed everyone. Eight years went by and Feroza was still struggling for herself and her family. Then she came to learn about the Grameen Bank. She became a member of the Bank, took a loan and started her own husking-rice business. Gradually, she managed to improve her condition and managed to repay the loan borrowed from the Grameen Bank. In 1995 Feroza took an even larger loan and started a stationery shop along side her husking business. She went to the adult literacy center, learned how to read and write. By 2000, Feroza’s worst days were over. She had solvency, security and happiness.# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল