২০১২ সালের এসএসসি পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-১৭সমাজের উন্নতি হবে নারী ও পুরুষের সম্মিলিত চেষ্টায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাগো গো ভগিনী অংশ-৩প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা ১ম পত্রের গুরুত্বপূর্ণ নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো।৪৫। ‘আমাদিগকে ওইরূপ বিবিধ নির্যাতন সহ্য করিয়া জাগিতে হইবেই’—‘ওইরূপ বিবিধ নির্যাতন’ কী কী?ক. ধর্মবিরোধী কাজ বলে এর নির্যাতন খ. নারীর মিছিলের নানা প্রতিকূলতা গ. সমাজ, স্বামী, সংসার কর্তৃক নিন্দা ও অসহযোগিতা ঘ. রাষ্ট্র কর্তৃক সৃষ্ট নানা বাধা৪৬। ‘পাস করা বিদ্যাকে প্রকৃত শিক্ষা বলি না’—লেখিকার এ মতামতের প্রকৃত কারণ কী?ক. পাস করা বিদ্যায় শুধু সার্টিফিকেট পাওয়া যায় খ. পাস করা বিদ্যায় সৃজনশীলতা প্রাধান্য পায় না গ. পাস করলে শিক্ষার উদ্দেশ্য বিফলে যায় ঘ. পাস না করেই প্রকৃত শিক্ষিত হওয়া যায়৪৭। ‘আমরা যদি রাজকীয় কার্যক্ষেত্রে প্রবেশ করিতে না পারি, তবে কৃষিক্ষেত্রে প্রবেশ করিব’—উক্তিটি থেকে যা বোঝা যায় তা কী?ক. কৃষিকাজের প্রতি লেখিকার আগ্রহ খ. নারীর জন্য কৃষিকাজই উপযুক্ত গ. উপার্জনই গুরুত্বপূর্ণ ক্ষেত্র নয় ঘ. রাজকর্মে নারীরা যোগ্য ছিল৪৮। বেগম রোকেয়া কী সমর্থন করেন না?i.পাস করা বিদ্যা প্রকৃত শিক্ষা নয় ii. নারী বুদ্ধিবৃত্তির অনুশীলন করে iii. পুরুষের অর্থভোগ করায় তার প্রভূত্ব সহ্য করেনিচের কোনটি সঠিক? ক. i খ. ii গ. i ও ii ঘ. i, ii ও iii৪৯। স্ত্রী শিক্ষার বিরুদ্ধে কাদের অবস্থান?i. অধিকাংশ কুসংস্কারাচ্ছন্ন লোকের ii. নারীদের নিজেদেরই iii. শক্তিশালী পুরুষদের কোনটি সঠিক ক. i খ. ii গ. i ও ii ঘ. i, ii ও iii৫০। অশিক্ষিত স্ত্রীলোকদের শত দোষ সমাজ অম্লান বদনে ক্ষমা করে থাকে, কারণ কী? i. যত দোষ সব শিক্ষিত লোকের ii. সমাজ স্ত্রী শিক্ষার বিরুদ্ধে iii. অশিক্ষিত নারীরা গুরুতর দোষ করে নানিচের কোনটি সঠিক? ক. i খ. ii গ. i ও ii ঘ. i, ii ও iii৫১। কোন উক্তি দিয়ে ‘জাগো গো ভগিনী’ প্রবন্ধের মূল বক্তব্য ফুটে উঠেছে?ক. পরিশেষে বলি, আমরা সমাজেরই অর্ধঅঙ্গ খ. সর্বত্র আমরা যাহাতে তাহাদের পাশাপাশি চলিতে পারি গ. প্রথমে জাগিয়া ওঠা সহজ কাজ নহে ঘ. আমরা অকর্মণ্য পুতুল জীবন বহন করিবার জন্য সৃষ্টি হই নাই।৫২। ‘জাগো গো ভগিনী’ প্রবন্ধে লেখিকা কাদের পক্ষে অবস্থান নিয়েছেন?ক. অধঃপতিত নারী সমাজের পক্ষে খ. আত্মপ্রতিষ্ঠিত নারী সমাজের পক্ষে গ. নারী শিক্ষায় সমর্থনদানকারী পুরুষের পক্ষে ঘ. অবহেলিত ও অশিক্ষিত নারীদের পক্ষে৫৩। আমাদের মনের কক্ষে জ্ঞানের আলো প্রবেশ না করার কারণ কী?ক. মনের দরজা-জানালা বন্ধ রাখা খ. নারীরা দীর্ঘদিন ধরে কেবল গৃহকর্মে মনোযোগী বলেগ. পুরুষের আধিপত্যের কারণ ঘ. উপযুক্ত স্কুল-কলেজের অভাব৫৪। সমাজের উন্নতি নিশ্চিত হবে কীভাবে?ক. নারীর চেষ্টার মাধ্যমে খ. পুরুষের একক চেষ্টায় গ. নারী ও পুরুষের সম্মিলিত চেষ্টায় ঘ. নারীর একক ক্ষমতায়ন নিশ্চিত হলে৫৫। কারা শিক্ষিত নারীর দোষত্রুটির প্রতি কঠোর মনোভাব প্রদর্শন করেন?ক. তথাকথিত পুরুষেরা খ. সংসারের বয়স্ক রমণীরা গ. অশিক্ষিত নারীরা ঘ. যারা নারী শিক্ষার বিপক্ষে।৫৬। বেগম রোকেয়ার মতে শিক্ষা লাভের উদ্দেশ্য কী?ক. সৃজনশীলতা দিয়ে সমাজের উন্নতি করা খ. যথেষ্ট অর্থপ্রাপ্তি দিয়ে স্বাবলম্বী হওয়া গ. অপরকে সুশিক্ষিত হতে সহায়তা করা ঘ. স্বাধীন ব্যবসায় নিজের উন্নতি লাভ।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালনমুনা বহুনির্বাচনী প্রশ্নের সঠিক উত্তর: জাগো ভগিনী জাগো: ৪৫. গ ৪৬.খ ৪৭. গ ৪৮. খ ৪৯. গ ৫০. খ ৫১. ঘ ৫২. ঘ ৫৩. ঘ ৫৪. গ ৫৫ ঘ. ৫৬. ক।