জাগো গো ভগিনী অংশ-৪প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা ১ম পত্রের গুরুত্বপূর্ণ নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো।৫৭। নারী স্বাধীনতা লাভের উপায় কী?ক. স্বাধীনতা অর্জন খ. শিক্ষিত হওয়া গ. হাত-পা কাজে লাগানো ঘ. পুরুষকে সাহায্য করা৫৮। নারী জাতি জেগে উঠলে সবচেয়ে বেশি কল্যাণ সাধিত হবে কাদের?ক. নারীদের খ. পুরুষদের গ. সমাজের ঘ. পরিবারের৫৯। ‘ঈশ্বর যে স্বাভাবিক জ্ঞান বা ক্ষমতা দিয়েছেন, সেই ক্ষমতাকে অনুশীলন দ্বারা বৃদ্ধি করাই শিক্ষা’—এখানে ‘স্বাভাবিক জ্ঞান বা ক্ষমতা’ বলতে কী বোঝানো হয়েছে?ক. ঈশ্বরপ্রদত্ত জীবের স্বকীয়তা খ. মনুষ্যত্ব গ. হিতাহিত জ্ঞান ঘ. কর্মক্ষমতা৬০। কোন কথার মাধ্যমে বেগম রোকেয়া নারী জাতিকে দিকনির্দেশনা দিয়েছেন?ক. উন্নতির চেষ্টা করা নারীদের কর্তব্য খ. সমাজের কল্যাণের নিমিত্তে জাগিতেই হইবে গ. কন্যাগুলোকে সুশিক্ষিত করে কার্যক্ষেত্রে ছাড়িয়া দাও ঘ. অতএব জাগো গো ভগিনী৬১। হালিমা রক্ষণশীল পরিবারের বাধাকে উপেক্ষা করে চাকরি করছে—উদ্ধৃতাংশের আলোকে ‘জাগো গো ভগিনী’ প্রবন্ধ অনুসরণে হালিমার চরিত্রে কোন দিকটি ফুটে উঠেছে?i. নারীদের জাগতে হবে ii. নারীদের অধিকার আদায় করতে হবে iii. নারীদের সচেতন হতে হবেকোনটি সঠিক? ক. i খ. ii ও iii গ. ii ঘ. i, ii ও iiiঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সঙ্গে উদ্ভিদবিজ্ঞানে স্নাতকোত্তর পাস করেছেন শিরিন। কিন্তু বিয়ের পর শ্বশুর-শাশুড়ির অমত আর নিজের অনাগ্রহের কারণে শেষ পর্যন্ত চাকরি করা হলো না।৬২। ‘জাগো গো ভগিনী’ অবলম্বনে শিরিনের চাকরি না করার কারণ কী?i. শ্বশুর-শাশুড়িকে সম্মান করা ii. শিরিনের প্রকৃত শিক্ষার অভাব iii শিরিনের দাসীবৃত্তি মনোভাবকোনটি সঠিক? ক. i খ. ii ও iii গ. ii ঘ. i, ii ও iii৬৩। ওই কারণটি ফুটে উঠেছে নিচের কোন চরণে?ক. বহুকাল থেকে নারী হূদয়ের উচ্চবৃত্তিগুলো বিনষ্ট হয়েছে খ. বিবেক আমাদের প্রকৃত অবনতি দেখাইয়া দিতেছে গ. নারীর কাজ সস্তায় বিক্রয় হয় ঘ. আমরা দুর্বল ভুজা, মূর্খ, হীনবুদ্ধি নারীমীনার বাবা দরিদ্র কৃষক। মীনা স্কুল যেতে চাইলে ওর বাবা বলে, ‘থাউক, মাইয়্যা মানুষের অত ইস্কুলে যাওন দরকার নাই। ও ঘরে থাকুক। বরং রাজু ইস্কুলে যাক।’৬৪। উদ্দীপকের সঙ্গে ‘জাগো গো ভগিনী’র ভাবগত কী ঐক্য আছে?i. নারী শিক্ষা সম্পর্কে সামাজিক দৃষ্টভঙ্গিতে ii. শিক্ষার উদ্দেশ্য সম্পর্কে সামাজিক দৃষ্টিভঙ্গিতে iii. নারীর পর্দাপ্রথা-সম্পর্কিত দৃষ্টিভঙ্গিতেকোনটি সঠিক? ক. i খ. i ও ii গ. ii ও iii ঘ. iii৬৫। বেগম রোকেয়ার কোন উক্তিতে ওই ঐক্যের দিকটি ফুটে উঠেছে? ক. স্ত্রী শিক্ষার বিরুদ্ধে অধিকাংশ লোকের কেমন একটা কুসংস্কার আছে খ. নারীর অন্তর, বাহির, হূদয় দাসী হইয়া পড়িয়াছে গ. নারীর কাজ সস্তায় বিক্রয় হয়।ঘ. আমরা দুর্বল ভুজা, মূর্খ, হীনবুদ্ধি নারী।নমুনা বহুনির্বাচনী প্রশ্নের সঠিক উত্তর: জাগো ভগিনী জাগো: ৫৭. খ। ৫৮. গ। ৫৯. গ। ৬০. গ। ৬১. গ। ৬২. খ। ৬৩. ক। ৬৪. খ। ৬৫. ক।