২০১২ সালের এসএসসি পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-১১ ‘সুশিক্ষিত লোকমাত্রই স্বশিক্ষিত’—কথাটির অর্থ হচ্ছে নিজে নিজে জ্ঞানার্জন করা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বই পড়া  অংশ-৩প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা ১ম পত্রের গুরুত্বপূর্ণ নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো।৩৬। ‘আমাদের জাত মানুষ হবে’ বলতে লেখক ‘বইপড়া’ প্রবন্ধে কী বুঝিয়েছেন? ক. সবাই শিক্ষিত হবে খ. সবাই মর্যাদাবান হবে গ. সবাই উন্নত হবে ঘ. সবাই সচেতন হবে৩৭। ‘মনের দাবি রক্ষা না করলে মানুষের আত্মা বাঁচে না।’—‘বইপড়া’ প্রবন্ধে ‘মনের দাবি’ বলতে কী বোঝানো হয়েছে?i.সাহিত্যচর্চা ii. শিক্ষা লাভ iii. জ্ঞানার্জন নিচের কোনটি সঠিক? ক. i খ. ii ও iii গ. i ও iii ঘ. iiiতৌফিক সাহেব একজন প্রতিষ্ঠিত বিদ্যানুরাগী। গত বছর তিনি তাঁর এলাকায় একটি লাইব্রেরি গড়ে তোলেন। উদ্দেশ্য, এলাকার ছেলেমেয়েদের বই পড়ার প্রতি আগ্রহী করে তোলা। তাঁর মতে, যথার্থ শিক্ষিত হতে হলে মনের প্রসারতা দরকার, যা পাঠভ্যাসের মাধ্যমেই কেবল সম্ভব।৩৮। উদ্দীপকটি ‘বইপড়া’ প্রবন্ধের কোন বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত?i. বই পড়ার প্রয়োজনীয়তা ii. লাইব্রেরির গুরুত্বiii. স্কুল-কলেজের গুরুত্বকোনটি সঠিক? ক. ii খ. i ও ii গ i, ii ও iii ঘ. iii৩৯। আমরা সাহিত্যের রসাস্বাদনে প্রস্তুত নই কেন?i. বাঙালি জাতি হিসেবে শৌখিন নয়ii. বাঙালি ক্ষুধা-দারিদ্র্যপীড়িত জাতিiii. বাঙালি বই পড়তে পছন্দ করে নাকোনটি সঠিক? ক. ii খ. i ও ii গ. i, ii ও iii ঘ. iii৪০। ‘ডেমোক্রেসির গুরুরা চেয়েছিল সবাইকে সমান করতে’—বলতে কী বোঝানো হয়েছে?i. গণতন্ত্রে সবারই সমান অধিকারii. মানুষ হিসেবে সবাই সমানiii. পুঁজিবাদী মানসিকতা বিলোপকোনটি সঠিক? ক. i খ. i, ii ও গ. i, ii ও iii ঘ. iii৪১। ‘যে জাতির জ্ঞানের ভান্ডার শূন্য, সে জাতির ধনের ভাঁড়েও ভবানী’—বলতে কী বোঝানো হয়েছে?i. জ্ঞানের সাহায্যেই ধন অর্জন সম্ভবii. জ্ঞানচর্চার ফলেই সমৃদ্ধি লাভ হয়iii. ধন অর্জন করতে জ্ঞান লাগে নাকোনটি সঠিক? ক. ii খ. i, ii গ. i, ii ও iii ঘ. iii৪২। ‘সুশিক্ষিত লোকমাত্রই স্বশিক্ষিত’—কথাটির অর্থ কী?i. পুঁথিগত বিদ্যায় পারদর্শিতা অর্জনii. পুঁথিগত বিদ্যার সঙ্গে প্রকৃতিগত বিদ্যার সমন্বয়iii. নিজে নিজে জ্ঞানার্জনকোনটি সঠিক? ক. ii. খ. i ও ii. গ. i, ii ও iii ঘ. iii# উদ্দীপকটি পড়ে ৪৩ নম্বর প্রশ্নের উত্তর দাওদশম শ্রেণী ক শাখার ফার্স্ট বয় ইমরান সারাক্ষণ শুধু পাঠ্যবই পড়ে। আর ওই ক্লাসেরই মধ্যমসারির ছাত্র ফয়সাল লাইব্রেরিতে গিয়ে পাঠ্যবইয়ের পাশাপাশি নানা রকমের বই পড়ে। ইমরানকে এ সম্পর্কে জিজ্ঞেস করা হলে সে বলে, ‘লাইব্রেরিতে গিয়ে ওসব পড়লে তো আর ক্লাসে ফার্স্ট হওয়া যাবে না।’৪৩। ‘বইপড়া’ প্রবন্ধানুযায়ী ইমরানের মানসিকতা—কেমন?i. স্বার্থান্ধ ii. পুঁথিগত বিদ্যার্জন iii. আত্মার মুক্তি লাভকোনটি সঠিক? ক. ii খ. i ও ii গ. i, ii ও iii ঘ. iii# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালনমুনা বহুনির্বাচনী প্রশ্নের সঠিক উত্তর: বই পড়া: ৩৬। ক, ৩৭। গ, ৩৮। খ, ৩৯। ক, ৪০। খ, ৪১। খ, ৪২। ঘ, ৪৩। গ।